এক্সপ্লোর

হারিয়ে যাচ্ছে দ্রুত, এখনও মেলায় মেলায় দেখা যায় বাংলার প্রাচীন পুতুল তালপাতার সেপাই

গোপীনাথ জানালেন, যাঁরা মূলত তালপাতার হাতপাখা, পুজোর পাখা তৈরি করেন তাঁরাই তৈরি করেন এই পুতুল। ১০০ পুতুল বানাতে ২-৩ দিন লাগে।

হাওড়া: রাবার আর প্লাস্টিকের আনব্রেকেবল পুতুলের যুগে এর কদর আর নেই। তবু পুরনো সব মেলায় যদি যান, তবে দেখবেন, একজন ঘুরে বেড়াচ্ছেন, যাঁর কাঁধে একটা বাঁশের লাঠি। তার ওপর মোটা খড়ের গদি। আর তাতে গুঁজে রাখা অজস্র লিকপিকে পুতুল। যা হাত পা নাড়তে পারে ইচ্ছেমত। এগুলোই তালপাতার সেপাই। শূদ্রকের মৃচ্ছকটিকেও নাকি এই পুতুলের উল্লেখ রয়েছে। সে দিক থেকে দেখতে গেলে এর বয়স কয়েক হাজার বছর। আবার অনেকে বলেন, সিপাহী বিদ্রোহের সময় থেকে এই পুতুল তৈরি শুরু হয়, তাই পুতুল জোড়ার একটা সাহেব পুতুল আর একটা মেম। এর রোগাপটকা চেহারা নিয়ে প্রবচনও বেরিয়ে গিয়েছে। কিন্তু সেই প্রবচন অমরত্ব পেলেও তালপাতার সেপাই এই বিশ্বায়নের যুগে আর কতদিন বেঁচে থাকবে বলা যাচ্ছে না। যাঁরা বংশপরম্পরায় এই পুতুল বানাতেন, তাঁরা অনেকেই বেছে নিয়েছেন অন্য পেশা। কারণ খুব সহজ। এই পুতুল বিক্রি করে পেট চলে না। কেমন করে তৈরি হয় তালপাতার সেপাই? দুটো তালপাতা থাকে, একটা ওপরে, একটা নীচে। এই দুটো কেটে তৈরি হয় মাথা হাত পা। জোড়া থাকে একটা বাঁশের কঞ্চি দিয়ে। কাঁথা সেলাইয়ের সুতো দিয়ে সেলাই করে দেওয়া হয়।  এই পুতুলের মজা হল, বুড়ো আঙুল আর তর্জনী দিয়ে কঞ্চি নাড়ালেই পুতুল ইচ্ছেমত হাত পা নাড়ায়, দেখে দারুণ মজা পায় বাচ্চারা। হারিয়ে যাচ্ছে দ্রুত, এখনও মেলায় মেলায় দেখা যায় বাংলার প্রাচীন পুতুল তালপাতার সেপাই আগে ছোটরা যখন মাটির পুতুল নিয়ে খেলত, তখন তাদের সঙ্গ দিত এই তালপাতার সেপাইও। পুরনো মেলাগুলোতে স্মরণাতীতকাল থেকে এই পুতুল বিক্রি হয়। হাওড়ার আন্দুলের খটিরবাজার ১ নম্বর পঞ্চায়েত এলাকার ওলাবিবিতলার বাসিন্দা বুধেন রায় জানাচ্ছেন, তাঁদের এই পুতুলের চোদ্দ পুরুষের কারবার। বাবা বানাতেন, ঠাকুর্দা, তাঁর বাবা- বংশপরম্পরায় তাঁরা তৈরি  করে আসছেন তালপাতার হাতপাখা আর তালপাতার সেপাই পুতুল। এখন পাড়ায় তাঁরাই এক ঘর, যাঁরা এই পুতুল তৈরি করেন। আগে আরও কয়েক ঘর কারিগর ছিলেন, পুতুল, পাখা বেচে সংসার না চলায় তাঁরা সরে গিয়েছেন অন্য পেশায়। এ বছর করোনার জেরে সব মেলা, পুজো বন্ধ, তাই লোকসান হয়েছে খুব। তাই পুতুল বিক্রির পাশাপাশি দিনমজুরের কাজও করতে হচ্ছে বুধেনের ছেলে গোপীনাথকে। হারিয়ে যাচ্ছে দ্রুত, এখনও মেলায় মেলায় দেখা যায় বাংলার প্রাচীন পুতুল তালপাতার সেপাই গোপীনাথ জানালেন, যাঁরা মূলত তালপাতার হাতপাখা, পুজোর পাখা তৈরি করেন তাঁরাই তৈরি করেন এই পুতুল। ১০০ পুতুল বানাতে ২-৩ দিন লাগে। রং করতে হয়, শুকোতে দিতে হয়। পুতুলের কঠিন অংশ হল হাত পা, এমনভাবে সেলাই করতে হয় যাতে আঙুলের ছোঁয়াতেই নড়তে থাকে। সব থেকে বেশি এই পুতুলের বিক্রি হয় হাওড়ার রামরাজাতলার রামপুজোর মেলায়। বিয়েবাড়ি, জন্মদিনে মেনুকার্ডের জন্য এই পুতুলের আজকাল কদর হয়েছে, আবার দুর্গাপুজো কালীপুজোর প্যান্ডেলের জন্যও বিক্রি হয় একশ-দুশ থেকে হাজার-দুহাজার পুতুল। ৮-৯ টাকায় তৈরি হয় এক একটা পুতুল, সবটাই হাতে তৈরি। আসল কারসাজি লুকিয়ে থাকে কঞ্চির টানে হাত পা নাড়ার মধ্যে। আর বিক্রির জন্য দাম নেন ১০ থেকে ১৫ টাকা। তবে বিশ্ব বাংলার মত বিভিন্ন সরকারি জায়গায় হেলাফেলার এই পুতুল দাম পায় অনেক বেশি। তবে এখন আর শিশুদের কাছে তালপাতার সেপাইয়ের কদর নেই। চিনা খেলনা ধরে ফেলেছে বাজার, প্রায় হারিয়ে যেতে বসেছে বাংলার মৃৎশিল্পীদের তৈরি ঘূর্ণির পুতুল, কাঠের পেঁচা, টিনের খেলনা বাসনকোসন। অসম লড়াইয়ে পিছিয়ে পড়েছে তালপাতার সেপাইও। যতদিন যাচ্ছে, ছেলেমেয়েদের খেলনার বাক্সে নয়, তার কদর হচ্ছে সংগ্রাহকদের কাছে। কিন্তু এভাবে কি ব্যবসায় টিকে থাকা যায়। পুরনো দিনের মানুষরা স্মৃতি হাতড়ান, স্বদেশি আমলে গুপ্ত সমিতির যুবকরা গ্রামের মেলায় এই তালপাতার সেপাইয়ের খোঁজ করতেন। কলকাতায় সরলা দেবীর বীরাষ্টমীর মেলায় চলত লাঠি, ছুরির খেলা, বসত কুস্তির আসর। আসতেন অনুশীলন সমিতির বিপ্লবীরা। তারই মাঝে মেলায় রমরমিয়ে বিক্রি হত তালপাতার সেপাই। বাঙালির আঙুলের দোলায় নেচে উঠত তালপাতার সাহেব পুতুল।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: কত সম্পত্তি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের? আরও নাম জড়ানো হচ্ছে? টানাপোড়েন চরমে, তৃণমূল বলল...
কত সম্পত্তি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের? আরও নাম জড়ানো হচ্ছে? টানাপোড়েন চরমে, তৃণমূল বলল...
TMC News: বিধানসভায় বিরোধী দলের মর্যাদা নিয়ে জটিলতা, স্পিকারকে চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
বিধানসভায় বিরোধী দলের মর্যাদা নিয়ে জটিলতা, স্পিকারকে চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
West Bengal News: রাজ্য জুড়ে তল্লাশি অভিযান, ৬ জনকে গ্রেফতার করল STF, প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার
রাজ্য জুড়ে তল্লাশি অভিযান, ৬ জনকে গ্রেফতার করল STF, প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার
Narendra Modi: মেলোনির সঙ্গে রোম-দর্শন মোদির, বন্ধুকে উপহার দিলেন ‘মেলোডি’ চকোলেট, ভিডিও ভাইরাল
মেলোনির সঙ্গে রোম-দর্শন মোদির, বন্ধুকে উপহার দিলেন ‘মেলোডি’ চকোলেট, ভিডিও ভাইরাল

ভিডিও

Ghantakhanek Sange Suman(১৮.০৫.২৬) পর্ব ২ | 'অন্নপূর্ণা'য় নতুন আবেদন অনলাইনে, ১ জুন থেকেই সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১৮.০৫.২৬) পর্ব ১ | নারী নির্যাতন থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, জোড়া কমিশন গড়লেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Oudh Restaurant: বাহারি পদে ব্রেকফাস্টে সারতে চান? রকমারি মেনু ব্রেকফাস্ট সাজিয়েছে আউধ ১৫৯০-এর দেশপ্রিয় পার্কের আউটলেট
Chok Bhanga 6ta : কলকাতা-জেলা, কোথাও জব কার্ড কোথাও আধার-ভোটার কার্ড উদ্ধার | BJP | ABP Ananda
Suvendu Adhikari News: 'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party Debutes in India: নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
Pakistan News: এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
KKR: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
RG Kar News: 'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
Embed widget