এক্সপ্লোর

Earthquake : জোরাল ভূমিকম্পে কাঁপল দিল্লি, উত্তর ভারত, অনুভূত হল কলকাতাতেও

ভূকম্পন অনুভূত কলকাতাতেও। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ দশমিক ৪। ভূকম্পনের কেন্দ্রবিন্দু নেপাল। 

নয়াদিল্লি ও কলকাতা : জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল দেশ (Earthquake)। দিল্লি-এনসিআরে (Delhi-NCR) বেশ জোরে কম্পন অনুভূত হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেই অনুভূত হয়েছে মৃদু কম্পন। ভূকম্পন অনুভূত কলকাতাতেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Center for Seismology) সূত্রে জানা যাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ দশমিক ৪। ভূকম্পনের কেন্দ্রবিন্দু নেপাল (Nepal)। ১১.৩২ মিনিটে কম্পন অনুভূত হয় নেপালে। যারপর কয়েক মুহূর্তের মধ্যেই দিল্লি, বিহার, কলকাতা সহ একে একে বিভিন্ন জায়গাতে অনুভূত হতে শুরু করে কম্পন।

জানা যাচ্ছে, ভৃপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনের কেন্দ্রস্থল। নেপালে ভূমিকম্পের উৎসস্থল হওয়ার জেরে দিল্লি-এনসিআরের পাশাপাশি কেঁপে ওঠে উত্তরপ্রদেশ, বিহার। বেশ কিছুক্ষণ ধরে কম্পন অনুভূত। কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয় কয়েক সেকেন্ডের জন্য। জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল কলকাতা থেকে ৯২৫ কিলোমিটার দূরে। পাশাপাশি যা লখনউ থেকে ২৫৩ কিলোমিটার দূরে। দিল্লি-এনসিআর সহ উত্তর ভারত জুড়েই কার্যত অনুভূত হয়েছে কম্পনের রেশ।

ভূমিকম্পের জেরে ফের কেঁপে ওঠে দিল্লি-এনসিআর। রাজধানী এলাকায় কম্পনের আতঙ্কে অনেকেই বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। অল্প সময়ের পর তা থেমে গেলেও তৈরি হয় আতঙ্কের আবহ। কাঠমান্ডুর অদূরে হওয়া ভূমিকম্পের আফটার-শকের জের ভুগতে হবে কি না, তা নিয়েই কার্যত উড়ে যায় সাধারণ মানুষের রাতের ঘুম। কলকাতা সহ সংলগ্ন এলাকাতেও অনুভূত হয় মৃদু ভূমিকম্প। 

ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে নিয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত মাসের শুরুর দিকেই জলপাইগুড়ি, কোচবিহার ভূমিকম্পে (Earthquake in Bengal) কেঁপেছিল। ২ অক্টোবর সন্ধে ৬.১৫ নাগাদ জলপাইগুড়ি, কোচবিহার কেঁপেছিল ভূমিকম্প। ভূমিকম্পের উৎসস্থল ছিল মায়ানমার। রিখটার স্কেলে তীব্রতা ৫.১। চিন, নেপাল, ভূটান, বাংলাদেশের একাংশেও ভূমিকম্প অনুভূত হয়েছিল।                                                                          

আরও পড়ুন- 'নিজেকে দ্রৌপদী ভাবছেন ? নাকি বৃহন্নলা' মহুয়া-এথিক্স টানাপড়েনের মাঝে বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget