এক্সপ্লোর

Cyclone Yaas Update: ঝড়ের ক্ষয়ক্ষতির পরেও পানীয় জলের জোগান অব্যাহত রাখতে রাজ্যে ঘুরবে ভ্রাম্যমান পরিশোধন যন্ত্র

নদী, পুকুর-ডোবার অপরিশোধিত জল দ্রুত শোধন ও প্যাকেজিং করে বিতরণ করা সম্ভব বিশেষ এই প্রযুক্তির মাধ্যমে।

কলকাতা: গত ঘূর্ণিঝড়ের থেকে শিক্ষা নিয়ে প্রস্তুতি। পানীয় জলের যোগান অব্যাহত রাখতে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ২৮টি মোবাইল ট্রিটমেন্ট ইউনিট নামিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতর। দুর্যোগের দিনে প্রশাসনিকস্তরে সহায়তা পেতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। 

আমফানের ক্ষত-য় সময়ের পলি সেভাবে জমেনি। মানুষকে এখনও কাঁদাচ্ছে করোনার বিষাক্ত আবহ। প্রতিকূল এই সময়ে মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় - ইয়াস। ২০২০-র ২০ মে। আমফানের সেই দিন, আফফানের কোল্যাটারাল ড্যামেজ হিসেবে, দক্ষিণবঙ্গের বহু এলাকায় পানীয় জলের সঙ্কট দেখা যায়। ইয়াস-আগমনে ঘনীভূত হচ্ছে সেই আশঙ্কা। 

তাই সঙ্কট সামাল দিতে অভিনব উদ্যোগ নিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতর। ঝড়ের ক্ষয়ক্ষতির পরেও পানীয় জলের যোগান অব্যাহত রাখতে, উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ২৮টি মোবাইল ট্রিটমেন্ট ইউনিট নামিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতর। মোবাইল ট্রিটমেন্ট ইউনিট বা MTU আসলে ভ্রাম্যমান গাড়িতে লাগানো জল পরিশোধন যন্ত্র। এভাবেই কাজ করে মোবাইল ট্রিটমেন্ট ইউনিট। 

নদী, পুকুর-ডোবার অপরিশোধিত জল দ্রুত শোধন ও প্যাকেজিং করে বিতরণ করা সম্ভব বিশেষ এই প্রযুক্তির মাধ্যমে। গতবার আমফানে পানীয় জলের সঙ্কটে ভুগেছিল উপকূলবর্তী ৩ জেলা। এবার, ইয়াস আসার আগেই, দক্ষিণ ২৪ পরগনায় ৪, উত্তর ২৪ পরগনায় ৪ এবং পূর্ব মেদিনীপুরে ৩টি মোবাইল ট্রিটমেন্ট ইউনিট পাঠানো হয়েছে। এছাড়া পানীয় জলের নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে আরও কিছু পদক্ষেপ করেছে জনস্বাস্থ্য কারিগরি দফতর। 

গোটা রাজ্যে সাড়ে ৩ হাজার ওভারহেড ট্যাঙ্ক আছে। বিদ্যুৎ বিপর্যয় হলে, জেনারেটরের সাহায্যে যাতে পাম্প চালানো যায়, তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। জলের সরবরাহ বজায় রাখতে। এছাড়াও কলকাতা-সহ বিভিন্ন পুর-এলাকায় প্রাণধারা প্রকল্পে, পানীয় জলের বোতল ও পাউচ বেশি মাত্রায় উৎপাদন করা হচ্ছে। নিয়েছে দমকল বিভাগ। মঙ্গলবার থেকে রাজ্যে ১৫৪টি কন্ট্রোল রুম অ্যাক্টিভেট হচ্ছে। দমকলের ৫৪টি স্পেশাল টিম তৈরি হয়েছে। ২৭ তারিখ ভোর থেকেই এই ৫৪টি টিম পথে নামবে। এর মধ্যে উত্তর কলকাতায় ৪ ও দক্ষিণ কলকাতায় ১১টি টিম মোতায়েন হবে।

দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, দুর্যোগের দিনে প্রশাসনিকস্তরে সহায়তা পেতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। রাজ্য সরকারের কন্ট্রোল রুমের নম্বর হল - ১০৭০, ০৩৩ - ২২১৪৩৫২৬। বিদ্যুৎ ভবনের কন্ট্রোল রুমের নম্বর - ৮৯০০৭৯৩৫০৩, ৮৯০০৭৯৩৫০৪। CESC-র হেল্পলাইন নম্বর - ০৩৩-৩৫০১ ১৯১২, ৪৪০৩ ১৯১২, ১৮৬০ ৫০০ ১৯১২, ১৯১২

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget