এক্সপ্লোর

Indian Currency: সব ৫০০ টাকার নোট, ভারতীয় অর্থনীতি থেকে গায়েব ৮৮ হাজার কোটি! RTI তথ্য নিয়ে মুখ খুলল RBI

Rs 500 Notes: বিশিষ্ট সমাজকর্মী মনোরঞ্জন রায় সম্প্রতি তথ্য জানার আইনে আবেদন জানিয়েছিলেন।

নয়াদিল্লি: নোটবন্দির পর নতুন ২ হাজার টাকার নোটও বাতিল বলে ঘোষণা হয়েছে। তবে নয়া ৫০০ টাকার নোট তুলে নেওয়ার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। সেই আবহেই তথ্য জানার অধিকার আইনে প্রাপ্ত একটি তথ্য সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে, যাতে বলা হয়, ৫০০ টাকার নোটে ৮৮,০৩২.৫ কোটি টাকার কোনও হদিশ নেই। সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যে এবার মুখ খুলল RBI. তাদের দাবি, তথ্যের ভুল ব্যাখ্যা হয়েছে (Indian Currency)। 

বিশিষ্ট সমাজকর্মী মনোরঞ্জন রায় সম্প্রতি তথ্য জানার আইনে আবেদন জানিয়েছিলেন (Rs 500 Notes)। মনোরঞ্জন জানান, উত্তরবাবদ তাঁকে জানানো হয়, টাঁকশালে ৮,৮১০.৬৫ মিলিয়ন ৫০০ টাকার নোট ছাপানো হয়, ৭,২৬০ মিলিয়নই RBI-এর  হাতে ওঠে বলে উত্তর আসে। অর্থাৎ বাকি ৮৮,০৩২.৫ কোটি টাকা মূল্যের নোট ভারতীয় অর্থনীতি থেকে গায়েব বলে উঠে আসে। সেই নিয়ে RBI এবং কেন্দ্রীয় সরকার প্রশ্নের মুখে পড়ে।

শনিবার রাতে এ নিয়ে বিবৃতি জারি করে RBI. তাদের দাবি, নোট গায়েব বলে কিছু সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। এই খবর সত্য নয়। ২০০৫ সালের তথ্য জানার অধিকার আইনে টাঁকশাল নিয়ে যে তথ্য দেওয়া হয়, তার ভুল ব্য়খ্যা হয়েছে। টাঁকশাল থেকে RBI-এর হাতে যে পরিমাণ নোট এসেছে, সবের হিসেব রয়েছে। নোট ছাপানো থেকে গচ্ছিত রাথা এবং বাজারে বেরনো, গোটাটাই নির্দিষ্ট পদ্ধতিতে পরিচালিত হয়।

আরও পড়ুন: Dakshin Dinajpur Recruitment: দক্ষিণ দিনাজপুরে স্বাস্থ্য় বিভাগে চাকরির বিজ্ঞপ্তি, ৫৬টি পদে হবে নিয়োগ

বর্তমানে দেশের তিন সরকারি টাঁকশালে নোট ছাপা হয়, বেঙ্গালুরুর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক  নোট মুদ্রণ (পি) লিমিটেড, নাসিকের কারেন্সি নোট প্রেস এবং মধ্যপ্রদেশের দেওসের ব্যাঙ্ক নোট প্রেসে। এর মধ্যে ২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের মার্চ মাস পর্যন্ত টাঁকশালে ছাপানো ১,৭৬০.৬৫ মিলিয়ন ৫০০ টাকার নোটই গায়েব বলে RTI মারফত জানতে পারেন মনোরঞ্জন। নাসিকের টাঁকশালে নোট ছাপানোর উল্লেখ থাকলেও, RBI-এর বার্ষিক রিপোর্টে নোটপ্রাপ্তির উল্লেখ মেলেনি। 

RTI-এর তথ্য তুলে ধরে মনোরঞ্জন জানান, ২০১৬-'১৭ সালে নাসিকের টাঁকশাল থেকে ১,৬৬২.০০০ মিলিয়ন নতুন ৫০০ টাকার নোট ছাপিয়ে পাঠানো হয় RBI-এর কাছে। বেঙ্গালুরুর টাঁকশাল থেকে ৫,১৯৫.৬৫ মিলিয়ন এবং মধ্যপ্রদেশ থেকে ১,৯৫৩.০০০ মিলিয়ন নোট পাঠানো হয়। কিন্তু RBI ৭,২৬০ মিলিয়ন নোটপ্রাপ্তির হিসেবই দেখিয়েছে। 

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সেন্ট্রাল ইকনমিক ইনটেলিজেন্স ব্যুরো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি লিখেছেন মনোরঞ্জন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP MP Accident: বিজেপি সাংসদের গাড়ির উপর বিরাট পাথর, দুর্ঘটনাস্থল দেখতে গিয়ে নিজেই দুর্ঘটনার মুখে
বিজেপি সাংসদের গাড়ির উপর বিরাট পাথর, দুর্ঘটনাস্থল দেখতে গিয়ে নিজেই দুর্ঘটনার মুখে
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
India's Got Latent : বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget