এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee: কৃষি এবং শিল্প ইস্যু : ২০০৬-এর জয়ের পর এবিপি আনন্দকে কী বলেছিলেন বুদ্ধবাবু

Buddhadeb Bhattacharya: ২০০৬ সালের ঐতিহাসিক জয়, ২৩৫ আসনে জয় পেয়েছিল বামেরা, বিপুল ভোটে বিশাল জয়ের পর এবিপি আনন্দকে কী বলেছিলেন বুদ্ধবাবু?

Buddhadeb Bhattacharjee: সিঙ্গুরে (Singur) শিল্পের স্বপ্ন দেখিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। ২০০৬ সালে জয়ের পর এবিপি আনন্দর (ABP Ananda) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে (Suman De)- কে তখন কী জানিয়েছিলেন তিনি? প্রসঙ্গত উল্লেখ্য, সেই সময় টাটা গোষ্ঠীর তরফে রতন টাটা চিঠি পাঠিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে। এই চিঠি প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন 'এটা একটা ভাল উপহার পশ্চিমবঙ্গে একটা অটোমোবাইল কারখানা গড়ার সিদ্ধান্ত নিয়েছে। ওদের প্রতিনিধিরা এসে জায়গা নির্বাচন করে যাবেন। স্মলেস্ট কার যেটা আছে তার কারখানা তৈরি হবে।' 

এক লক্ষ টাকার টাটা ন্যানো গাড়ি, লঞ্চের আগে-পরে বিপুল সাড়া জাগিয়েছিল, সেই প্রসঙ্গে কী বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য 

এক লক্ষ টাকায় একটা চারচাকা গাড়ি, বিশ্বাস করতে পারেননি অনেকেই। আমআদমির মতো টাটা গোষ্ঠীর এই প্রকল্প বিস্ময় জাগিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যর মনেও। এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে- কে তিনি বলেছিলেন, 'আমি তো বিশ্বাসই করতে পারছি না।' তাঁর কাছে প্রশ্ন ছিল আপনি কিনবেন? হেসে উঠে তৎকালীন মুখ্যমন্ত্রী বলেন, 'না না আমার গাড়ি কেনার ব্যাপার নেই'। 

২০০৬ সালের ঐতিহাসিক জয়, ২৩৫ আসনে জয় পেয়েছিল বামেরা, বিপুল ভোটে বিশাল জয়ের পর কী বলেছিলেন বুদ্ধবাবু 

উন্নয়নয় ছিল মূল স্লোগান, কী বলবেন এই জয় নিয়ে, এই প্রশ্ন করেছিলেন এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে। জবাবে তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'মানুষ তো উন্নয়নই চান। রাজ্যের মানুষ শিল্পে, কৃষিতে সবকিছুতে উন্নয়ন চান। একটা আবহাওয়া তৈরি হয়েছে যে সরকার উন্নয়ন করার চেষ্টা করছে। এই আস্থাটা অর্জন করা আমাদের দরকার ছিল। কিন্তু কাজটা খুব কঠিন। সেই কাজ করতে হবে। অনেকে বলেন, আপনি খুশি। আমি বলি না। আরও অনেক কাজ করতে হবে, পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে। আরও কাজ করতে হবে। বিনিয়োগ চাই আরও। আরও উন্নয়ন চাই।' ২০০৬ - এর বিপুল মার্জিনে জয় যে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বাড়িয়ে দিয়েছিল সেই কথাও বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বলেন, 'মানুষের মধ্যে এই যে প্রত্যাশা তার মর্যাদা আমাদের দিতে হবে। মানুষ উন্নয়ন চান। কিছু হওয়া দরকার এটা চান।' 

কৃষি জমি আর শিল্পের অহেতুক দ্বন্দ্ব নয়, ২০০৬ সালে বামেদের বিপুল জয়ের মধ্যে দিয়ে কি বুদ্ধবাবুর শিল্পনীতির পক্ষেই মতামত দিয়েছিল জনসাধারণ 

এই প্রসঙ্গে বুদ্ধবাবু বলেন, 'বিষয়টা অত সহজ নয়। অন্য অনেক ধরনের মত আছে। সেগুলোও শুনতে হবে, গুরুত্ব দিতে হবে। তবে এটা বোঝা গিয়েছে যে মানুষ শিল্প চান। কৃষি থেকে শিল্পের অগ্রগতি তো সভ্যতার অগ্রগতির ইঙ্গিত। কিন্তু কৃষির সাফল্যকে ক্ষতি করে নয়। তাই সামঞ্জস্য বজায় রাখতে হবে।' 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget