এক্সপ্লোর

CHC On BJP Meeting: ২১ জুলাইয়ের বদলে বিজেপিকে অন্য দিন সভার পরামর্শ, আগামিকাল শুনানি হাইকোর্টে

CHC Suggests BJP For Change Of Date For Meeting: ২১ জুলাইয়ের বদলে বিজেপিকে অন্য দিন সভা করার পরামর্শ দিল কলকাতা হাইকোর্ট। আগামিকাল ফের শুনানি।

সৌভিক মজুমদার, কলকাতা: ২১ জুলাইয়ের (21 JULY) বদলে বিজেপিকে (BJP) অন্য দিন সভা (meeting) করার পরামর্শ দিল কলকাতা হাইকোর্ট (CHC)। আগামিকাল ফের শুনানি। তবে এদিনের সওয়াল-জবাবেই বিজেপির 'উলুবেড়িয়া চলো' কর্মসূচি নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলে হাইকোর্ট। 

প্রশ্ন যেখানে...

বৃহস্পতিবারের সমাবেশ উপলক্ষ্যে শাসকদলের তোড়জোড় তুঙ্গে। অনুষ্ঠানের জন্য জেলা থেকে কাতারে কাতারে তৃণমূল কর্মী-সদস্যদের কলকাতা আসার কথা। পাল্টা হিসেবে বৃহস্পতিবারই  'উলুবেড়িয়া চলো' কর্মসূচি রেখেছে বিজেপি যেখানে প্রধান বক্তা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঠিক করা হয়। কিন্তু অনুষ্ঠানটিতে পুলিশের অনুমোদন না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির! এদিন সেই মামলার শুনানি উপলক্ষ্যে হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য একাধিক প্রশ্ন করেন বিজেপি শিবিরকে। তাঁর প্ৰশ্ন ছিল,'২১ শে জুলাই কেন করতে হবে ? ওই দিনের কি কোনও বিশেষত্ব আছে? ২২ বা ২৩ জুলাই করলে কী অসুবিধা হবে?' জবাবে বিজেপির আইনজীবী রাজদীপ মজুমদারের যুক্তি ছিল, অনেক আগে থেকে কর্মসূচি স্থির করা হয়েছে। ওই দিন প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজের প্রচার হবে, দাবি গেরুয়া শিবিরের। প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজের প্রচার তো অন্য যে কোনও দিনই করা যেত, পাল্টা বলে হাইকোর্ট। 'এটা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন হত তা হলে অন্য রকম হত', আরও সংযোজন করেন বিচারপতি ভট্টাচার্য। গেরুয়া শিবিরের অবশ্য যুক্তি, কর্মসূচিটি অনেক আগে থেকে ঠিক করা। এ জন্য দিল্লি থেকে নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু তাঁরা হাওড়ার সভাস্থলে যাবেন কী ভাবে, ফের প্রশ্ন করে আদালত। হাওড়ায় যেতে হলে তাঁদের যে কলকাতার উপর দিয়ে যেতে হবে, সে কথাও মনে করানো হয়।  

প্রশ্ন রাজ্যকেও

একই সঙ্গে ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে রাজ্যের কাছেও খুঁটিনাটি জানতে চেয়েছে হাইকোর্ট। তৃণমূলের ওই কর্মসূচির জন্য কী রকম পুলিশি বন্দোবস্ত রয়েছে, কত মানুষ আসতে পারেন, রাত ৮টা থেকে বিজেপিকে সভা করার অনুমতি দিলে অসুবিধা হবে কিনা--জিজ্ঞাসা করা হয় রাজ্যকে। সব কিছুর পর বিচারপতি ভট্টাচার্যের মন্তব্য,'আদালত চায় মানুষের শান্তি ও স্বস্তি বজায় থাকুক।' এর পরই বিজেপিকে অন্য দিন সভার পরামর্শ দেওয়া হয়। তবে শেষমেশ কী হচ্ছে, সেটা আগামিকালের শুনানিতেই স্পষ্ট  হওয়ার কথা। 

আরও পড়ুন:বাকিদের থেকে বেশি মশা কামড়ায়? কেন এমন হয় জানেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ

ভিডিও

Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July
21 July | প্রয়াত পঙ্কজ ব্যানার্জি বলেছিলেন, গুলিচালনার জন্য দায়ী ছিলেন মণীশ গুপ্ত : মুখ্যমন্ত্রী
Delhi CJP Protest: পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
TMC 21st July : ২১ জুলাইয়ের ঠিক আগে ব্য়াপক অস্বস্তিতে পড়লেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget