এক্সপ্লোর

ভিন্নমত থাকতেই পারে, কিন্তু কারও মর্যাদা নিয়ে উপহাস করা উচিত নয়, প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে রাষ্ট্রপতি

নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে ‘নাগরিক-মনস্ক’ সমাজ গঠনের পক্ষে সওয়াল করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি বলেছেন, ইতিহাসিক বিষয়বস্তু সহ যে কোনও মতামতের বিরোধিতা করাই যায়। কিন্তু তার জন্য অন্য কারও মর্যাদা নিয়ে উপহাস করা উচিত নয়। ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান সবসময় গুরুত্বপূর্ণ। তাই প্রতিষ্ঠানগুলির শৃঙ্খলাবদ্ধ ও নৈতিক হওয়া উচিত। অন্য প্রতিষ্ঠানগুলির সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক বজায় রাখতে হবে। ‘পদ্মাবৎ’ নিয়ে দেশজুড়ে যে তাণ্ডব চলছে, তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রপতি হিসেবে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে প্রথম ভাষণে কোবিন্দ আরও বলেছেন, ‘যত দ্রুত সম্ভব দেশ থেকে দারিদ্র্যের অভিশাপ দূর করা আমাদের পবিত্র দায়িত্ব। শহর হোক বা গ্রামে, নাগরিক-মনস্ক প্রতিবেশীর মাধ্যমেই নাগরিক-মনস্ক দেশ গড়ে তোলা সম্ভব। পাশের বাড়ির ব্যক্তির গোপনীয়তা, অধিকার ও অবকাশের প্রতি সম্মান থাকতে হবে। উৎসব পালন করি বা প্রতিবাদে সামিল হই, অন্যদের অসুবিধা করা যাবে না। শৃঙ্খলাবদ্ধ ও নৈতিকভাবে ন্যায়পরায়ণ প্রতিষ্ঠানগুলির মাধ্যমেই শৃঙ্খলাবদ্ধ ও নৈতিকভাবে ন্যায়পরায়ণ দেশ গঠন করা যায়।’ দেশের স্বাধীনতার জন্য মহাত্মা গাঁধীর নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষের সংগ্রামের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেছেন, ‘সেটা এমন একটা সময় ছিল, যখন দেশের উন্নতির জন্য আত্মোৎসর্গ, সঙ্কল্প ও দায়বদ্ধতার নিরন্তর সংগ্রাম চলছিল। বর্তমানে আমরা সেরকমই একটা সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি। আমাদের দেশ অনেককিছু অর্জন করেছে, কিন্তু এখনও অনেককিছু করা বাকি। যে প্রজন্ম আমাদের প্রজাতন্ত্র দিয়েছে, তাদের কথা ভেবেই আমাদের কাজ করতে হবে।’ রাষ্ট্রপতি আরও বলেছেন, ‘দেশের ৬০ শতাংশেরও বেশি নাগরিকের বয়স ৩৫-এর কম। যুব সমাজই আমাদের আশা। আমরা সাক্ষরতার হার বাড়িয়েছি। এবার দেশে শিক্ষা ও জ্ঞানের প্রসার ঘটাতে হবে। শিক্ষার সংস্কার, উন্নয়ন ও ব্যাপ্তিই আমাদের লক্ষ্য হওয়া উচিত। ২০২০ সালে প্রজাতান্ত্রিক দেশ হওয়ার ৭০ বছর এবং ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর। একুশ শতকে প্রাসঙ্গিক হওয়ার জন্য আমাদের উন্নত ভারত গড়ে তুলতে হবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget