এক্সপ্লোর

Covid19 Update: ডেল্টা প্রজাতি মানছে না কোনও বাধা, টিকা ডোজ সম্পূর্ণ হয়েও আক্রান্ত বহু

এই সংক্রমণ এমন ব্যক্তিদের মধ্যে সংক্রমিত হয় যাদের টিকা ডোজ সম্পূর্ণ হয়েছে। অথচ ফের করোনা পজিটিভ হয়েছেন তাঁরা।

নয়া দিল্লি: প্রশ্ন উঠতেই পারে যে দেশে তো টিকাকরণ চলছে তাও কেন দৈনিক আক্রান্ত প্রায় ৩৬ হাজারের ওপরেই রয়েছে। কেরলে তো এই সংক্রমণ আরও বেশি। INSACOG- জিনোম সিকোয়েন্সিং সরকারি কনসোর্টিয়াম, তাঁদের সাম্প্রতিক গবেষণায় জানিয়েছে এর নেপথ্যে রয়েছে ডেল্টা ভাইরাস। ভারতে যে নতুন করে আক্রান্ত হচ্ছে তা করোনার ডেল্টা প্রজাতির জন্যই। 

একে 'breakthrough infections' বলা হচ্ছে। এই সংক্রমণ এমন ব্যক্তিদের মধ্যে সংক্রমিত হয় যাদের টিকা ডোজ সম্পূর্ণ হয়েছে। অথচ ফের করোনা পজিটিভ হয়েছেন তাঁরা। সমীক্ষায় দেখা গিয়েছে সারা দেশে করোনাভাইরাসের ক্রমাগত প্রাদুর্ভাব বৃদ্ধির নেপথ্যে রয়েছে ডেল্টা। ভ্যাকসিনের কার্যকারিতাও এর সংক্রমক রূপের কাছে নতিস্বীকার করছে।

কনসোর্টিয়াম অন জিনোমিক্স সর্বশেষ বুলেটিনে জানিয়েছে সংক্রমণ আটকাতে প্রশ্নের মুখে পড়লেও করোনা ভ্যাকসিন মৃত্যু আটকাতে সক্ষম হচ্ছে। দেশে টিকাকরণের ধারাবাহিকতা বজায় থাকায় ভারতের মতো জনবহুল দেশে অনেকটাই কম মৃত্যুহার। সেখানে যে নমুনা পাঠানো হয়েছিল সেই ৩০ হাজার ২৩০টি নমুনার মধ্যে ২০ হাজার ৩২৪টি নমুনায় ডেল্টা ভাইরাসের উপস্থিতি রয়েছে।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চিন, কোরিয়াসহ বেশ কয়েকটি দেশের জন্য উদ্বেগের একটি বড় কারণ এই 'ভ্যারিয়েন্ট অফ কনসার্ন'। এর জেরেই চলতি বছরে ভয়ঙ্কর ক্ষতির মুখে পরে ভারত। দৈনিক আক্রান্তের সংখ্যা লক্ষাধিক পেরিয়ে যাওয়ায় দেশে দেখা যায় অক্সিজেন ঘাটতি, বাড়তে থাকে মৃত্যু, ভেঙে পড়ে স্বাস্থ্য পরিকাঠামো। 

শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৬ হাজার ৫৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে সামান্য কিছুটা বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৩ লক্ষের কাছাকাছি। তবে ২৪ ঘণ্টায় বেড়েছে সুস্থতার সংখ্যা। দৈনিক আক্রান্তের থেকে বেশ কিছুটা বেশি সুস্থতার সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত তথ্য অনুসারে ১৫০ দিনের মধ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা রেকর্ডহারে কম। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৫৫৫ জন।   

 

সেরা শিরোনাম

'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
India Poverty Rate: মুছে যাবে ভারতের দারিদ্রতা ! কত সালের মধ্যে ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
মুছে যাবে ভারতের দারিদ্রতা ! কত সালের মধ্যে ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
CJP Delhi Protest: ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget