এক্সপ্লোর

e-Passport in India: ডিজিটাল স্বপ্নে উড়ান, টাটার সঙ্গে গাঁটছড়া বেঁধে ই-পাসপোর্ট আনছে কেন্দ্র

e-Passport in India: কেন্দ্রের দাবি, এর ফলে অভিবাসন প্রক্রিয়া আর দীর্ঘায়িত হবে না। কারণ পাসপোর্টে বসানো চিপেই সমস্ত বায়োমেট্রিক তথ্য (Brometric Data) থাকবে।

নয়াদিল্লি:  তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে সেরে ফেলা হয়েছে চুক্তি। ডিজিটাল মাধ্যমে নাগরিকদের তথ্য নিরাপদে রাখার প্রযুক্তি নির্মাণে দেওয়া হয়ে গিয়েছে অনুমোদনও। খুব শীঘ্রই এ বার মাইক্রো চিপ বসানো ই-পাসপোর্ট (E-Passport) হাতে পেতে চলেছেন ভারতীয় নাগরিকরা। ঘন ঘন বিদেশযাত্রা করেন যাঁরা, তাঁদের জন্য ই-পাসপোর্ট আশীর্বাদ হয়ে উঠতে চলেছে বলে দাবি কেন্দ্রের। তাদের দাবি, এর ফলে অভিবাসন প্রক্রিয়া আর দীর্ঘায়িত হবে না। কারণ পাসপোর্টে বসানো চিপেই সমস্ত বায়োমেট্রিক তথ্য (Brometric Data) থাকবে।

কেন্দ্রীয় সরকারের পাসপোর্ট সেবা প্রকল্পের (PSP-V2.0) দ্বিতীয় পর্যায়ে ই-পাসপোর্চের বাস্তবা।ন হতে চলেছে। তার জন্য টাটা কনসাল্টেন্সি সার্ভিসেস (Tata Consultancy Services/ TCS)-এর সঙ্গে শুক্রবারই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বিদেশ মন্ত্রকের। নাগরিকদের তথ্য নিরাপদে সংগ্রহ করে রাখার ইলেকট্রনিক কন্ট্যাক্টলেস ইনলেজ নির্মাণে অনুমোদন দেওয়া হয়েছে ইন্ডিয়া সিকিয়োরিটি প্রেস (ISP) নাসিককে। দেশ জুড়ে বিদেশমন্ত্রকের ৩৬টি দফতর থেকে ই-পাসপোর্ট বিলি করা হবে বলে জানা গিয়েছে।

ই-পাসপোর্ট সম্পর্কে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে—

  • নাগরিকের বায়োমেট্রিক তথ্য সম্বলিত মাইক্রো চিপ বসানো থাকবে পাসপোর্টে।
  • নাগরিকের তথ্য এতটাই নিরাপদে রাখা হবে, যে তা নিয়ে কেউ জালিয়াতি করতে পারবে না।
  • বর্তমানে চালু কাগজের বুকলেট পাসপোর্টের দ্বিতীয় পাতায় এই মাইক্রো চিপ বসানো থাকবে। তার মধ্যেই সব তথ্য থাকবে।
  • প্রত্যেক দেশের জন্য ইউনিক ডিজিটাল সিগনেচার থাকবে। সংশ্লিষ্ট দেশ তা ভেরিফাই করবে।
  • বিদেশযাত্রার জন্য এক জন নাগরিকের যা যা তথ্যের প্রয়োজন, তার সবই মজুত থাকবে ওই চিপের ভিতর।
  • চিপের মধ্যে রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি বসানো থাকবে। ফলে হ্যাকাররা চাইলেও চিপে মজুত তথ্য হাতিয়ে নিয়ে পারবে না।

আরও পড়ুন: Punjab Poll 2022: দল নয়, মুখ্যমন্ত্রী ঠিক করবেন মানুষ, সিধু-বোমায় ফের পাঞ্জাবে অস্বস্তিতে কংগ্রেস

২০১৭ সালে প্রথম ই-পাসপোর্টের পরিকল্পনা সামনে আসে। তার পর থেকে এখনও পর্যন্ত পরীক্ষামূলক ভাবে ব্যবহারের জন্য ২০ হাজার আধিকারিক এবং কূটনীতিকদের ই-পাসপোর্ট দেওয়া হয়েছে। আগামী দিনে পাসপোর্ট পরিষেবাকে সম্পূর্ণ রূপেই ডিজিটালে রূপান্তরিত কারর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। ফলে মোবাইল ফোনেও পাসপোর্ট রাখতে পারবেন নাগরিকরা।

আন্তর্জাতিক অসামরিক উড়ান পরিষেবা (ICAO)-এর গুণমানের সঙ্গে সাযুজ্য রেখেই তৈরি হবে ই-পাসপোর্ট। ফলে তা সহজে নষ্ট করা যাবে না। পাসপোর্টের সামেন যে চিপ থাকবে, তাতে আন্তর্জাতিক বৈধতাপ্রাপ্ত বিশেষ লোগো থাকবে, যা শুধুমাত্র ই-পাসপোর্টের ক্ষেত্রেই প্রযোজ্য।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Crime News: সরকারি হাসপাতালের মেঝেয় শুয়ে রোগী, চাদর সরিয়ে নিগ্রহ, ভয়ঙ্কর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে
সরকারি হাসপাতালের মেঝেয় শুয়ে রোগী, চাদর সরিয়ে নিগ্রহ, ভয়ঙ্কর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget