এক্সপ্লোর

Kitchen Hacks: পেঁয়াজ কাটলেই 'কান্নাকাটি'? চোখ বাঁচাতে ভরসা এই Tips

Onion Cut Tricks:পেঁয়াজের ঝাঁঝে আক্ষরিক অর্থেই জল আসে চোখে। শুধু যে কাটে সেই নয়, আসপাশের লোকজনেরও সেই দশাই হয়।


কলকাতা: ভারতীয় রান্নাঘরে পেঁয়াজ (Onion) সবসময়ের সঙ্গী। রান্নার জন্য সবজি কাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, কঠিনও বটে। কিন্তু পেঁয়াজ কাটার প্রসঙ্গ এলেই চোখে জল আসতে বাধ্য। শুধু পরিশ্রমের কারণেই নয়- পেঁয়াজের (Onion Cutting without tears) ঝাঁঝে আক্ষরিক অর্থেই জল আসে চোখে। শুধু যে কাটে সেই নয়, আসপাশের লোকজনেরও সেই দশাই হয়। 

কিন্তু চোখে জল আসে কেন?

পেঁয়াজ কাটলেই যে চোখের জলের বাঁধ ভাঙে তার পিছনে রয়েছে রাসায়নিকের খেলা। পেঁয়াজে রয়েছে syn-propanethial-S-oxide - নামের একটি রাসায়নিক, যা চোখের অশ্রুগ্রন্থি (Lachrymal glands)-কে উদ্দীপিত (Stimulate) করে। পেঁয়াজ কাটলেই এই রাসায়নিক বেরিয়ে আসে, এটি দ্রত বাষ্পীভূত হয়ে যায়, তার ফলে চোখের সংস্পর্শে এলেই জ্বালা করতে শুরু করে। আর তখনই চোখের ক্ষতি বাঁচানোর জন্য় সঙ্গে সঙ্গে কাজ শুরু করে অশ্রুগ্রন্থি- বাঁধ ভাঙে চোখের জলের।     

এমন সমস্যা যখন আছে, তখন তার সমাধানও রয়েছে বৈকি। কীভাবে?

জমিয়ে নিন পেঁয়াজ:
ফ্রিজে রাখুন পেঁয়াজ। তবে বিশেষ ভাবে। প্রথমে খোসা ছাড়িয়ে দুই মাথা কেটে নিতে হবে। তারপর একটি বাটিতে জল নিয়ে তাতে ওই পেঁয়াজ রেখে ভাল করে ঢাকা দিয়ে তারপর ফ্রিজে রেখে দিন। সারারাত রেখে দিতে পারেন ফ্রিজে। নয়তো মোটামুটি ঘণ্টা খানেক রাখলেই অনেকটা কাজ হয়ে যাবে। কিছুক্ষণ ঘরের তাপমাত্রায় রেখে তারপর কাজ করে নিন।


কিচেন ভেন্ট বা পাখার নীচে:
ফ্রিজে রাখার উপায় না থাকলে, সহজ পদ্ধতি রয়েছে একটি। কিচেন ভেন্ট বা কোনও ফ্যানের তলায় পেঁয়াজ কাটতে পারেন। তাহলে যে রাসায়নিক বেরোবে, তা দ্রুত টেনে নেবে ওই ফ্যানের হাওয়া। সহজেই বাইরে চলে যাবে, ফলে চোখের উপর চাপও কম হবে। 

ধারাল ছুরিতে বেশি সুবিধা:
পেঁয়াজ কাটার জন্য যতটা সম্ভব ধারাল ছুরি ব্যবহার করুন। তাহলে বাকি কিছু না করলেও সমস্যা অনেকটাই কমবে। পুরনো ছুরি ব্য়বহার করলে পেঁয়াজ কাটতে সময় বেশি লাগে। তাছাড়া, ধার কম হওয়ার পেঁয়াজের গায়ে আঘাত বেশি লাগে, রাসায়নিক ক্ষরণও অনেক বেশি হয়। ধারাল ছুরির কারণে সহজে কেটে যাবে পেঁয়াজ। রাসায়নিক ক্ষরণও অনেক কম হবে।

চোখের জন্য আড়াল:
হাতের কাছে কিছুই নেই। ধারাল ছুরিও নেই। তাহলে উপায়? ভরসা হতে পারে সানগ্লাস। চোখের পুরোটা ঢেকে দেবে এমন সানগ্লাস চাই। তা থাকলে রাসায়নিক ক্ষরণ হলেও তা সহজে চোখের সংস্পর্শে আসবে না। ধরুন হঠাৎ করে পেঁয়াজ কাটার দরকার হল, তখন কাজে আসতে পারে এমন উপায়।

জলের নীচে:  
এটাও কাজে দেবে। তবে একটু কঠিন কাজ। জলের নীচে পেঁয়াজ কাটা গেলে চোখের জ্বালা এড়াতে পারেন। এক বাটি জল নিয়ে তার মধ্যে ডুবিয়ে পেঁয়াজ কাটতে পারেন। অথবা জলের কল খুলে, জলের ধারার মধ্যে কাটতে পারেন পেঁয়াজ। জলের মধ্যেই দ্রবীভূত হয়ে যাবে রাসায়নিক, আপনার চোখও জ্বলবে না। তবে এই পদ্ধতি বেশ কঠিন, ঠিকমতো করতে গেলে প্র্যাকটিস চাই। 

আরও পড়ুন: গৃহঋণের সুদ কমাতে চান ? এক ই-মেলে হবে কাজ, জেনে নিন বিস্তারিত

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget