এক্সপ্লোর

Mamata Banerjee : 'গঙ্গাসাগর থেকে শিখেছি', মহাকুম্ভে বিপর্যয়ে নাম না করে ব্যবস্থাপনার দিকে আঙুল মমতার

ধাক্কাধাক্কিতে ছেড়ে যায় হাত, ছিটকে পড়ে যান একের পর এক মানুষ। আর মানুষের স্রোত পিষে দিয়ে চলে যায় পা দিয়ে।

কলকাতা : তখন ঠিক মাঝরাত। আর একটু পরেই ভোর হবে। সেই শুভ মুহূর্ত। অমৃতস্নান করে জীবনের সেরা পুণ্যটুকু অর্জন করার বিশ্বাস নিয়ে অপেক্ষায় ছিলেন কোটি কোটি মানুষ। মহাকুম্ভের নানা ঘাটে পুণ্যার্থীরা ভিড় জমিয়েছিলেন। রাত ২টো নাগাদ সঙ্গমের দিকে এগোচ্ছিল ভিড়। তখনই হঠাৎ তৈরি হয় বিশৃঙ্খলা । দিকবিদিকজ্ঞানশূন্য হয়ে ছুটতে শুরু করে মানুষ। ধাক্কাধাক্কিতে ছেড়ে যায় হাত, ছিটকে পড়ে যান একের পর এক মানুষ। আর মানুষের স্রোত পিষে দিয়ে চলে যায় পা দিয়ে। মর্মান্তিক এই ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

এই পরিস্থিতির পিছনে কারা দায়ী, কাদের ভুল বা গা-ফিলতিতে এত বড় বিপর্যয়, খুঁজে দেখছে যোগী-প্রশাসন। সকালে যোগী আদিত্যনাথের বাড়িতে বৈঠকে বসেন উত্তরপ্রদেশের মুখ্যসচিব, DGP, ADG আইন শৃঙ্খলা, স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব-সহ প্রশাসনিক আধিকারিকরা। ভিড় সামলাতে কোথায় ত্রুটি, দোষী আধিকারিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। 

এরই মধ্যে উত্তরপ্রদেশের ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর প্রসঙ্গ টেনে এনে বলেছেন, 'গঙ্গাসাগর মেলা থেকে আমি শিখেছি, কীভাবে বিশাল জনসমাবেশের ক্ষেত্রে তীর্থযাত্রীদের জীবন সম্পর্কিত বিষয়গুলি নিয়ে  পরিকল্পনা করা দরকার এবং সর্বাধিক যত্ন  হওয়া উচিত।'  মুখ্যমন্ত্রী লেখেন, 'মহাকুম্ভে  পদদলিত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।  সেখানে কমপক্ষে ১৫ জন নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। শোকাহত তীর্থযাত্রী পরিবারের সঙ্গে আছি' 

যোগী সরকার বারবার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও, এই মুহূর্তে কুম্ভ মেলায় ভিড় সামলানো ও পুণ্যার্থীদের সুরক্ষার দায়িত্ব সেনার নেওয়া উচিত বলে মনে করছেন অখিলেশ যাদব । চাইলেন যোগীর পদত্যাগ !  'অবিলম্বে কুম্ভমেলার দায়িত্ব সেনার হাতে তুলে দেওয়া উচিত। যাঁরা বিশ্বমানের ব্যবস্থা করেছেন, বলে দাবি করেছিলেন, তাঁদের দায় নিয়ে পদত্যাগ করা উচিত।' কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনায় যোগী সরকারকে নিশানা করে পোস্ট করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান। 

র্ঘটনার পরেই প্রয়াগরাজের সমস্ত হাসপাতালে জারি হয়েছে হাই অ্যালার্ট। প্রস্তুত রাখা হয়েছে এয়ার অ্যাম্বুল্যান্স। পুলিশের সঙ্গে উদ্ধার কাজে নেমেছে র‍্যাফ, NDRF, NSG কমান্ডোরা। ভিড় সামাল দিতে বাতিল করা হয়েছে কুম্ভগামী স্পেশাল ট্রেন।  

আরও পড়ুন :

মহাকুম্ভে পদপিষ্ট পুণ্যার্থীরা, অমৃত স্নান ঘিরে ধাক্কাধাক্কি, কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget