এক্সপ্লোর

Malda News: ধেয়ে আসছে রেমাল, গাছ ভরা আমের কী হবে ? ক্ষতির আশঙ্কায় কপালে ভাঁজ ব্যবসায়ীদের

Remal Effect On Malda Mango: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আমের বড়সড় ক্ষতির আশঙ্কা...

করুণাময় সিংহ, মালদা:  আগামী রবিবার থেকেই ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) প্রভাব পড়বে মালদায় (Malda)। তার আগেই তড়িঘড়ি গাছ থেকে আম পেড়ে নিচ্ছেন চাষীরা। মালদায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে এই ঝড়। আবহাওয়া দফতরের এমন পূর্বাভাসে দুশ্চিন্তায় ঘুম উড়ে গেছে মালদার আম চাষীদের।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়বে আমের রাজার দেশে

চলতি বছরে এমনিতেই আবহাওয়ার খামখেয়ালিপনা এবং প্রচণ্ড দাবদহের কারণে ফলন কম হয়েছে আমের। তার উপরে গোদের ওপর বিষফোঁড়া এই ঘূর্ণিঝড়।  ঝড়ে ব্যাপক ক্ষতি হতে পারে আমের। তাই আম পরিপক্ক হওয়ার আগেই আমপাড়ার তোড়জোড় শুরু হয়েছে মালদার বাগানগুলিতে।

ঘূর্ণিঝড় হলে আমের ব্যাপক ক্ষতি হতে পারে  : আম ব্যবসায়ী এবং চাষী

আম ব্যবসায়ী এবং চাষীরা জানান, ঘূর্ণিঝড় হলে আমের ব্যাপক ক্ষতি হতে পারে। গোপাল ভোগ ছাড়া বাকি বিভিন্ন প্রজাতির আম  লক্ষণভোগ, ন্যাংড়া সহ বিভিন্ন প্রজাতির আম পরিপক্ক হতে এখনো প্রায় এক মাস। কিন্তু কিছু করার নেই।  ঝড়ে গাছ থেকে আম নিচে পড়ে গেলে সেই আম আর বিক্রি করা মুশকিল। তাই ঝড় শুরু হওয়ার আগেই আম পাড়তে তারা শুরু করেছেন।

' মালদার আমের যে জগত বিখ্যাত সুনাম, তা নষ্ট হবে'

 তবে প্রশ্ন উঠছে বাজারে এই আম এলে খেতে পারবেন তো খাদ্যপ্রিয় বাঙালিরা ?এই বিষয়ে মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, 'এবছর এমনিতেই আম হয়নি। ৫০ শতাংশ আম রয়েছে গাছগুলিতে।  অর্থনৈতিকভাবে আমাদের জেলা ক্ষতিগ্রস্ত।  কিন্তু ঘূর্ণিঝড়ের আতঙ্কে অপরিপক্ক আম ভাঙতে শুরু করেছেন চাষিরা।  এই অপরিপক্ক আম ভাঙলে আমের গুণগত মান নষ্ট হয়ে যাবে। মানুষ এই আম খেতে পারবেন না।  মালদার আমের যে জগত বিখ্যাত সুনাম, তা নষ্ট হবে।'

'ঘূর্ণিঝড়ের প্রভাবে আমের কিছুটা হলেও ক্ষতি হবে'

ঘূর্ণিঝড়ের প্রভাবে আমের কিছুটা হলেও ক্ষতি হবে, এই আশঙ্কা একেবারেই উড়িয়ে দেননি মালদা জেলার আবহাওয়াবিদ তপন কুমার দাস।একদিকে গাছে পর্যাপ্ত আম নেই । ফলন নিয়ে দুশ্চিন্তা । অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব চরম সংকটে মালদা জেলার কম বেশি ১৫ টি ব্লকের আম চাষী এবং ব্যবসায়ীরা।

আরও পড়ুন, পায়ে ধরে ক্ষমা না চাইলে ঊষারানি মণ্ডলকে আমরা মানি না : মমতা বন্দ্যোপাধ্যায়

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget