এক্সপ্লোর

Sugar In Diet : ডায়েট থেকে চিনি বাদ দিয়েই ভাবছেন সব সমস্যা মিটে গেল? চিনি নিয়ে কোন ধারণা ঠিক, কোনটা ভুল

Sugar Myths And Facts : কেউ কেউ একটু মিষ্টি খাওয়ার জন্য ছটফট করেন। খাবারেও বেশি চিনি খান। খিদে পেলেও একটু মিষ্টি জাতীয় কিছু খেয়ে খিদে-তেষ্টা মেটাতে চান। তাদের কি চিনিকে বলতে হবে টাটা বাই-বাই?

কলকাতা : সুস্থ জীবনযাত্রা মানেই চিনি খাওয়াটা বাদ দিতে হবে। এই চিন্তাধারায় বিশ্বাসী অনেকেই। রোগা হতে চান? চিনি বাদ দিন। সুস্থ থাকতে চান? চিনি বাদ দিন। চিনিকে দূর করতে পারলেই যে সব লক্ষ্যপূরণ হয়ে যাবে এমনটাও নয় কিন্তু। চিনি নিয়ে বেশ কিছু ভুল ধারণা অনেকের মনে জমা হয়। সেগুলি বাদ দিতে পারলে সঠিক দিশায় এগনো যায়। NDTV কে এমন কিছু বিশেষ টিপস শেয়ার করেছেন পুষ্টিবিদ ও চিকিৎসকরা। 

চিনির আসক্তি কাটিয়ে উঠতে পারেন না অনেকেই । যাইহোক, চিনি খেলেই যে সর্বনাশ, সর রোগ হবেই, এমন কথা নয়।   কারো কারো ক্ষেত্রে, বেশি মিষ্টি খেলে ডোপামিন বাড়তে পারে। তবে এটি আসক্তির মতো গুরুতর সমস্যা নয়। কেউ কেউ একটু মিষ্টি খাওয়ার জন্য ছটফট করেন। খাবারেও বেশি চিনি খান। খিদে পেলেও একটু মিষ্টি জাতীয় কিছু খেয়ে খিদে-তেষ্টা মেটাতে চান। 

ভুল ধারণা : সকলকে জিরো সুগার ডায়েট ফলো করতে হবে

চিনি বেশি খাওয়া ভাল নয়। তবে চিনি আপনার শত্রুও নয়। ওজন কমাতে বা স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য, অনেকেই খাবার থেকে চিনি এক্কেবারে বাদ দিয়ে দেন। তবে আসল সত্যিটা হল,অতিরিক্ত চিনি খাওয়া খারাপ। তবে এক জনের শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করেই কতটা চিনি খাওয়া যায়, তা ঠিক করা যায়। চিনির অত্যধিক ব্যবহার এবং মিষ্টি পানীয় খাওয়া এড়িয়ে চললে ভাল। তবে এক্কেবারে মিষ্টি না খাওয়ার প্রয়োজন নেই। 

ভুল ধারণা : কৃত্রিম সুইটনার খাওয়া ভাল 

বাজারে বহুরকম কৃত্রিম মিষ্টিযুক্ত খাবার পাওয়া যায়।  অনেকেই মনে করেন, এগুলো খেলে কোনও ক্ষতি নেই। তবে কারও কারও মতে এই সব কৃত্রিম সুইটনার অতিরিক্ত খেলে অসুখ-বিসুখ করতে পারে। বরং ফলের মিষ্টি , মধু বা জ্যাগারি পাওডার ব্যবহার করা যেতে পারে। গবেষণা বলছে, কৃত্রিম সুইটনারের আসক্তি কাটিয়ে ওঠা মুশকিল। কৃত্রিম সুইটেনার অত্যধিক ব্যবহারের ফলে ডায়াবেটিস এবং এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। 

ভুল ধারণা : চিনি থেকে ক্যাভিটি হয়  

চিনি এবং মিষ্টি পানীয় দাঁতে অতিরিক্ত ক্যাভিটির কারণ হয়।  তবে এক্ষেত্রে চিনি একা দোষী নয়। চিকিৎসকরা বলছেন, একেবারে বাদ না দিয়ে, চিনি পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে। চিনি বা আর্টিফিশিয়াল সুইটেনারের  পরিবর্তে  প্রাকৃতিক মিষ্টিগুলি খাওয়া যেতে পারে। যেমন ফলের মিষ্টি।  

ভুল ধারণা : চিনি ডায়াবেটিস সৃষ্টি করে

যাঁদের পরিবারে ডায়াবেটিসের প্রবণতা আছে, তারা মনে করেন, চিনি খেলেই ডায়াবেটিস হবে। এটি একদম ভুল ধারণা যে চিনি খাওয়া সরাসরি ডায়াবেটিস সৃষ্টি করে। ডায়াবেটিসকেই তো চলতি ভাষায় সুগার বলা হয়। কারও ডায়াবেটিস হবে কি না, তা নির্ভর করে সেই ব্যক্তির পারিবারিক ইতিহাস, জিন, বয়স, শরীরের ওজন, PCOS এবং শারীরিক কার্যকলাপের মাত্রার উপর। 

( ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।) 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget