এক্সপ্লোর

চিনকে এক ইঞ্চি জমিও নয়, লাদাখে টি-৯০ ভীষ্ম ট্যাঙ্ক, ইজরায়েলের স্পাইডার ও বারাক-৮ এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন ভারতের

ভারত চিনকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্রমেদিনী..

নয়াদিল্লি: পূর্ব লাদাখে শান্তিপূর্ণ সমাধান চাইলেও, ভারত যে যুদ্ধের জন্য়ও প্রস্তুত, তা চিনকে বুঝিয়ে দিতে গালওয়ানে ভারী রণ-সরঞ্জাম ও অস্ত্রবহর বাড়াল সেনা।

মঙ্গলবার, লাদাখের চুশুলে মিলিত হচ্ছেন ভারত ও চিনের শীর্ষস্থানীয় সামরিক কমান্ডাররা। লক্ষ্য হবে, আলোচনার মাধ্যমে সুষ্ঠুভাবে সীমান্ত সমস্যার নিরসন করা। তবে, একইসঙ্গে ভারত এটাও বুঝিয়ে দিয়েছে, শান্তি চাইলেও, তারা যুদ্ধের জন্য প্রস্তুত। সেক্ষেত্রে, যদি শান্তি আলোচনায় ভেস্তে যায় বা কোনও সমাধান না হয় এবং পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে, তাহলে ভারত তার মোকাবিলা করতেও প্রস্তুত।

আর সেই প্রস্তুতির অঙ্গ হিসেবে ভারত লাদাখে সামরিক শক্তি অনেকটাই বাড়িয়ে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে। সম্প্রতি, লাদাখ সীমান্তে চিনা বায়ুসেনার যুদ্ধবিমানের আনাগোনা বেড়েছে। সেখানে সামরিক কপ্টার পাঠিয়েছে বেজিং। তারওপর, গত সপ্তাহে সামরিক আইএল-৭৬ সামরিক পণ্যবাহী বিমানকে পাক-অধিকৃত কাশ্মীরে অবতরণ করিয়েছে চিন।

আকাশপথের পাশাপাশি, ভূমিতেও সামরাস্ত্র মোতায়েন করেছে চিন, এমন খবর দিয়েছে ভারতীয় সামরিক গোয়েন্দা সূত্রে। জানা গিয়েছে, চিনা এয়ারফোর্সের বেশিরভাগ যুদ্ধবিমান প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে ২৪০ কিলোমিটার ভেতরে তাকলামাকান মরু অঞ্চলে অবস্থিত হোতান বায়ুসেনা ঘাঁটি থেকে অপারেট করছে। পাশাপাশি, ভারতীয় যুদ্ধবিমান আটকাতে রাখা হয়েছে ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র।

এখন তার মোকাবিলা করতে, কোমর বেঁধেছে ভারতও। আগেই লাদাখ সীমান্তে মোতায়েন করা হয়েছে ভারতীয় বায়ুসেনার প্রধান স্তম্ভ সুখোই-৩০এমকেআই। মোতায়েন করা হয়েছে কুইক রিয়্যাকশন ভূমি থেকে আকাশ (কিউআরস্যাম) "আকাশ" ক্ষেপণাস্ত্র।

এখন সেনা সূত্রে খবর, ভারতীয় সেনা লাদাখে টি-৯০ "ভীষ্ম" ট্যাঙ্কের ২টি রেজিমেন্টকে মোতায়েন করেছে। মূল লক্ষ্য হল, যুদ্ধ বাঁধলে গালওয়ান নদীপাড়ে ঘাঁটি গেড়ে থাকা চিনা পদাতিক সেনা ও সাঁজোয়া গাড়িগুলিকে ধ্বংস করা। টি-৯০ ট্যাঙ্কের পাশাপাশি, ভারত সেখানে ট্যাঙ্ক-বিধ্বংসী বাজুকা মোতায়েন করেছে ভারত।

ভারতীয় সেনা সূত্রে খবর, পূর্ব লাদাখের ১৫৯৭ কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণরেখা জুড়ে এখন ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকল (সাঁজোয়া) গাড়ি মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে আর্টিলারিও। চিনুক কপ্টারে করে সীমান্তে মোতায়েন করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা "এম৭৭৭" ১৫৫ এমএম আল্ট্রা লাইট হাউইৎজার কামান।

এখানেই শেষ নয়। কেন্দ্রীয় সূত্রে খবর, লাদাখ সীমান্তে ইজরায়েল থেকে প্রাপ্ত "স্পাইডার" এয়ার ডিফেন্স সিস্টেমকে মোতায়েন করেছে ভারত। সম্প্রতি, এই বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেম বন্ধু রাষ্ট্র থেকে ভারতে এসেছে। আরও জানা গিয়েছে, শীঘ্রই ইজরায়েলের আরেকটি ঘাতক "বারাক-৮" ভূমি থেকে আকাশ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রকেও মোতায়েন করতে চলেছে ভারত। এর জন্য আপৎকালীন ভিত্তিতে ইজরায়েলের থেকে এই মারণ ক্ষেপণাস্ত্র ধার নিয়েছে ভারত।

সাধারণত, বারাক-৮ হল অত্যাধুনিক দূরপাল্লার নৌসেনা জন্য তৈরি করা এয়ার ডিফেন্স সিস্টেম (এলআরস্যাম)। এটি যৌথভাবে তৈরি করেছে ভারতের ডিআরডিও ও ইজরায়েলের এরোস্পেস ইন্ডাট্রিজের অধিনস্থ সংস্থা এলটা ও রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম।

ভারতীয় নৌসেনায় এই ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার শ্রেণির রণতরীতে মোতায়েন রয়েছে। তবে স্থল ও বায়ুসেনার জন্য এই ক্ষেপণাস্ত্রের মাঝারি পাল্লার সংস্করণটি এখন পরীক্ষাস্তরে রয়েছে। তাই আপৎকালীন পরস্থিতিতে ইজরায়েল এই ক্ষেপণাস্ত্র থেকে ধার নিচ্ছে ভারত।

ভারত চিনকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্রমেদিনী..। চিনকে যে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না তা ভারতীয় সেনার মনোভাবেই স্পষ্ট।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget