এক্সপ্লোর

World News:২০২২ সালেও LAC-তে সেনা মোতায়েন এবং পরিকাঠামো নির্মাণে জোর দেয় চিন, দাবি পেন্টাগনের রিপোর্টে

China Infrastructure Boost Near LAC:ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা পুরোপুরি কমেনি, তার মধ্যেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সামরিক শক্তিবৃদ্ধি এবং পরিকাঠামো নির্মাণের দিকে নজর দিয়েছিল চিন।

নয়াদিল্লি: ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা পুরোপুরি কমেনি, তার মধ্যেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা (China Infrastructure Boost Near LAC) বরাবর সামরিক শক্তিবৃদ্ধি এবং পরিকাঠামো নির্মাণের দিকে নজর দিয়েছিল চিন। দাবি করা হল পেন্টাগনের নতুন রিপোর্টে। 'মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ডেভলপমেন্টস ইনভলভিং আদ্য পিপলস রিপাবলিক অফ চায়না' শীর্ষক রিপোর্টে পেন্টাগন জানিয়েছে, ২০২২ সালে মাটির নিচে গুদাম, নতুন সড়ক, ডুয়াল পারপাস বিমানবন্দর এবং একাধিক হেলিপ্যাড বানায় চিন। 

আর যা...
২০২০ সালের জুন মাসে গলওয়ান উপত্যকায় দু'দেশের সেনার মধ্যে যে সংঘর্ষ হয়েছিল, তার পর ভারত-চিন সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছয়। পেন্টাগনের হালের রিপোর্ট অনুযায়ী, '২০২০ সালের মে মাস থেকে চলতে থাকা ভারত-চিন সীমান্ত সংঘর্ষে ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের টানা নজর ছিল। একে প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে ভারত এবং চিনের আলাদা ভাবনা, তার উপর দু'তরফেই পরিকাঠামো নির্মাণ ও সেনা মোতায়েন,  একাধিক সংঘর্ষ ও স্ট্যান্ড অফ তৈরি করে।' রিপোর্টে আরও সংযোজন, গলওয়ান সংঘর্ষের পর এলএসি বরাবর বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছিল বেজিং। পেন্টাগনের পূর্বাভাস, এই সেনা মোতায়েনের প্রক্রিয়া এই বছরও সম্ভবত জারি থাকবে। শুধু এটুকু নয়, রিপোর্টে যে বিশ্লেষণ হয়েছে সেটি অনুযায়ী টানা কথাবার্তা সত্ত্বেও নয়াদিল্লি-বেজিংয়ের মধ্যে সম্পর্কের 'সামান্য উন্নতি হয়েছে কারণ দু'পক্ষের কেউই সীমান্তে নিজেদের ভাবনায় থাকা সুবিধাজনক অবস্থান থেকে সরতে রাজি নয়।'

চিন সম্পর্কে...
২০২২ সালেও প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা পরিকাঠামো তৈরি জারি রেখে চিন। ডোকলামের কাছে আন্ডারগ্রাউন্ড স্টোরেজ, প্রকৃত নিয়ন্ত্রণরেখার তিনটি সেক্টরের সঙ্গে সংযোগস্থাপনকারী তিনটি সড়ক, ভূটানের বিতর্কিত এলাকার কাছে নতুন গ্রাম, প্যাংগং হ্রদের কাছে দ্বিতীয় সেতু, একাধিক হেলিপ্যাড এই পরিকাঠামোগুলির অন্যতম।' পাল্লা দিয়ে সেনা মোতায়েনও করে যায় বেজিং। ২০২২ সালেই যেমন প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওয়েস্টার্ন সেক্টরে বিপুল সেনা মোতায়েল করে তারা, জানানো হয়েছে পেন্টাগনের রিপোর্টে। ইস্টার্ন সেক্টর এবং সেন্ট্রাল সেক্টরেও সেনা মোতায়েন করা হয়, সংযোজন রিপোর্টে। তাৎপর্যপূর্ণভাবে চলতি বছর জুন মাসেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেছিলেন, দু'পক্ষের মধ্যে সমস্যা সমাধানে সামরিক এবং কূটনৈতিক দু'স্তরেই কথা বলছে নয়াদিল্লি-বেজিং। একই সঙ্গে জানান, দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে কোনও আপস না করতেও বদ্ধপরিকর সরকার। এর মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা শক্তি এবং সামরিক পরিকাঠামো নির্মাণের এই রিপোর্ট। 

আরও পড়ুন:কুণাল ঘোষের পাড়ার পুজোয় অঞ্জলি রাজ্যপালের, হল আলাপচারিতাও

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Supreme Court on Vehicle Insurance: গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
ABP Ananda Top 10, 5 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 5 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget