এক্সপ্লোর

বিরোধীদের আক্রমণ গিরিরাজের, বুথ ফেরত সমীক্ষা জালিয়াতি, পাল্টা দাবি তেজস্বী-শরদের

বিহারে এবারের লোকসভা নির্বাচনে ৪০টি আসনের মধ্যে এনডিএ-র ঝুলিতে ৩০ বা তার বেশি যাবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায়।

পটনা: গতকাল শেষ হয়েছে এবারের লোকসভা নির্বাচন। বৃহস্পতিবার ফলপ্রকাশ। তার আগে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতেই এনডিএ-র ক্ষমতায় ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে। এই সমীক্ষাকে সামনে রেখে বিরোধীদের আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। পাল্টা বুথ ফেরত সমীক্ষাকে জালিয়াতি বলে দাবি করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব এবং সমাজবাদী ঘরানার প্রবীণ নেতা শরদ যাদব। বিহারে এবারের লোকসভা নির্বাচনে ৪০টি আসনের মধ্যে এনডিএ-র ঝুলিতে ৩০ বা তার বেশি যাবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায়। তবে এই সমীক্ষা মানতে নারাজ তেজস্বী। তিনি দাবি করেছেন, ‘বাজারের বাধ্য-বাধকতার প্রয়োজনে অন্য নামে এই বুথ ফেরত সমীক্ষা করা হচ্ছে। বঞ্চিত শ্রেণির মানুষের মানসিক অবস্থার উপর প্রভাব খাটানোর জন্য এটা সংঘ পরিবারের পুরনো কৌশল। বিহারের ২০১৫ সালের বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিনেও সংবাদমাধ্যমে দেখানো হচ্ছিল আমরা হারছি। বিজেপি ও তাদের জোটসঙ্গীরা পটকা ফাটানোও শুরু করে দিয়েছিল। কিন্তু আরজেডি, জেডি(ইউ) ও কংগ্রেসের জোট দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জিতে সরকার গঠন করে। বিজেপি-র নোংরা খেলা ঠেকানোর জন্য স্ট্রংরুমে কড়া নজর রাখতে হবে।’ শরদ ট্যুইট করে বলেছেন, ‘লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা সত্যি নয়, জালিয়াতি। বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এবং এনডিএ-র বিরুদ্ধে। কারা, কোন জাতের লোককে নিয়ে সমীক্ষা চালিয়েছে? সমীক্ষা গণতন্ত্রের বিরোধী। আমি চাই গণতন্ত্র বেঁচে থাকুক। এনডিএ-র হার জরুরি।’

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget