এক্সপ্লোর

Nepal Earthquake: ফের ভূমিকম্প নেপালে, 'আফটার শক'-এর জেরে বাড়ছে মৃতের সংখ্যা

Earthquake in Nepal: ভূমিকম্পের পর ভেঙেচুরে তছনছ হয়ে যাওয়া এলাকাগুলির সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে

নয়া দিল্লি: নেপালে (Nepal) ফের ভূমিকম্প (Earthquake)। আজও নেপালজুড়ে আফটার শক। শুক্রবার রাতে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭। শুধু তাই নয় শতাধিক আফটার শকে বারবার কেঁপে উঠেছে নেপাল। আজ ভোরে নেপালে ফের কম্পন অনুভূত হয়। উৎসস্থল ছিল কাঠমান্ডু (Kathmandu) থেকে ১৬৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর ভেঙেচুরে তছনছ হয়ে যাওয়া এলাকাগুলির সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা ও আধা সেনা। শুক্রবার রাতের ভূমিকম্পে সবথেকে ক্ষতিগ্রস্ত নেপালের পশ্চিম রুকুম ও জাজারকোট জেলা। চারদিকে স্বজনহারাদের কান্না। গতকাল ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল। 

ন্য়াশনাল সেন্টার ফর সেসমোলজির তরফে প্রাপ্ত তথ্য বলছে, রবিবার ভোর ৪টে ৪০ মিনিট নাগাদ ফের কেঁপে ওঠে নেপাল। ভূমিকম্পের উৎসস্থল ছিল কাঠমান্ডু থেকে ১৬৯ কিলোমিটার উত্তর পশ্চিমে। উৎসস্থলের গভীরতা ছিল ভূস্তর থেকে ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬। কয়েক সেকেন্ডের জন্য় স্থায়ী হয় কম্পন। তবে ভূমিকম্পের ফলে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।                                     

প্রসঙ্গত, শুক্রবার মাঝরাতে দিল্লি-সহ উত্তর ভারতজুড়ে প্রবল কম্পন। কেঁপে ওঠে পটনা, কলকাতাও। গতকাল রাত ১১টা ৩৯ মিনিটে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ দশমিক ৪। সবথেকে ক্ষতিগ্রস্ত নেপালের জাজারকোট ও পশ্চিম রুকুম জেলা। নেপালের সংবাদমাধ্যম সূত্রে খবর, ভূমিকম্পের জেরে প্রচুর বাড়ি ভেঙে গিয়েছে। ফলে আশঙ্কা করা হচ্ছে যে এখনও অনেকে সেখানে চাপা পড়ে আছেন। নেপালের পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে উদ্ধারকাজে নেমেছে। ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০১৫ সালের ভয়াবহ স্মৃতি উসকে শুক্রবার রাতে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। আফটার শকের তীব্রতাও ছিল ৩.৩। নেপাল প্রশাসন সূত্রে খবর, রুকুম জেলা এবং জাজারকোট এই প্রবল ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Har Ghar Tiranga: পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget