এক্সপ্লোর

শতোর্ধ্ব থেকে সদ্যোজাত-- এঁরা প্রমাণ করলেন কোভিড-১৯ পরাস্ত করা সম্ভব!

করোনা নিয়ে সতর্ক থাকাটা জরুরি, তবে অহেতুক এই নিয়ে দুশ্চিন্তা করা অর্থহীন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

নয়াদিল্লি: বিশ্বব্যাপী করোনাভাইরাস নিয়ে মানুষের মনে ভীতি ও আশঙ্কা রয়েছে। তার ওপর, প্রতি মুহূর্তে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিন্তা বাড়ছে বৈ কমছে না।

ফলে, করোনা নিয়ে সতর্ক থাকাটা জরুরি, তবে অহেতুক এই নিয়ে দুশ্চিন্তা করা অর্থহীন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর কোনও সময় এধরনের চিন্তা মাথায় চলে আসলে, তখন সেই মানুষগুলির কথা ভাবতে হবে, যাঁরা এই মারণ ভাইরাসের প্রকোপ কাটিয়ে উঠেছেন, যাঁরা এই ভাইরাসকে পরাস্ত করেছেন।

এই ভাইরাসে আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়ে উঠেছেন, এমন বয়সের মানুষ আছেন, যে বয়সে বলা হচ্ছ, এই ভাইরাস একবার হানা দিলে তা অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। যে বয়সে বাঁচার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসে। আর এই সব অসাধারণ ঘটনাবলি আমাদের মনে এটাই বলবে, সবকিছু অন্ধকার নয়। আশার আলো এখানেও রয়েছে।

যেমন ধরা যাক ইংল্যান্ডের ওরস্টারশায়ারের ১০১ বছরের বৃদ্ধ কিথ ওয়াটসন। হাসপাতালে এসেছিলেন অস্ত্রোপচারের জন্য। সেখানে দেখা যায় তিনি করোনা পজিটিভ। এত বয়স হওয়া সত্ত্বেও তিনি রেডিচের আলেকজান্দ্রা হাসপাতালে দুসপ্তাহের চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর ঘটনা নিজেদের ফেসবুকে পোস্ট করে। ইংল্যান্ডে যেখানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় লাখ ছুঁই-ছুঁই, সেখানে কিথের কাহিনী সকলকে আশার আলো দিচ্ছে।

আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনানী ৯৯ বছরের ব্রাজিলীয় আরনান্দো পিভেতা কোভিডে আক্রান্ত হয়েও সুস্থ হয়ে উঠেছেন। মিত্র-বাহিনীর হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া এই বৃদ্ধ গত ৬ তারিখ ভর্তি হন হাসপাতালে। ১৪ তারিখ তিনি ছাড়া পেয়েছেন। কাকতালীয়ভাবে, ওইদিন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রাজিলীয় বাহিনীর ইতালির মন্টেস পুনর্দখলের ৭৫তম বর্ষপূর্তি।

করোনা আক্রান্ত হওয়া ভারতের প্রবীণতম দম্পতি-- থমাস ও মারিয়াম্মা। কেরলের পত্তনমতিত্ত জেলার বাসিন্দা এই বৃদ্ধ দম্পতির মধ্যে করোনা সংক্রমণ ছড়ায় তাঁদের ছেলের থেকে, যিনি কিছুদিন আগেই ইতালি থেকে ফিরেছিলেন। গত ৯ মার্চ ৯৩ বছরের থমাস ও ৮৮ বছরের মারিয়াম্মা ভর্তি হন হাসপাতালে। দুজনেরই হার্ট ও ইউরিনারি সহ একাধিক সমস্যা ছিল। কিছুদিন তাঁদের অবস্থা সঙ্কটজনকও ছিল। কিন্তু, সব বাধা অতিক্রম করে দুজনই সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

ইতালিতে দুমাসের একটি শিশু আক্রান্ত হয়েছিল করোনায়। বলা হয়েছিল, এটাই ইতালির সর্বকনিষ্ঠ করোনা পজিটিভ। গত ১৮ মার্চ, মায়ের সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছিল শিশুকেও। অনেকেই মনে করেছিলেন, এত দুদের শিশু, করোনার ধকল নিতে পারবে না। কিন্তু, চমৎকার হয় তো। ৯ এপ্রিল, মা ও শিশু দুজনই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরে।

একইভাবে, মুম্বইয়ের ৬ মাসের ও কোয়েম্বত্তুরের ১০ মাসের দুই শিশুর দেহেও করোনা সংক্রমণ মেলে। সুস্থ হয়ে দুই শিশুই বাড়ি ফেরে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget