এক্সপ্লোর

Birbhum News: ২৪ মাস পর দরজা খুলল রবীন্দ্রভবনের

Birbhum Update: রবীন্দ্রভবনের এই সংগ্রহশালায় রয়েছে নোবেল পুরস্কারের রেপ্লিকা, রবীন্দ্রনাথের ব্যবহৃত বহু মূল্যবান সামগ্রী, ছবি, পুঁথি।

আবির ইসলাম, বীরভূম: দুইবছর পর পর্যটকদের জন্য খুলে গেল বিশ্বভারতীর রবীন্দ্রভবন (Rabindra Bhavan)। শনিবারই বিজ্ঞপ্তি জারি করে সংগ্রহশালা খোলার কথা জানিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ। কোভিড-ধাক্কা কাটিয়ে রবীন্দ্রভবন খুলে গেলেও পর্যটকদের সেখানে ঢুকতে হবে কোভিড বিধি মেনে। ২ বছর বিশ্বভারতীর (Viswa bharati) রবীন্দ্রভবন বন্ধ থাকায় কয়েক কোটি টাকা লোকসান হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। এবার তা খুলে যাওয়ায় টিকিট বিক্রি থেকে ফের আয় মিলবে বলেই মনে করছে কর্তৃপক্ষ। রবীন্দ্রভবনের এই সংগ্রহশালায় রয়েছে নোবেল পুরস্কারের রেপ্লিকা, রবীন্দ্রনাথের ব্যবহৃত বহু মূল্যবান সামগ্রী, ছবি, পুঁথি।  বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকরিক জানিয়েছেন, রবীন্দ্রভবন সকলের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে কোভিড বিধি মেনে প্রবেশ করতে হবে পর্যটকদের। সপ্তাহে ৫ দিন খোলা রবীন্দ্রভবন।  

কবে থেকে বন্ধ:
২০২০-র ৯ মার্চ থেকে বন্ধ ছিল রবীন্দ্রভবন। এরপর চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বিশ্বভারতী খুলে যায়। কিন্তু বিশ্ববিদ্যালয় খুললেও রবীন্দ্রভবনের দরজা খোলেনি। শেষপর্যন্ত শনিবার বিজ্ঞপ্তি জারি করে রবীন্দ্রভবন খোলার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

টিকিট কত টাকার?
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বিভিন্ন পর্যটকদের জন্য টিকিটের মূল্য আলাদা। পড়ুয়াদের জন্য টিকিটের মূল্য ১০ টাকা। দেশের পর্যটকদের টিকিটের মূল্য ৭০ টাকা। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলিকে টিকিট কিনতে হত জনপ্রতি ৩০০ টাকা দিয়ে। অন্য দেশের পর্যটকদের জন্য টিকিটের মূল্য ৫০০ টাকা। রবীন্দ্রভবনের টিকিট কাউন্টারের কর্মী যাদব অধিকারী বলেন, 'প্রতিদিন গড়ে প্রায় ১ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়।'

খুশি আশ্রমিকরা:
রবীন্দ্রভবন খুলে যাওয়ায় খুশি আশ্রমিকরা। আশ্রমিক অপর্ণা দাস মহাপাত্র বলেন, 'রবীন্দ্রভবন বন্ধ ছিল বলে বিশ্বভারতীর আর্থিক ক্ষতি হচ্ছিল। এখন সংগ্রহশালা খুলেছে, এতে আমরা খুশি। পর্যটক ও গবেষকদের সুবিধা হবে।' পর্যটক স্মৃতি বন্দ্যোপাধ্যায় বলেন, 'শান্তিনিকেতনে এসেছি। রবীন্দ্রভবন দেখতে পারব এবার।'

আরও পড়ুন: দেশে টেলি মেডিসিনে ‘দ্বিতীয়’ বাংলা, নতুন নজির স্বাস্থ্য দফতরের

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget