এক্সপ্লোর

Howrah landslide : 'টিনের ঘরে বাচ্চা নিয়ে মরব?' বেলগাছিয়া কন্টেনার-ঘর নিয়েও অসন্তোষ, হাওড়ার জঞ্জাল যাচ্ছে ধাপায়

ফেলার জায়গা না থাকায় হাওড়ার দিকে দিকে জমছে জঞ্জাল। এদিকে জগাছায় ঘনবসতিপূর্ণ এলাকায় বিকল্প ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে বাধা দিয়েছেন স্থানীয়রা।   

অর্ণব মুখোপাধ্যায়, সুনীত হালদার, হাওড়া : বুক চাপড়াচ্ছে বেলগাছিয়া। গত এক সপ্তাহের মধ্যে হাওড়ার বেলগাছিয়ায় নেমে এসেছে একের পর এক বিপর্যয়। প্রথমে জল বন্ধ, এরপর বিদ্যুৎ চলে যাওয়া, আর তারপর গোদের ওপর বিষফোঁড়ার মতো ভাগাড় ধসে যাওয়া। দুর্ভোগের অন্ত নেই হাওড়ায়। আর এবার, ফেলার জায়গা না থাকায় হাওড়ার দিকে দিকে জমছে জঞ্জাল। এদিকে জগাছায় ঘনবসতিপূর্ণ এলাকায় বিকল্প ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে বাধা দিয়েছেন স্থানীয়রা।   

আরুপাড়ায়  আবর্জনা ফেলায় ঘোর আপত্তি

আপাতত বেলগাছিয়ার ভাগাড়ে বন্ধ করে দেওয়া হয়েছে আবর্জনা ফেলা। আর, নতুন জায়গায় জঞ্জাল ফেলতে বাধা দিচ্ছেন স্থানীয়রা। সব মিলিয়ে, কার্যত ভেঙে পড়েছে হাওড়া পুর এলাকার জঞ্জাল সাফাই পরিষেবা।  বেলগাছিয়ার ভাগাড়ের বিকল্প হিসাবে পুরসভার তরফে যে জায়গা বেছে নেওয়া হয়েছিল, সেই আরুপাড়ায়  আবর্জনা ফেলায় ঘোর আপত্তি স্থানীয়দের। তাঁদের বক্তব্য, জগাছাকে তাঁরা দ্বিতীয় বেলগাছিয়া হতে দেবেন না। এরপরই পুরসভার সাফাইকর্মীরা পড়ছেন সমস্যায়। এই পাহাড়প্রমাণ জঞ্জাল কোথায় যাবে? অবশেষে ভাবা হয়েছে বিকল্প । হাওড়ার জঞ্জাল এবার গঙ্গা পেরিয়ে যাবে কলকাতায়। হাওড়ার বিপুল পরিমাণের জঞ্জাল নিয়ে যাওয়া হচ্ছে ধাপাতে। কিন্তু এটা কোনও স্থায়ী সমাধান নয় বলে মনে করছে সংশ্লিষ্ট মহল । 

তৈরি করা হচ্ছে কন্টেনার-ঘর            

অন্যদিকে, বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন ধস-বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের জন্য তৈরি করা হচ্ছে কন্টেনার-ঘর। বসানো হচ্ছে দরজা-জানলা। আপাতত সেখানেই ক্ষতিগ্রস্তদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। এদিন হাওড়ার সুরেন্দ্রনাথ ঘোষ স্কুলে ধস-বিধ্বস্ত
এলাকার বাসিন্দাদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিল জেলা প্রশাসন। কিন্তু চেক নিয়ে যে চলে যাব, আমরা যাব কোথায়? প্রশ্ন তুলছেন অনেকে। অনেকের আবার দাবি, টাকা চাই না, ঘর বানিয়ে দেক প্রশাসন ! এই প্রবল গরমে কন্টেনার - ঘরে কীভাবে থাকবেন তাঁরা? বাচ্চা নিয়ে গরমে কীভাবে থাকবেন, প্রশ্ন তুলছেন এলাকাবাসীদের একাংশ। তবে স্থানীয় স্কুলেও ক্ষতিগ্রস্তদের থাকার ব্যবস্থা করা হয়েছে। 

কী পরিস্থিতি বেলগাছিয়ায় ?       

ভাগাড়-বিপর্যয়ের জেরে, দুর্বিসহ পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন হাওড়ার বেলগাছিয়ার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। এর মধ্য়ে আবার
হাওড়ারই উলুবেড়িয়া পুরসভাতেও, জলের ভূগর্ভস্থ পাইপ লাইনে ফাটল ধরায়, আতান্তরে হাজার হাজার মানুষ। চৈত্রের গরমে তীব্র জলকষ্টে ভুগছেন সাতটি ওয়ার্ডের বাসিন্দারা। পুরসভার পাঠানো জলের ট্যাঙ্ক ঘিরে লম্বা লাইন। ইতিমধ্যেই শুরু হয়েছে পাইপলাইন মেরামতির কাজ। জল যন্ত্রণা থেকে কবে মুক্তি মেলে, সেদিকেই তাকিয়ে স্থানীয়রা। এই সমস্যার স্থায়ী সমাধান কবে হবে, চরম অনিশ্চয়তায় সবহারানো পরিবারগুলি।                 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Weather Update: ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
Kolkata Water Problem: টালায় জলের পাইপ ফেটে বিপত্তি, কলকাতার বড় একটা অংশে দেখা দিতে পারে জলের সমস্যা
টালায় জলের পাইপ ফেটে বিপত্তি, কলকাতার বড় একটা অংশে দেখা দিতে পারে জলের সমস্যা

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget