এক্সপ্লোর

Mark Zuckerberg : দীর্ঘ ১১ বছর বাদে ফের ট্যুইট জুকেরবার্গের, মাস্ককে বিশেষ বার্তা, এল পাল্টাও

Threads launch : পাল্টা বার্তা দিয়েছেন এলন মাস্ক। তিনি যে ট্যুইটের উত্তরে লেখেন, 'কার্যত কনট্রোল সি প্লাস ভি করেছো'। কম্পিউটারের ভাষায়, কপি ও পেস্ট। অর্থাৎ, কার্যত একই জিনিস টুকে দিয়ে ব্যবহার করছ।

নিউইয়র্ক : ২০১২ সালের পর ২০২৩। দীর্ঘ ১১ বছর। প্রায় এক যুগ পর ট্যুইট করলেন মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg)। মেটা (Meta) প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা কোনও বার্তা না লিখে একটি মিম পোস্ট করেছেন। যে মজার আড়ালে আসলে ট্যুইটারকে তিনি বার্তা দিয়েছেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মেটার তরফে ট্যুইটারের (Twitter) বিকল্প 'থ্রেডস' প্রকাশ করার দিনই এক যুগ বাদে ট্যুইট করে এলন মাস্ককে (Elon Mask) জুকেরবার্গ বার্তা দিলেন বলেই মনে করা হচ্ছে। মাইক্রো ব্লগিং অ্যাপ (Micro Blogging App) নিয়ে দুই সোশ্যাল মিডিয়া জায়ান্টের সম্মুখসমরের বার্তাই মজার ছলের ট্যুইটের পিছনে রয়েছে বলেও মনে করা হচ্ছে।

ইনস্টাগ্রামের টেক্সট বেসড কনভারসেশন অ্যাপ থ্রেডস (Threads)। একই 'ইউজার নেম' দিয়ে এই ফটো শেয়ারিং প্লাটফর্ম থেকেই থ্রেডের পোস্ট দেখা যাবে। যা আনার পরই দুই স্পাইডারম্যানের একে অপরের দিকে আঙুল উঁচিয়ে তুমিও ভঙ্গিতে বার্তার মিম ট্যুইটারে শেয়ার করেন মার্ক জুকেরবার্গ। যার পাল্টা বার্তা দিয়েছেন এলন মাস্ক। তিনি যে ট্যুইটের উত্তরে লেখেন, 'কার্যত কনট্রোল সি প্লাস ভি করেছ'। কম্পিউটারের ভাষায়, কপি ও পেস্ট। অর্থাৎ, কার্যত একই জিনিস টুকে দিয়ে ব্যবহার করছ।

মেটার তরফে এর আগেও একাধিকবার প্রতিদ্বন্দ্বী সংস্থাদের নেওয়া পদক্ষেপের পাল্টা চাল দেওয়া হয়েছে। টিকটকের (TikTok) জনপ্রিয়তা দেখেই ইনস্ট্রাগ্রামে রিলসে জোর দেওয়া হয়েছিল। স্ন্যাপচ্যাটের (Snapchat) ফটো স্টোরির পাল্টা এসেছিল ইনস্টাগ্রাম ও ফেসবুক স্টোরি। এবার থ্রেডসের মাধ্যমে ট্যুইটারের জনপ্রিয়তার থাবা দেওয়ার কাজে হাত দিল তারা। 

মেটার সিইও মার্ক জুকেরবার্গ থ্রেডস প্রসঙ্গে বলেছেন, '১ বিলিয়নের বেশি মানুষের কথোকথনের কাজে লাগবে। ট্যুইটারের কাছে সুযোগ ছিল, তবে তারা তা সেভাবে কাজে লাগাতে পারেনি। আশা রাখি আমরা পারব।' প্রসঙ্গত, মেটার নতুন উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন ট্যুইটারের বস মাস্ক। মেটার নতুন প্ল্যাটফর্ম নিয়ে তিনি বলেন, ' ঈশ্বরকে ধন্যবাদ, ওরা খুবই বুদ্ধিমানভাবে চালাচ্ছে।' আসলে মেটার এই মাইক্রো ব্লগিং প্লাটফর্ম নিয়ে সম্প্রতি কোম্পানির মধ্য়ে একটি বৈঠক করেন চিফ প্রোডাক্ট অফিসার ক্রিস কক্স। যেখানে থ্রেডসকে ট্যুইটারের পাল্টা প্লাটফর্ম বলে মন্তব্য করেন তিনি। যা শুনে এই খোঁচা দিয়েছেন মাস্ক। 

প্রসঙ্গত, সম্প্রতি ট্যুইটারের নতুন বৈশিষ্ট্য নিয়ে বার্তা দিয়েছিলেন কোম্পানির প্রাক্তন সিইও এলন মাস্ক। যেখানে মাস্ক জানান, এবার থেকে নির্দিষ্ট সংখ্যার ট্যুইটার পোস্ট দেখতে পাবেন ইউজাররা। অন্যথায় কেবল টাকা দিয়েই দেখতে হবে বেশি পোস্ট।  সেই ক্ষেত্রে নন-ভেরিফায়েড অ্যাকাউন্ট হোল্ডাররা দিনে ১০০০ টির বেশি ট্যুইট দেখতে পারবেন না। যদিও ভেরিফায়েড অ্যাকাউন্ট হোল্ডাররা দিনে ১০ হাজার ট্যুইট দেখতে পাবেন। যার কয়েকদিনের মধ্যেই থ্রেডস বাজারে নিয়ে এল মেটা।

আরও পড়ুন- স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন? জরুরি তথ্যগুলো জেনে রাখুন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget