এক্সপ্লোর

খুচরোর উলটপুরাণ! বাড়তি চাপে কম কয়েন নিতে কর্মীদের নির্দেশ রেলের

কলকাতা: একটা সময় ছিল, যখন খুচরো নিয়ে খুচরো-ঝামেলার শেষ ছিল না। রাস্তা-ঘাটে, বাজারে-হাটে, বাসে কিম্বা অটোয় কয়েন না দিলে বেধে যেত ধুন্ধুমার। দিলেই মিলত বাড়তি কদর। কিন্তু, এখন উলটপুরাণ। ভাড়া দিতে গিয়ে কয়েন বের করলেই রেগে কাঁই বাস কন্ডাক্টর থেকে অটোচালক। কারণ, কয়েনে কয়েনে ছয়লাপ চতুর্দিক! বস্তা বস্তা কয়েন নিয়ে কোথাও ফাঁপরে ব্যবসায়ীরা! কোথাও আবার খোরপোশ নিয়ে ফাঁপরে গৃহবধূ। আর এখন কয়েন আতঙ্ক তাড়া করছে পূর্ব রেলকেও। রেলসূত্রে খবর, প্রতি দিন টিকিট বিক্রি থেকে জমা পড়ছে ৩ থেকে ৪ হাজার কয়েন। ক্যাশ অফিস ঘুরে সেই কয়েন যাচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। গত ১৮ তারিখ ব্যাঙ্ক কর্তৃপক্ষ মৌখিকভাবে জানিয়েছে, এত কয়েন গোনার কর্মী তাদের নেই। তাই তারা আর কয়েন নিতে পারবে না। এই প্রেক্ষিতে টিকিট বুকিং অফিসের কর্মীদের জন্য নির্দেশিকা জারি করেছেন শিয়ালদা ডিভিশনের সিনিয়র ডিভিশনাল ফিনান্স ম্যানেজার। বলা হয়েছে, টিকিট কাটার সময় যাত্রীদের কাছ থেকে যথাসম্ভব কম কয়েন নিতে হবে। কয়েন নিতে হলেও পরে তা চালিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। ৫ টাকার টিকিটের ক্ষেত্রে যাত্রীরা যাতে ১ টাকার কয়েন না দেন, খেয়াল রাখতে হবে সেদিকে। যদিও, একে সাময়িক সমস্যা বলে উল্লেখ করে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, মিউচুয়ালি সমাধান করার চেষ্টা হচ্ছে। অন্য অশঙ্কাতেও ভুগছে পূর্ব রেল। এই পরিস্থিতিতে অসাধু কাজে জড়িয়ে পড়বেন না তো রেলকর্মীরা? এই বিষয়ে নির্দেশিকায় বলা হয়েছে, দেখতে হবে, রেলের কোনও কর্মী যাতে কয়েনের বিনিময়ে নোট লেনদেনের অসাধু কাজে জড়িয়ে না পড়েন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget