এক্সপ্লোর

Mrinal Sen: মাঝে ১০০ বছর পার, আরও একটা তেইশে কোথায় দাঁড়িয়ে মৃণাল সেনের 'কলকাতা' ?

Mrinal Sen: তখনও কেউ জানতো না, একদিন সেই, ভারতীয় ছবিতে তুলবেন প্রশ্ন। দাগ কাঁটবেন সবার মনে। তিনি আর কেউ নন, মৃণাল সেন।

কলকাতা: সাল ১৯২৩। রিলটা যদি একটু পিছিয়ে নেওয়া যায়, তাহলে তখনও ধবধবে ধুতি-পাঞ্চাবি পরে এগিয়ে চলছে শহর-নগর-গ্রাম। খাঁটি নারকেল তেল ভর্তি চুলে, ব্যাকব্রাশ। আর নিপাট করে নাকের উপর কালো ফ্রেম, অহরহ। সে ফ্রেমে চোখ রাখলে, দেখা যায় না দুই বঙ্গের মাঝের সীমান্ত। ঠিক এমনই একটা সময় তাঁর আবির্ভাব তিথি। তখনও কেউ জানতো না, একদিন সেই, ভারতীয় ছবিতে তুলবেন প্রশ্ন। দাগ কাঁটবেন সবার মনে। তিনি আর কেউ নন, মৃণাল সেন (Mrinal Sen)।

স্বাধীন নাগরিক করছে কী ?

এবার একটু এগিয়ে যাওয়া যাক, বরং পরে আবার না হয়, ফের পিছনো যাবে। ১৯৫৫ সালে মৃণাল সেনের প্রথম ফ্রেম। 'রাতভোর' মুক্তি পেয়ে গিয়েছে।মাঝে ৬০ এর দশকে 'ভুবন সোম'ও বেশ প্রভাব ফেলেছে। কিন্তু ৭০ সালে পা দিতেই একঝাক প্রশ্ন শহরের অলিগলিতে। কারণ এই সেই বছর, যা কলকাতা ট্রিলোজি নিয়ে সর্বোচ্চ মাত্রায় আলোচিত হয়। দেশ ভাগ তো হয়ে গিয়েছে কবেই। স্বাধীন নাগরিক করছে কী ? সামাজিক, রাজনৈতিক এই প্রেক্ষাপটের মাঝেই ফ্রেম ধরলেন মৃণাল সেন। 

'ইন্টারভিউ'

১৯৭১ সালে 'ইন্টারভিউ', ১৯৭২ সালে 'কলকাতা ৭১'এবং 'পদাতিক'। তৎকালীন সমসাময়িক ছবিতে এক প্রেমের কলকাতা ধরা পড়লেও, মৃণাল সেনের ফ্রেমে তখন অস্থির কলকাতা। প্রেক্ষাপট ১। একদিকে 'ইন্টারভিউ' ছবিতে রঞ্জিত মল্লিক এক শিক্ষিত পুরুষ। একটি ছোট প্রেসে তিনি কাজ করেন। এদিকে তাঁদের এক পারিবারিক বন্ধু একটি বিলিতি কোম্পানিতে চাকরি করে। সেখানে রঞ্জিত মল্লিককে কেউ চাকরি পাইয়ে দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু ইন্টারভিউ যেতে হবে বিলিতি কায়দায় কোর্ট প্যান্ট পরে। অগত্যা তা জোগাড়ের খোঁজে বেরোলেও শেষ অবধি মেলে না তা। বাধ্য হয়ে ধুতি পাঞ্জাবি পরেই ওই ইন্টারভিউ দিতে যান রঞ্জিত মল্লিক। এবং তাঁর চাকরি হয় না।

ঘুম ভাঙে অন্য এক শব্দে

 প্রেক্ষাপট ২। শোষণের ইতিহাস, বঞ্চনার ইতিহাস, দারিদ্রতার ইতিহাস নিয়ে কলকাতা ৭১ হল মৃণাল সেনের প্রথম সরাসরি রাজনৈতিক ছবি। মোট ৫ টি ছোট গল্পের কোলাজ এই ছবিটায়। যেখানে ১৯৩৩ সাল থেকে ১৯৭১ সালের একটা দীর্ঘ সময়ের ফ্রেম ধরা পড়েছে। এই ছবির শুরুতেই আগের ছবির ইন্টারভিউ, কনটিউয়েশন। যার নাম 'বিচারালয়।' দ্বিতীয় গল্প মানিক বন্দ্য়োপাধ্যায়ের,' আত্মহত্যার অধিকার।' প্রবোধ কুমার স্যান্যালের লেখা, তৃতীয় গল্প 'অঙ্গার।' চতুর্থ গল্প সমরেশ বসুর লেখা অবলম্বনে, 'এসমাগলার।' পঞম গল্প অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের, 'অভিজাতদের পার্টি।' এই সবকটি গল্পকে ধরে রেখেছে এক তরুণ। যুগযুগ ধরে শোষিত মানুষের প্রতিনিধি সে। মৃণালের সেনের মতে, এই ছবি হল ক্রোধের ধারাবাহিক ইতিহাস। যেখানে শহর কলকাতার প্রায়শই ঘুম ভাঙে পাখির আওয়াজে নয়, অন্য এক শব্দে। 

আমাকে টান মারে রাত্রি-জাগা নদী
আমাকে টানে গূঢ় অন্ধকার
আমার ঘুম ভেঙে হঠাৎ খুলে যায়
মধ্যরাত্রির বন্ধ দ্বার।

কোথায় দাঁড়িয়ে মৃণাল সেনের 'কলকাতা' ?

তবে মৃণাল সেনের 'পদাতিক' নিয়ে আলাদা করে বলার কিছু নেই। কারণ পরিচালকের এই ছবিটি বাঙালির শয়নে স্বপনে। এই ছবিতে ধৃতিমান চট্টোপাধ্যায় দক্ষতার সঙ্গে অভিনয় করেছিলেন। তবে প্রশ্ন তুলেই যায় মৃণালের সেনের এই তিনটি ছবি আজও। কতটা বদলাল তেইশে এসে মৃণাল সেনের 'কলকাতা' ?

একদিন কেউ এসে বলবে 
তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে
আমি ঐখানে আমার খাটিয়া এনে শোবো
আমার গাছতলা আর ভাল্লাগে না।

একদিন কেউ এসে বলবে 
তোমার ভাতের থালা থেকে আমি তিন গ্রাস তুলে নেবো
কারণ আমার কোনও থালাই নেই
আমার অনাহার একঘেয়েমির মতন ধিকধিক করে জ্বলছে
আর আমার ভাল্লেগে না।


ঋণ: সুনীল গঙ্গোপাধ্য়ায়, পশ্চিমবঙ্গ সরকার, সরকারি ওয়েবসাইট, সাক্ষাৎকার। 

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget