এক্সপ্লোর

Abraham Lincoln Statue Melts: ৪০ ডিগ্রির ঘরে তাপমাত্রা আমেরিকাতেও, গলে গেল অ্যাব্রাহাম লিঙ্কনের মূর্তি

Viral News: পৃথিবীর প্রায় সর্বত্রই এবছর রেকর্ড গড়েছে তাপমাত্রা। সপ্তাহান্তে আমেরিকার তাপমাত্রাও ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়।

নয়াদিল্লি: দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করেছিলেন হাজার হাজার মানুষকে। গায়ের রং দেখে মানুষ বিচারের তীব্র বিরোধী ছিলেন তিনি। সেই কারণে আমেরিকার নাগরিকদের মনে আজও বিশেষ জায়গা রয়েছে অ্যাব্রাহাম লিঙ্কনের জন্য, যিনি দেশের দেশের ১৬তম প্রেসিডেন্ট ছিলেন। আমেরিকায় সেই লিঙ্কনের স্মৃতি ধরে রাখতেই হিমশিম অবস্থা সকলের। রাজনৈতিক বা সামাজিক সংঘাত নয়, তীব্র দাবদাহকে এর জন্য দায়ী করা হচ্ছে। (Abraham Lincoln Statue Melts)

পৃথিবীর প্রায় সর্বত্রই এবছর রেকর্ড গড়েছে তাপমাত্রা। সপ্তাহান্তে আমেরিকার তাপমাত্রাও ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। আর তাতেই আমেরিকার রাজধানী ওয়াশিংটনে বসানো লিঙ্কনের মূর্তি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল মাথা। মূর্তিটি ছিল মোমের তৈরি। তীব্র গরমে মোম গলতে শুরু করলে, মূর্তির মাথার অংশ শরীর থেকে আলাদা হয়ে যায়। পা দু’টিও গলে গিয়েছে বলে শোনা যাচ্ছে।  লিঙ্কনের মূর্তির ওই অবস্থা হওয়ায় স্তম্ভিত সকলেই। সোশ্যাল মিডিয়ায় বিকৃত ওই মূর্তির ছবি ছড়িয়ে পড়েছে। (Viral News)

ওয়াশিংটনের ক্যাম্প বার্কার এলাকায় লিঙ্কনের মোমের ওই মূর্তি বসানো ছিল। আমেরিকা যখন গৃহযুদ্ধের সঙ্গে যুঝছিল, সেই সময় দাসত্ব থেকে মুক্তিপ্রাপ্ত আফ্রিকান-আমেরিকানদের জন্য আশ্রয় গড়ে তোলা হয় ওই এলাকায়। দাসত্ব ঘোচানোয় লিঙ্কনের ভূমিকা স্মরণ করেই সেখানে ওই মূর্তিটি বসানো হয়েছিল। কিন্তু তীব্র গরমে মূর্তিটি গলে গিয়েছে। বিবিসি জানিয়েছে, মূর্তিটির মাথার অংশ প্রথমে আলাদা হয়ে যায়। এর পর দুই পা-ও গলে গিয়ে মূর্তি থেকে আলাদা হয়ে যায়। সেটিকে পুনরায় গড়ে তোলার উদ্যোগ শুরু হয়েছে।

আরও পড়ুন: US Religious Freedom Report: 'ধর্মীয় স্বাধীনতা খর্ব ভারতে, সংখ্যালঘুদের উপর হামলা, ঘৃণা ভাষণ বেড়েছে', উদ্বিগ্ন আমেরিকা

আমেরিকার স্বেচ্ছাসেবী সংস্থা Cultural DC ওই মূর্তিটি দেখভালের দায়িত্ব ছিল। তীব্র গরমে মূর্তিটি গলে যাওয়ায়, তারাই সেটিকে পুনরায় গড়ে তোলার দায়িত্ব নিয়েছে। এবছর সেপ্টেম্বর মাসের মধ্যে মূর্তিটি ঠিক করে আবার বসানো হবে বলে জানিয়েছে তারা। মূর্তিটি তৈরি করেছিলেন স্য়ান্ডি উইলিয়ামস। মোম দিয়ে মূর্তিটি বানানোর সিদ্ধান্ত আদৌ সঠিক ছিল কি না, সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্যান্ডি জানিয়েছেন, ৬০ ডিগ্রি তাপমাত্রাতেও যাতে মূর্তিটি ঠিক থাকে, সেই মতোই কাজ করা হয়েছিল। তাপমাত্রার পারদ ৪০-এর কাছাকাছি যেতেই মূর্তিটির এই অবস্থা হওয়া নিয়ে স্তম্ভিত তিনিও।  এর জন্য আর্দ্রতাকেও দায়ী করা হচ্ছে। লিঙ্কনের গলে যাওয়া ওই মূর্তিকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতাও তুলে ধরতে শুরু করেছেন পরিবেশপ্রেমীরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
Supreme Court: ‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget