এক্সপ্লোর

PM কিষাণের ১২তম কিস্তি ট্রান্সফার, এইভাবে অনলাইনে দেখে নিন ব্যালেন্স

PM Kisan Samman: অপেক্ষার অবসান। 'প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kisan) এর অধীনে ১৬,০০০ কোটি টাকার ১২তম কিস্তি পাঠানো হল কৃষকদের।

PM Kisan Samman: অপেক্ষার অবসান। 'প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kisan) এর অধীনে ১৬,০০০ কোটি টাকার ১২তম কিস্তি পাঠানো হল কৃষকদের। দিল্লিতে রিমোট কল্ট্রোলের মাধ্যমে এই টাকা পাঠালেন প্রধানমন্ত্রী। রাজধানীতে ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটে 'প্রধানমন্ত্রী কিষাণ সম্মান সম্মেলন ২০২২' উদ্বোধনে এই টাকা ট্রান্সফার করেন পিএম মোদি।

PM Kisan: এখনও পর্যন্ত কত টাকা ?
এখন পর্যন্ত ২ লাখ কোটি টাকার বেশি সুবিধা দেওয়া হয়েছে।প্রকল্পের অধীনে, যোগ্য কৃষক পরিবারকে প্রতি বছর ২০০০ টাকার তিনটি কিস্তিতে মোট ৬০০০ টাকার সুবিধা দেওয়া হয়। PM-KISAN-এর মাধ্যমে যোগ্য কৃষক পরিবারগুলি এখনও পর্যন্ত ২ লক্ষ কোটি টাকারও বেশি সুবিধা পেয়েছে।

আজ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এক কোটিরও বেশি কৃষক

অনুষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এক কোটিরও বেশি কৃষক এই কর্মসূচিতে অংশ নেবেন। সম্মেলনে গবেষক, নীতিনির্ধারক ও অন্যান্য ক্ষেত্রের লোকজনকেও অংশ নিতে দেখা যাবে।

৬০০ পিএম কিষাণ সমৃদ্ধি কেন্দ্র উদ্বোধন 

আজ এই একই মঞ্চে প্রধানমন্ত্রী রাসায়নিক ও সার মন্ত্রকের অধীনে ৬০০টি প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র (PMKKs) উদ্বোধন করছেন। এই প্রকল্পের অধীনে, দেশের সার খুচরো আউটলেটগুলিকে পর্যায়ক্রমে PMKSK-এ রূপান্তরিত করা হবে। PMKSK কৃষকদের বিভিন্ন চাহিদা পূরণ করবে ও কৃষি উপকরণ (সার, বীজ, সরঞ্জাম) মাটি, বীজ, সার, কৃষকদের মধ্যে সচেতনতা তৈরি করবে। এছাড়াও এই কেন্দ্রগুলি বিভিন্ন সরকারি স্কিম সম্পর্কে তথ্য দেবে। ব্লক/জেলায় খুচরা বিক্রেতাদের নিয়মিত সক্ষমতা বৃদ্ধি নিশ্চিত করবে। এই কেন্দ্রগুলির মাধ্যমে ৩.৩ লক্ষেরও বেশি খুচরো সারের দোকানগুলিকে PMKSK-তে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে৷

ওয়ান নেশন ওয়ান ফার্টিলাইজার প্রকল্প চালু 

অনুষ্ঠান চলাকালীন, প্রধানমন্ত্রী ভারতীয় গণ সার প্রকল্প - এক জাতি এক সার চালু করেছেন। এই প্রকল্পের অধীনে, প্রধানমন্ত্রী ভারত ইউরিয়া ব্যাগ চালু হয়েছে, যা কোম্পানিগুলিকে 'ভারত' নামে একক ব্র্যান্ডের অধীনে সার বাজারজাত করতে সাহায্য করবে।

এগ্রিকালচার স্টার্টআপ কনক্লেভ ও প্রদর্শনীরও উদ্বোধন

এই মঞ্চেই প্রধানমন্ত্রী এগ্রিকালচার স্টার্টআপ কনক্লেভ ও প্রদর্শনীরও উদ্বোধন করেন। প্রায় ৩০০টি স্টার্টআপ তাদের উদ্ভাবন প্রদর্শন করেছ এখানে। যাতে যথার্থ চাষ, ফসল-পরবর্তী, মূল্য সংযোজন সমাধান, সহযোগী কৃষি, সম্পদের অপচয়, ক্ষুদ্র কৃষকদের জন্য যান্ত্রিকীকরণ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আরজি-লজিস্টিক ইত্যাদি নিয়ে কাজ করছে এই স্টার্টআপগুলি। প্ল্যাটফর্মটি স্টার্টআপদের কৃষক, এফপিও, কৃষি-বিশেষজ্ঞ, কর্পোরেট ইত্যাদির সাথে যোগাযোগ করতে সহায়তা করবে। স্টার্টআপগুলি তাদের অভিজ্ঞতা শেয়ার করবে ও প্রযুক্তিগত সেশনে অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগ করবে।

PM-কিষাণ কিস্তি চেক করার পদক্ষেপ

১ সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে যান - https://pmkisan.gov.in/  এখন 
২ হোমপেজে ‘Farmer’s Corner Section খুঁজুন

৩ 'বেনিফিশিয়ারি স্ট্যাটাস' বিকল্পটি নির্বাচন করুন। 
৪ এখানে, সুবিধাভোগী তার আবেদনের স্থিতি পরীক্ষা করতে পারেন।

৫ তালিকায় কৃষকের নাম ও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা পাঠানো হয়েছে তার পরিমাণ থাকবে।

৬ এখন আপনার আধার নম্বর বা অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর লিখুন।

৭ তারপর ‘Get data’-য় ক্লিক করুন

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget