এক্সপ্লোর

AR Rahman: 'গানে প্রযুক্তি ব্যবহার করে সর্বনাশ করছেন রহমান', অভিজিতের অভিযোগে মুখ খুললেন শিল্পী

AR Rahman On Abhijeet Bhattacharya: রহমান আরও জানিয়েছেন, তিনি কিভাবে প্রচুর লাইভ যন্ত্র সঙ্গীত শিল্পীদের নিয়ে কাজ করেন।

মুম্বই: তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য (Abhijeet Bhattacharya)। আর তারপরেই, অস্কারজয়ী সুরকার এ আর রহমান (A R Rahman) গায়ক অভিজিৎ ভট্টাচার্যের করা মন্তব্যের জবাব দিয়েছেন। অভিজিৎ অভিযোগ করেছিলেন যে, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের মাধ্যমে রহমান সঙ্গীতশিল্পে লাইভ বাদ্যযন্ত্রের ব্যবহার কমিয়ে দিয়েছেন। সম্প্রতি এএনআই-এর (ANI) কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিৎ তাঁর হতাশা প্রকাশ করেছিলেন যে, রহমান ঐতিহ্যবাহী যন্ত্রসঙ্গীত শিল্পীদের অবহেলা করছেন।

অভিজিৎ-এর অভিযোগ, রহমানের উত্তর

অভিজিৎ অভিযোগ করেছিলেন যে, প্রযুক্তি-নির্ভর সঙ্গীত প্রযোজনার প্রক্রিয়ার প্রতি রহমানের অনুরাগ, অনেক বাদ্যযন্ত্রশিল্পীকে বেকার করে দিয়েছে।  অভিজিৎ-এর কথায়,  'সাহেব বলে দিয়েছেন যে এখন আমিই কাজ করব। আমার কোনও যন্ত্র সঙ্গীত শিল্পীদের প্রয়োজন নেই। আপনার সেলো চাই, ভায়োলিন চাই, শুধু একজন বাঁশিওয়ালাকে ডাকলেই হয়ে যাচ্ছে...' এছাড়াও অভিজিৎ সঙ্গীতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের সমালোচনা করে বলেছেন যে এটি শিল্পকে সেই সতেজতা থেকে বঞ্চিত করেছে যা একসময় লাইভ সঙ্গীতশিল্পীরা এনেছিলেন। আর সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে এ আর রহমান বলেছেন, 'সব কিছুর জন্য আমাকে দোষারোপ করা ভাল। আমি এখনও অভিজিৎকে ভালোবাসি, এবং আমি তাকে কেক পাঠাব। এছাড়াও, এটা তার মতামত।  এবং একটি মতামত থাকলে কোনো ক্ষতি নেই।'

এ আর রহমানের পাল্টা উত্তর

রহমান আরও জানিয়েছেন, তিনি কিভাবে প্রচুর লাইভ যন্ত্র সঙ্গীত শিল্পীদের নিয়ে কাজ করেন। রহমানের কথায়, 'আমি সম্প্রতি দুবাইতে ৬০ জন মহিলা নিয়ে একটি অর্কেস্ট্রা গঠন করেছি। তাদের প্রতি মাসে মাইনে দেওয়া হচ্ছে। বীমা, স্বাস্থ্য সুবিধা সহ সবরকমের সুবিধা পাচ্ছেন তাঁরা। আমি যে কোনো ছবিতেই কাজ করি না কেন, সে 'ছাভা' হোক বা 'পোন্নিয়িন সেলভান', প্রায় ২০০-৩০০ যন্ত্র সঙ্গীতশিল্পী জড়িত থাকে। কিছু গানে ১০০ জনের বেশি মানুষ কাজ করে। আমি ছবি পোস্ট করি না বা তা দেখাই না, তাই মানুষ সবসময় জানে না।'

সঙ্গীত রচনায় প্রযুক্তির ব্যবহারের বিষয়ে রহমান আরও বলেন, “আপনার সঙ্গীতের দক্ষতা যত বেশি পরিশীলিত হবে,  লাইভ বাদ্যযন্ত্রের মূল্য তত বেশি বুঝতে পারবেন। কম্পিউটার হল সুরের নকশা এবং সঙ্গীত পরিশোধনের জন্য একটি সরঞ্জাম। আমরা বারবার রেকর্ডিং করে এবং নেওয়া অংশ বাতিল করার জন্য সঙ্গীতশিল্পীদের ডাকতে পারি না—সব প্রাথমিক কাজ ডিজিটালভাবে করা হয়, এবং চূড়ান্ত রেকর্ডিং সবসময় লাইভ করা হয়। আমার সঙ্গে কাজ করেছেন এমন প্রযোজকদের থেকে একটি গানে কতজন সঙ্গীতশিল্পী জড়িত ছিলেন তা কেউ যাচাই করতে পারেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk Health Condition: সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
Tollywood News: আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget