এক্সপ্লোর

Measles Outbreak in US: নতুন করে হামের প্রকোপ, একদশক পর প্রথম মৃত্যু, টিকার প্রতি অনীহাই কি দায়ী?

Measles Vaccine: হামের প্রকোপে পশ্চিম টেক্সাসে ইতিমধ্যেই এক শিশুর মৃত্যু হয়েছে।

নয়াদিল্লি: ঋতু পরিবর্তনের সময় রোগভোগের প্রকোপ দেখা দেয়। কিন্তু সাধারণ ফ্লু নয়, আমেরিকায় এই মুহূর্তে হামের প্রকোপ দেখা দিয়েছে। একদশক পর আমেরিকায় হামের প্রত্যাবর্তন ঘটল। পশ্চিম টেক্সাসের গ্রামাঞ্চলে এই মুহূর্তে সংক্রমিতের সংখ্যা বেড়েই চলেছে। ডোনাল্ড ট্রাম্প সরকারের স্বাস্থ্য বিভাগের প্রধান রবার্ট এফ কেনেডি জুনিয়র জানিয়েছেন, হামের প্রকোপকে এই মুহূর্তে সবচেয়ে প্রাধান্য দেওয়া হচ্ছে। (Measles Outbreak in US)

হামের প্রকোপে পশ্চিম টেক্সাসে ইতিমধ্যেই এক শিশুর মৃত্যু হয়েছে। আগে থেকে হামের টিকা নেওয়া ছিল না তার। ১২০ জনের বেশি মানুষ সেখানে হামে আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। আমেরিকার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সংস্থা জানিয়েছে, ২০১৫ সালেউ শেষবার আমেরিকায় হামের দরুণ মৃত্যু ঘটে। (Measles Vaccine)

শুধু টেক্সাস নয়, নিউ মেক্সিকোতেও হামের সংক্রমণ বাড়ছে। এখনও পর্যন্ত কমপক্ষে নয়জন সংক্রমিত হয়েছেন বলে খবর। তবে টেক্সাস থেকেই সেখানে রোগ ছড়াচ্ছে বলে কোনও সংযোগ পাওয়া যায়নি এখনও পর্যন্ত। অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ পরিস্থিতির দিকে নজর রাখছে। লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরেও একজনের শরীরে হাম ধরা পড়ে।

হাম একটি ভাইরাল সংক্রমণ, বায়ুবাহিত এবং ড্রপলেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই রোগে শরীরের উপর গুরুতর প্রভাব পড়ে, হতে পারে মৃত্যুও। সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলে, তাঁর নিঃশ্বাস, কাশি এবং হাঁচির মাধ্যমে সংক্রমণ ছড়ায়। মেঝেয় ড্রপলেট থাকে যদি, তা ছুঁলেও সংক্রমণ ছড়াতে পারে। আমেরিকার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সংস্থা জানিয়েছে, হাম এতটাই বেশি ছোঁয়াচে যে সংক্রমিত ব্যক্তির সঙ্গে এক ঘরে থাকলেও আক্রান্ত হতে পারেন কেউ। এমনকি আক্রান্ত ব্যক্তি বেরিয়ে যাওয়ার ঘণ্টা দুয়েক পর সেই ঘরে ঢুকলেও বিপদ হতে পারে। শিশুরা সহজেই আক্রান্ত হয়। 

সংক্রমিত এক ব্যক্তির থেকে ১৫ জন হামে আক্রান্ত হতে পারেন। প্রথমে শ্বাসযন্ত্রকে কাবু করে হাম, তার পর ছড়িয়ে পড়ে শরীরের অন্যত্র। জ্বর, নাক দিয়ে জল পড়া, কাশি, চোখ লাল হওয়া, চোখ থেকে জল পড়া, শরীরে ব়্যাশ বেরনোর মতো উপসর্গ রয়েছে হামের। প্রথম তিন থেকে পাঁচ দিনের মধ্যেই শরীরে ব়্যাশ বেরোয়। মুখে, ঘাড়ে, গলায়, হাতে, পায়ে, পায়ের পাতায় হাম হতে পারে। জ্বর হলে তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়। 

হাম প্রতিরোধ করার নির্দিষ্ট কোনও চিকিৎসা নেই পদ্ধতি নেই। উপসর্গগুলির উপশম, জটিলতা প্রতিরোধ এবং রোগীদের আরামকে মূলত গুরুত্ব দেন চিকিৎসকরা। একবার হলে, দ্বিতীয় বারও হাম হতে পারে। সাধারণত তেমন ভয়ঙ্কর না হলেও, হামে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে। হাম থেকে কানেও সংক্রমণ ছড়ায়, হতে পারে ডায়রিয়া।  আগে থেকে টিকা না নেওয়া থাকলে, গর্ভাবস্থায় হাম হলে, মায়েদের গর্ভে থাকা সন্তানের স্বাস্থ্যেও প্রভাব পড়তে পারে। শিশুরা হামে আক্রান্ত হলে প্রতি ২০ জনের মধ্যে একজনের নিউমোনিয়া হয়। এনসেফালাইটাসে আক্রান্ত হয় ১০০০ জনে একজন। 

হাম থেকে রক্ষা পেতে হলে অবশ্যই মামস এবং রুবেলা টিকা নিন, MMR Vaccine. ১২ থেকে ১৫ মাস বয়সে শিশুকে প্রথম টিকাটি দিন, দ্বিতীয় টিকা দিন ৪ থেকে ৬ বছর বয়সে। বিশেষজ্ঞদের দাবি, করোনার পর থেকে হামের টিকার হার কমে গিয়েছে। ২০১৯ সালে আমেরিকায় হামের টিকা প্রাপ্ত শিশুর হার যেখানে ৯৫ শতাংশ ছিল, ২০২৩ সালে তা কমে ৯৩ শতাংশ হয়। আইডাহোর মতো কিছু অঙ্গরাজ্যে টিকার হার কমে ৮০ শতাংশেও নেমে এসেছে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
Independence Day 2026: ১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন ! সঙ্গে ১০০টি ঘোড়ার র‍্যালি, কোথায় জানেন ?
১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন ! সঙ্গে ১০০টি ঘোড়ার র‍্যালি, কোথায় জানেন ?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget