এক্সপ্লোর

Negative Calorie Foods: তরমুজে কমবে ওজন, সঙ্গী শসা ও গাজর

Negative Calorie Foods: দ্রুত ওজন কমাতে গেলে নজর দিতে হবে ডায়েটে। শুধু খাওয়ার পরিমাণ কমানোই নয়, পাতে কী কী থাকবে সেদিকেও বিশেষ নজর প্রয়োজন।


কলকাতা: সুস্থ থাকাই কারণ হোক বা নিজের ভাল লাগা। রোগা হতে চান সকলেই। রোগের ঝুঁকিতে লাগাম দিতে ওজন কমাতে বলেন চিকিৎসকরা। কিন্তু, ওজন কমানোই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সকলের কাছে। কেউ দৈনিক খাবারের পরিমাণ কমিয়ে ফেলেন। কেউ আবার শুরু করেন ব্যায়াম বা জিম। কিন্তু তাতেও যে সবসময় কাঙ্খিত ফল পাওয়া যায়, এমনটা নয়। তাহলে উপায়? পুষ্টিবিদেরা জানাচ্ছেন, দ্রুত ওজন কমাতে গেলে নজর দিতে হবে ডায়েটে। শুধু খাওয়ার পরিমাণ কমানোই নয়, পাতে কী থাকবে সেদিকেও বিশেষ নজর প্রয়োজন। আর ঠিক সেখানেই কাজে আসতে পারে নেগেটিভ ক্যালোরি ফুড

নেগেটিভ ক্যালোরি ফুড (negative calorie food) ঠিক কী?
বেশ কিছু খাবার রয়েছে, যেগুলি পাচন বা হজমের সময় শরীরের বিপুল পরিমাণ ক্য়ালোরি খরচ হয়। ওজন কমাতে শরীরচর্চা এবং কম ক্য়ালোরি গ্রহণ (calorie intake) দুটিই ভারসাম্য রেখে করা প্রয়োজন। ডায়েটে নেগেটিভ ক্যালোরি ফুড থাকলে সেই প্রক্রিয়াটি ওজন কমানো সহজ এবং দ্রুত হয়। হাতের কাছেই রয়েছে এমন বেশ কিছু খাবার। একবার দেখে নেওয়া যাক সেগুলো।

গাজর (Carrots)

মাটির তলায় উৎপন্ন হওয়া এই সব্জি বিভিন্ন খনিজে ভরপুর। গাজরে রয়েছে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম। ভিটামিন এ এবং ভিটামিন কে-র অফুরন্ত জোগান রয়েছে গাজরে। চোখের জন্য এবং কোলেস্টরল নিয়ন্ত্রণে রাখার জন্য অত্যন্ত উপকারী গাজর। এটি একটি নেগেটিভ ক্যালোরি ফুড।

শসা (cucumber)
জলে ভরপুর এই ফল সারা বছরই জায়গা পায় পাতে। প্রয়োজনীয় ফাইবার এবং খনিজও রয়েছে এই ফলে। শরীরে জলের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে শসা। ক্যালোরির মাত্রাও অত্যন্ত কম। ফলে ডায়েটে থাকলে ওজন ঝরাতে অত্যন্ত কার্যকর এটি। 

বেরিজাতীয় ফল (berry)
যেকোনও বেরিজাতীয় ফল নেগেটিভ ক্যালোরি ফুড।  ব্লুবেরি, ব্ল্যাকবেরি তো রয়েছেই। আঙুরও বেরিজাতীয় ফলের মধ্যে পড়ে। এতে রয়েছে ভিটামিন, অ্যান্টি অক্সিড্যান্ট। বিভিন্ন পদে ব্যবহার করা যায় এই ফল। মাত্র আধকাপ বেরিতে ৩০ থেকে ৩২ ক্যালোরি থাকে। দ্রুত ওজন কমাতে কাজ করে এটি।     

টম্যাটো (tomato)
চাটনি থেকে তরকারি, অথবা স্যালাড (salad)। সর্বত্র আনাগোনা এই সব্জির। বিভিন্ন খনিজ ও ভিটামিন সি-র ভরপুর জোগান রয়েছে এই সব্জিতে। ত্বক ভাল রাখার জন্যও কাজে লাগে টম্যাটো। প্রতি একশো গ্রামে ক্যালোরির পরিমাণ কুড়িরও নীচে। নেগেটিভ ক্যালোরি ফুডের তালিকায় রয়েছে এই সব্জিও।  
  
তরমুজ (watermelon)
গরমে তুমুল চাহিদা থাকে তরমুজের। জলভর্তি এই ফল যেমন তেষ্টা মেটায়, তেমনই অসংখ্য পুষ্টিগুণ রয়েছে তরমুজে। ক্যালোরির পরিমাণও অত্যন্ত কম থাকে এই ফলে। ওজন কমাতে প্রতিদিনের ডায়েটে রাখা যায় এটিও। 

আরও পড়ুন: স্যালাড নয়, মেন কোর্সে থাকুক শসা, মেদ ঝরবে জলদি

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget