এক্সপ্লোর

Chandannagar News: শহরের বিবর্তনের ইতিহাসের সাক্ষী, শতাব্দী-প্রাচীন শতাধিক গাছের পরিচয়পত্র তৈরি হচ্ছে চন্দনগরে; থাকছে QR কোড

Identity For Trees: ইতিমধ্যেই গাছের পরিচয় সম্পর্কিত তথ্য নথিভুক্তকরণ ও প্রতিটি গাছের জন্য আলাদা আলাদা কিউআর কোড তৈরি করা হচ্ছে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, চন্দননগর : এ এক অভিনব উদ্যোগ । 'স্বীকৃতি' পেতে চলেছে শহরজুড়ে ছড়িয়ে থাকা শতাব্দী প্রাচীন বহু গাছ। কী রকম 'স্বীকৃতি' ? গাছেদেরও এবার থাকবে পরিচয়পত্র। যাতে উল্লেখ থাকবে গাছের বৃত্তান্ত। চমকপ্রদ এই উদ্যোগ দেখা যাবে চন্দননগরে।

ঐতিহাসিক শহর চন্দননগর। সেই শহরের ইমারত যেমন ঐতিহ্যপূর্ণ, ঠিক সেভাবেই শহরের বিবর্তনের ইতিহাসের সাক্ষী হয়ে আছে একের পর এক গাছ। সেইসব গাছকেই এবার 'স্বীকৃতি' দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তৈরি হচ্ছে পরিচয়পত্র। মানুষের সবথেকে নিকট-আত্মীয় শতাব্দী প্রাচীন এইসব গাছ। আর এগুলিকে এবার পরিচয়পত্র দেওয়ার অভিনব কাজ করছে চন্দননগর পুরনিগমের বায়ো ডাইভারসিটি ডিপার্টমেন্ট। চন্দননগরের এইসব পুরনো গাছ ফরাসি আমল থেকে বর্তমান প্রজন্মকে দেখে আসছে। তাই এইসব গাছের জন্য এই অভিনব পরিচয়পত্র তৈরির কাজ প্রায় শেষের দিকে। নতুন বছরের শুরুতেই দেখতে পাওয়া যাবে গাছের 'আধার কার্ড'।

চন্দননগর শহরের প্রত্যেকটি গাছের জন্য তৈরি হচ্ছে পরিচয়পত্র। ইতিমধ্যেই গাছের পরিচয় সম্পর্কিত তথ্য নথিভুক্তকরণ ও প্রতিটি গাছের জন্য আলাদা আলাদা কিউআর কোড তৈরি করা হচ্ছে। অভিনব এই পরিচয়পত্র থেকে যে কেউ ফোনে স্ক্যান করে গাছ সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে পারবেন খুব সহজেই। চন্দননগর স্ট্যান্ড ও চন্দননগর চার্চ সহ একাধিক জায়গায় গাছের গায়ে নাম্বারিং করা হয়ে গেছে ইতিমধ্যেই। এগুলি কোন প্রজাতির গাছ, কি তাদের পরিচয় সেই সম্পর্কিত সকল তথ্য পাওয়া যাবে পরিচয়পত্র স্ক্যান করে।

এ প্রসঙ্গে বায়ো-ডাইভারসিটি ম্যানেজমেন্ট বোর্ডের সম্পাদক সোমনাথ চ্যাটার্জি জানান, চন্দননগর মহাবিদ্যালয়ের বোটানি বিভাগ প্রতিটি গাছ আলাদা আলাদা করে শনাক্তকরণ করে কাজ সম্পন্ন করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি হচ্ছে একটি কিউ আর কোড। যা স্ক্যান করতে হবে। প্রাথমিকভাবে চন্দননগর পাতাল বাড়ি থেকে স্ট্যান্ড ঘাট ও বড়বাজার লাগো এলাকায় ১৫০-২০০ টি গাছকে এই কিউআর কোড দেওয়া হবে। যাতে মানুষ খুব সহজেই জানতে পারেন গাছ সম্পর্কে।

এ বিষয়ে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী বলেন, 'একটা NGO-র সঙ্গে কথা হয়েছে। চন্দননগর শহরজুড়ে গাছের কাউন্টিং হবে এবং কিউআর কোড প্রত্যেকটা গাছে লাগানো হবে। কেউ স্ক্যান করলে গাছের সম্বন্ধে যাবতীয় তথ্য দেখতে পাবেন।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget