এক্সপ্লোর

Fake Aadhaar PAN Card: জাল আধার প্যান 'নিখুঁত'ভাবে তৈরি করে দিচ্ছে চ্যাটজিপিটি ! বাড়ছে আশঙ্কা; আসল নকল চিনবেন কীভাবে ?

ChatGPT: বেশ কয়েকজন সমাজমাধ্যম ব্যবহারকারী তাদের পোস্টে জানাচ্ছেন যে তারা নিখুঁত প্রম্পট দিতেই চ্যাটজিপিটি হুবহু একই রকম দেখতে নকল পরিচয়পত্র বানিয়ে দিচ্ছে।

ChatGPT: ওপেন এআইয়ের চ্যাটজিপিটিকে ঘিরে নিরাপত্তা ও গোপনীয়তার সমস্যা উঠে আসছে সম্প্রতি। জিবলি আর্টকে ঘিরে অনেকেই ছবি বা তথ্য ফাঁস হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। বাস্তবসম্মত ছবি তৈরির ক্ষেত্রে এই চ্যাটজিপিটির সূক্ষ্মতা ও নির্ভুল ক্ষমতা এতটাই উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে যে এবার সেই চ্যাটজিপিটি জাল নথিও (Fake Aadhaar PAN Card) তৈরি করে দিয়েছে। আধার কার্ড, প্যান কার্ডের নকল করে দিচ্ছে এআই। অনেক ব্যবহারকারীই এই চ্যাটজিপিটি (ChatGPT) ব্যবহার করে আধার কার্ডের নকল করে ফেলছেন। সেই ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করে আশঙ্কার কথা জানাচ্ছেন অনেকেই। সাইবার অপরাধের মাত্রা কি আরও বাড়বে এবার ?

বেশ কয়েকজন সমাজমাধ্যম ব্যবহারকারী তাদের পোস্টে জানাচ্ছেন যে তারা নিখুঁত প্রম্পট দিতেই চ্যাটজিপিটি হুবহু একই রকম দেখতে নকল পরিচয়পত্র বানিয়ে দিচ্ছে। সেই পরিচয়পত্রের ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তারা।

এক ব্যবহারকারী যশবন্ত সাই পালাঘাট এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, 'চ্যাটজিপিটি ভুয়ো আধার ও প্যান কার্ড তৈরি করে দিচ্ছে নিমেষেই। এর ফলে নিরাপত্তাজনিত ঝুঁকির মুখের পড়তে পারেন আপনি। এই কারণেই কৃত্রিম বুদ্ধিমত্তার উপরেও নিয়ন্ত্রণ আনা দরকার'। আবার অন্য এক ব্যবহারকারী পিকু লিখেছেন, 'আমি সামান্য নিজের নাম, জন্মতারিখ, ঠিকানা দিয়ে এআইকে তৈরি করতে বললাম। আর তাতেই এআই একেবারে নতুন নিখুঁত ভুয়ো রেপ্লিকা বানিয়ে দিল। আমরা তথ্য নিরাপত্তা বা গোপনীয়তা নিয়ে কথাবার্তা বলি, কিন্তু কে এই ধরনের আধার-প্যান কার্ডের ডেটাসেট বিক্রি করছে এই এআই সংস্থাগুলিকে যাতে এই মডেল বানিয়ে দিচ্ছে নিমেষেই ?'

যদিও এআই আসল তথ্য দিয়ে এমন ধরনের কোনও নথি বানিয়ে দেয়নি। দেখা গিয়েছে বিখ্যাত মানুষদের ভুয়ো আইডি বানিয়ে দিচ্ছে চ্যাটজিপিটি। ফলে একপ্রকার আশঙ্কা বাড়তেই পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান দক্ষতার এই নমুনা নিয়ে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মনে। সাইবার অপরাধের মাত্রা বেড়ে যেতে পারে, নকল পরিচয়পত্রের নিপুণতা আরও বাড়লে কোন পর্যায়ে যাবে বিষয়টা তা নিয়েই তুমুল চর্চা চলছে নেটমাধ্যমে।

আসল নকল কীভাবে চিনবেন ?

এক ব্যবহারকারী এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন যে এই পরিচয়পত্র আসল নাকি নকল তা বোঝার জন্য খুব একটা কসরত করার দরকার নেই। পরিচয়পত্রের নম্বরটাই থাকবে অন্য আর এই নম্বরটাই আদপে মূল প্রমাণ। ফলে এই নম্বর কখনও নকল করা যাবে না। তাছাড়া আলাদা আলাদা কোডও আছে চিহ্নিত করার জন্য।

সেরা শিরোনাম

Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget