এক্সপ্লোর

Rath Yatra 2024: 'জয় জগন্নাথ ধ্বনি', বিরল যোগে জগন্নাথদেবের দর্শন পেতে রেকর্ড ভিড়

Puri Rath Yatra 2024: এই প্রথম নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা সব একই দিনে হচ্ছে।

অর্ণব মুখোপাধ্যায়, পুরী: রথের (Rath Yatra) দিনে পুরনো চেহারায় পুরী (Puri)। সৈকত শহরে উপচে পড়ছে ভিড়। মুহুর্মুহু শোনা যাচ্ছে জয় জগন্নাথ ধ্বনি (Jay Jagannah)। একবার রথের রশিতে টান দিতে কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে এসেছেন।                                   

এই প্রথম নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা সব একই দিনে হচ্ছে। ফলে রথের রশিতে টান পড়বে আজ বিকেলে। প্রথমে বেরোবেন সুদর্শন। গর্ভগৃহ থেকে ২২ ধাপে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নামিয়ে আনা হবে। ২২ ধাপের তৃতীয় ধাপে শিবের দর্শন নেন জগন্নাথ। এরপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রহকে তোলা হবে রথে, যা পহন্ডি নামে পরিচিত। 

শাস্ত্রীয় রীতি অনুয়ায়ী, স্নান যাত্রার পরদিন প্রভু জগন্নাথ, বলরাম ও শুভদ্রার জ্বর আসে। তাদের আলাদা ঘরে রাখা হয়। জ্বর থেকে সেরে ওঠার পর বিগ্রহের রূপটানের অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানকে বলে নবযৌবন বেশ ও নেত্র উৎসব।  

জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের তালধ্বজ আর সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। এরপর পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাঁট দেবেন। এই রীতিকে বলা হয় ছেড়াপহরা। আগামীকাল শেষ হবে রথযাত্রা। 

আরও পড়ুন, রথযাত্রায় ৫৩ বছর পর বিরল যোগ, জগন্নাথ দেবের আশীর্বাদে কপাল খুলবে ৫ রাশির

এদিকে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ওড়িশা সরকারের গঠিত উচ্চপর্যায়ের কমিটির আগামী মঙ্গলবারের বৈঠকে। শনিবার নব গঠিত কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন রত্নভাণ্ডারের চাবি নিয়ে আসা হবে। চাবি দিয়ে না খুললে তালা ভাঙা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বছর প্রথম নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা সব একদিনে হচ্ছে। ফলে রথযাত্রা শুরু হতে  বিকেল হয়ে যাবে। তাই সোমবার ফের রথযাত্রা। ওই দিন ছুটিও ঘোষণা করেছে ওড়িশা সরকার। রথযাত্রার আগের দিন জগন্নাথদেবের রথ নন্দীঘোষ, বলরামের তালধ্বজ এবং সুভদ্রার রথ দেবদলন বা পদ্মধ্বজকে মন্দিরের সামনে এসে প্রস্তুত করা হচ্ছে। রথযাত্রাকে কেন্দ্র করে পুরীতে ভিড় করছেন বহু মানুষ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Price Cut : বিরাট সুখবর ! এক ধাক্কায় আজ থেকে অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত হল দাম?
বিরাট সুখবর ! এক ধাক্কায় আজ থেকে অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত হল দাম?
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Kulgam Terror Attack : পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই
পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget