এক্সপ্লোর

Science News: প্রত্যন্ত এলাকাতেও মিলবে ইন্টারনেট পরিষেবা, ISRO-র GSAT-20 স্যাটেলাইট মহাকাশে পৌঁছল, সৌজন্যে SpaceX

ISRO GSAT-20 Launch: ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র বাণিজ্যিক স্যাটেলাইট GSAT-20. সেটির ওজন ৪ হাজার ৭০০ কেজি।

নয়াদিল্লি: দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়াই লক্ষ্য। সেই লক্ষ্যপূরণে মহাকাশে রওনা দিল ভারতের GSAT-20 Communications Satellite. মধ্যরাতে আমেরিকার ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ হল ভারতের এযাবৎকালীন সবচেয়ে উন্নত কমিউনিকেশন্স স্যাটেলাইটের। ধনকুবের ইলন মাস্কের SpaceX-এর Falcon 9 রকেট ব্যবহার করে ভারতের কৃত্রিম উপগ্রহটির উৎক্ষেপণ হল। (GSAT-20 Launch)

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র বাণিজ্যিক স্যাটেলাইট GSAT-20. সেটির ওজন ৪ হাজার ৭০০ কেজি। GSAT-20 কৃত্রিম উপগ্রহে যে Ka-Band ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম পেলোড রয়েছে, তা অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে। মহাকাশে সেটি ১৪ বছর টিকে থাকবে। এই কৃত্রিম উপগ্রহ ভারতের জনসংযোহ পরিকাঠামোকে নয়া উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। (Science News)

ISRO জানিয়েছে, মহাকাশে ওই কৃত্রিম উপগ্রহটি কাজ শুরু করলে দেশের প্রত্যন্ত এলাকাগুলিতেও উচ্চমানের ইন্টারনেট পরিষেবা মিলবে। বিমানযাত্রার সময়ও ইন্টারনেট ব্যবহার করতে অসুবিধা থাকবে না কোনও সম্প্রতি বিমানযাত্রার সময় ইন্টারনেট ব্যবহার সংক্রান্ত বিধিনিষেধ শিথিল হয়েছে। ফলে ভারতীয় আকাশসীমায় ইন্টারনেট ব্যবহারে আর অসুবিধায় পড়তে হবে না।

ISRO-র বাণিজ্যিক শাখা New Space India Limited-এর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর রাধাকৃষ্ণণ দুরাইরাজ এই উৎক্ষেপণে তদারকির দায়িত্বে ছিলেন। GSAT-২০ একেবারে সঠিক জায়গায় পৌঁছে গিয়েছে বলে জানান তিনি। GSAT ২০ একটি বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহ। আমেরিকার প্রতিরক্ষা বাহিনীর যে Space Force রয়েছে, তাদের কাছ থেকে লঞ্চপ্যাডটি ভাড়া নেয় SpaceX. সেখান থেকেই উৎক্ষেপণ হল GSAT-20 কৃত্রিম উপগ্রহটির।

ISRO-র চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, আগামী ১৪ বছর মহাকাশে থাকবে GSAT-20. পৃথিবীতেও আমাদের পরিকাঠামো প্রস্তুত রয়েছে। এই প্রথম SpaceX-এর মাধ্যমে কোনও কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করল ISRO. তাদের Falcon 9-B৫ রকেট ভারতের কৃত্রিম উপগ্রহটির উৎক্ষেপণ করেছে। প্রথমে উৎক্ষেপণযান থেকে আকাশে ওড়ে, তার পর কক্ষপথে সঠিক জায়গায় পৌঁছে দেয়। Falcon 9 রকেটটি পুনর্ব্যবহারযোগ্য। সেটি GSAT-20 কৃত্রিম উপগ্রহকে কক্ষপথে পৌঁছে দেওয়ার পর, ভারত থেকে কাজ শুরু করে দেয় ISRO. পৃথিবীপৃষ্ঠ থেকে ৩৬০০০ কিলোমিটার উচ্চতায় অবস্থান করবে GSAT-20. 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget