এক্সপ্লোর

Narada Case Updates: সিবিআইয়ের আর্জি খারিজ, নারদকাণ্ডের শুনানিতে অনুমতি হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের

বুধবার পর্যন্ত শুনানি স্থগিতের আর্জি জানিয়েছিল তদন্তকারী সংস্থা

কলকাতা: নারদকাণ্ডের শুনানিতে বুধবার পর্যন্ত হাইকোর্টে মামলা স্থগিতের আর্জি জানিয়েছিল সিবিআই। সেই আর্জি খারিজ হয়ে যায়। হাইকোর্টে শুরু হল নারদকাণ্ডের শুনানি।

হাইকোর্টের পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চে চার হেভিওয়েটের জামিন মামলার শুনানি হচ্ছে। সেখানেই হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের কাছে বুধবার পর্যন্ত শুনানি স্থগিতের আর্জি জানিয়েছে সিবিআই। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ গঠনের প্রশাসনিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সংস্থা। 

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আগামীকাল শুনানির আর্জি জানিয়ে রেজিস্ট্রার জেনারেলের কাছে উল্লেখ করা হয়েছে। সেই কথা মাথায় রেখে বুধবার পর্যন্ত শুনানি স্থগিত রাখা হোক  বলে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে আবেদন করে সিবিআই। 

পাল্টা হেভিওয়েটদের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ‘সিবিআইয়ের এই ভূমিকা আগে দেখা যায়নি, যা ইচ্ছে করছে।’ সিবিআই আইনজীবী তাঁর সওয়ালে বলেন, ‘রাজ্য প্রশাসনের এই ভূমিকাও আগে দেখা যায়নি। মুখ্যমন্ত্রী গিয়ে ধর্না দিচ্ছেন, ঘেরাও করছেন, হুমকি দিচ্ছেন। মন্ত্রীরা গিয়ে বসে আছেন, এরকম দেখা যায়নি। এটা চলতে দিলে অন্য জায়গাতেও একই দৃষ্টান্ত তৈরি হবে।’

সলিসিটর জেনারেলকে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় প্রশ্ন করেন, ‘রাজ্যে সাইক্লোন আছড়ে পড়বে, প্রযুক্তিগত সমস্যা হতে পারে। আমরা শুনানি কেন পিছিয়ে দেব?’ পাশাপাশি শুনানি শুরুর পক্ষে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তও। 

তখন সিবিআই আইনজীবী বলেন, ‘অভিযোগ অত্যন্ত গুরুতর, তাই সুপ্রিম কোর্টে গিয়েছি। গুরুতর অসুস্থ নেতারা হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন। এখন হাইকোর্ট যা বলবে, তাই মেনে নেব।‘  এরপরই, সিবিআইয়ের আর্জি খারজি করে শুনানি প্রক্রিয়া চালুর অনুমতি দেয় পাঁচ সদস্যের বেঞ্চ।

মামলার শুনানিতে প্রথমেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল মন্তব্য করেন, ‘আগে আমাদের বিষয়টি বুঝে নিতে দিন।’ হাইকোর্টে সওয়াল সলিসিটর জেনারেল তুষার মেহতা তাঁর সওয়ালে বলেন, ‘সিবিআই দফতরে জমায়েত করেছিলেন মুখ্যমন্ত্রী। সিবিআই দফতর লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল। একইসঙ্গে আদালতে রাজ্যের কয়েকজন মন্ত্রী চলে গিয়েছিলেন। পরিকল্পিত ভাবে গ্রেফতারি এড়ানোর চেষ্টা হয়েছিল। ধৃতদের আদালতে পেশ এড়াতেই সবকিছু করা হয়।’

সেরা শিরোনাম

News Live Updates: 'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget