এক্সপ্লোর

Rare Green Comet: এই হয়ত শেষ বার, প্রস্তর যুগের পর ফের পৃথিবীর আকাশে বিরল ধূমকেতু, খালি চোখে দেখা যাবে শীঘ্রই

Science News: বিরল ধূমকেতু ফিরছে পৃথিবীর আকাশে। আবার দেখা যেতেও পারে, আবার এই হয়ত শেষ বার।

—ফাইল চিত্র।

1/10
এক বছর, দু’বছর বা ১০০ বছরও নয়, প্রায় ৫০ হাজার বছর পর দেখা গেলেও যেতে পারে। আবার হতে পারে এই শেষ বার। পৃথিবীর আকাশে ফের দেখা দিতে চলেছে বিরল সবুজ রংয়ের ধূমকেতু C/2022 E3। একটু একটু করে এগিয়ে আসছে সেটি। আগামী ২ ফেব্রুয়ারি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকবে।

2/10
C/2022 E3 ধূমকেতুটি আমাদের সৌরজগতের একেবারে শেষ প্রান্তেই সবচেয়ে বেশি সময় কাটায়। বিভিন্ন শিলা এবং বরফের যে পরিমণ্ডল আমাদের সৌরমণ্ডলকে ঘিরে রেখেছে, তার মধ্যেই অবস্থান C/2022 E3-র।

3/10
সেখানে অন্য নক্ষত্র এমনকি আকাশগঙ্গার অভিকর্ষ শক্তি সূর্যের চেয়েও ঢের বেশি। তার জেরে কখনও কখনও মহাজাগতিক বস্তু সমূহ ছিটকে বেরিয়ে আসে। সে ভাবেই ফের পৃথিবীর আকাশে দেখা মিলতে চলেছে C/2022 E3 ধূমকেতুর।

4/10
বিজ্ঞানীরা যদিও জানিয়েছেন, যত কাছাকাছিই চলে আসুক না কেন C/2022 E3, পৃথিবী থেকে দূরত্ব থাকবে ৪.৫ কোটি কিলোমিটার। অর্থাৎ পৃথিবী এবং চাঁদের মধ্যেকার দূরত্বের চেয়ে ১২০ গুণ বেশি।

5/10
বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রতি ৫০ হাজার বছরে সূর্যকে এক বার প্রদক্ষিণ করে C/2022 E3। শেষ বার প্রস্তর যুগে পৃথিবীর আকাশে আবির্ভূত হয়েছিল। সেই সময় নিয়ানডার্থাল এবং মানুষের সহাবস্থান ছিল পৃথিবীতে।

6/10
প্রস্তর যুগে পৃথিবীর আকাশে C/2022 E3-র দেখা পাওয়া গিয়ে থাকতে পারে বলেও মত বিজ্ঞানীদের একাংশের। এ বারও C/2022 E3-এর দেখা পাওয়া সম্ভব বলে মনে করছেন তাঁরা। আলোক দূষণমুক্ত পরিবেশে, উত্তর গোলার্ধ থেকে তার দেখা মিলতে পারে বলে জানানো হয়েছে। বুয়োটস নক্ষত্রমণ্ডলের কাছাকাছি, লঘু সপ্তর্ষিমণ্ডলের পূর্বে রয়েছে C/2022 E3. আগামী ১ এবং ২ ফেব্রুয়ারি খালি চোখে দেখা যেতে পারে C/2022 E3-কে।

7/10
শুধু তাই নয়, বিজ্ঞানীরা জানিয়েছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত পৃথিবীরে আকাশে দেখা যেতে পারে C/2022 E3-কে। তবে সে ক্ষেত্রে উন্নত মানের টেলিস্কোপ বা হাই রেজলিউশনের ক্যামেরা থাকতে হবে। তার পর থেকে C/2022 E3 সৌরজগতের শেষ প্রান্তের দিকে ফিরতে শুরু করবে।

8/10
২০২২ সালের মার্চ মাসে ক্যালিফোর্নিয়ার জুইকি ট্রানজিয়েন্ট ফেসিলিটি থেকে প্রথম বার C/2022 E3-র হদিশ পান বিজ্ঞানীরা। বৃহস্পতির কক্ষপথ ঘেঁষে যাওয়ার সময় আমাদের সৌরমণ্ডলে চলে আসে সেটি।

9/10
বিজ্ঞানীরা জানিয়েছেন, C/2022 E3-কে ঘিরে রয়েছে বিভিন্ন গ্যাসের মেঘ। কার্বন গ্যাসের জন্যই সবুজ রংয়ের বলে ঠাহর হয়। তবে ওই কার্বনও বিরল প্রকৃতির, ডায়াটমিক কার্বন, যা একসঙ্গে দু’টি কার্বন পরমাণু নিয়ে গঠিত।

10/10
বিজ্ঞানীদের ধারণা, এ বারই হয়ত শেষ বার C/2022 E3-র দেখা মিলবে। কারণ তাঁদের আশঙ্কা, এত দ্রুত গতিতে ছুটে চলেছে ওই ধূমকেতু, সৌরমণ্ডল থেকেই ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও জানুন প্রযুক্তি

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood:   অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget