এক্সপ্লোর

প্রেসক্রিপশন ছাড়াই করা যাবে কোভিড-১৯ পরীক্ষা? সবুজ সঙ্কেত দেওয়ার ভাবনা কেন্দ্রের

বর্তমান নিয়ম অনুযায়ী, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোভিড-১৯ পরীক্ষা করা সম্ভব নয়।

নয়াদিল্লি: দেশে করোনা সংক্রমণ ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। এমতাবস্থায় কোভিড-১৯ পরীক্ষা করানোর নিয়মাবলি পর্যালোচনার কথা ভেবে দেখছে কেন্দ্র।

দেশে করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ানো হয়েছে কোভিড পরীক্ষাকেন্দ্রের সংখ্যা। বিশেষ করে গত ২ সপ্তাহে প্রভুত পরিমাণে বৃদ্ধি পেয়েছে পরীক্ষার সংখ্যা।

একটা সময় বিদেশ থেকে আমদানি করতে হত এই করোনা টেস্ট কিট ও রিয়েজেন্ট। কিন্তু, এখন তা দেশেই তৈরি হয়। ফলে, কেন্দ্র খতিয়ে দেখছে, 'অন-ডিমান্ড'-এর ভিত্তিতে করোনা পরীক্ষার অনুমতি দেওয়া যায় কি না।

নীতি আয়োগ সদস্য ভিকে পলকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, সরকারকে প্রশ্ন করা হয়েছিল, কেন 'অন-ডিমান্ড' পরীক্ষার অনুমতি দেওয়া হচ্ছে না, যখন মানুষ সেই পরীক্ষার মূল্য দিতে রাজি? এপ্রসঙ্গে সরকার জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।

ভারতে বর্তমানে প্রতিদিন গড়ে ৯ লক্ষ কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে। এই প্রেক্ষিতেই অনেকে মনে করছেন, এখন পরিস্থিতি তেমন অনুকূল হয়েছে যেখানে 'অন-ডিমান্ড' পরীক্ষা করা যেতেই পারে।

বর্তমান নিয়ম অনুযায়ী, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোভিড-১৯ পরীক্ষা করা সম্ভব নয়। নীতি আয়োগ কর্তার বক্তব্য অনুয়ায়ী, কেন্দ্র চাইছে নিশ্চিত করতে যাতে অনুমতি বা ছাড়ের কোনও অপব্যবহার না হয়।

ভারতে এই মুহূর্তে ১৪৭৬ ল্যাব রয়েছে, যেখানে করোনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৯৭১টি সরকারী ও ৫০৫টি বেসরকারি। আইসিএমআর-এক দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে ৩ কোটির বেশি পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে।

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
West Bengal News Live : দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
Pakistan News : বাড়ির মধ্যেই পরপর গুলি সাংবাদিককে. রক্তে ভাসল চারিপাশ, নাটের গুরু স্বামীই?
বাড়ির মধ্যেই পরপর গুলি সাংবাদিককে. রক্তে ভাসল চারিপাশ, নাটের গুরু স্বামীই?

ভিডিও

Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget