এক্সপ্লোর

Menopause & Heart Attack : মহিলাদের ক্ষেত্রে মেনোপজ এবং হৃদরোগের কয়েকটি লক্ষণ অনেকটা একরকম ! কীভাবে বুঝবেন

অনেক ক্ষেত্রেই মহিলারা যে লক্ষণগুলিকে মেনোপজের লক্ষণ হিসেবে দেখছেন, তা হতে পারে হার্ট অ্যাটাকের আগাম সংকেত।

মেনোপজ এবং হৃদরোগ

মহিলারা শরীরের অনেক সমস্যাই অবহেলা করে যান। অনেকে পরীক্ষাই করান না, তাঁদের রক্তচাপ, ডায়াবেটিসের মতো সমস্যা আছে কিনা। তাই অবহেলায় শরীরে বেড়ে ওঠে রোগ। মহিলাদের হার্ট অ্যাটাকের লক্ষণ গুলিও একটু অন্যরকম হতে পারে। একটু নিবিড় ভাবে দেখলে দেখা যাবে, মহিলাদের মেনোপজের লক্ষণগুলির সঙ্গে হার্ট অ্যাটাকের লক্ষণের অনেক মিল রয়েছে। তাই অনেক ক্ষেত্রেই মহিলারা যে লক্ষণগুলিকে মেনোপজের লক্ষণ হিসেবে দেখছেন, তা হতে পারে হার্ট অ্যাটাকের আগাম সংকেত। মেনোপজের সঙ্গেও আবার হার্ট অ্যাটাকের সম্পর্ক আছে। কারণ মেনোপজের পরে কয়েকটি হরমোনের ক্ষরণ এতটাই কমে যায়, যা হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়িয়ে দেয়। 

মনে রাখতে হবে, ইস্ট্রোজেন হরমোন কোলেস্টেরলের মাত্রাকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। Estrogen  শরীরে ভাল কোলেস্টেরল অর্থাৎ HDL এর মাত্রা বাড়িয়ে দেয়। আর কমিয়ে রাখতে সাহায্য করে LDL অর্থাৎ  bad cholesterol এর মাত্রা। Estrogen রক্ত জমে যাওয়াও আটকায়। 

কিন্তু মেনোপজের পর এই ইস্ট্রোজেন ক্ষরণ কমে  যায়। যার ফলে অনেক শারীরীক সমস্যা দেখা দিতে পারে। 

হার্ট অ্যাটাক এবং মেনোপজের লক্ষণ একই রকম হতে পারে

মেনোপজের পর শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায়। ৪০ এর কোঠায় বয়স পৌঁছালে মেনোপজের কাউন্টডাউন শুরু হয়ে যায়। মেনোপজ ৪০ বছর বয়সের পরে যে কোনও সময় ঘটতে পারে।  তবে বেশিরভাগ মহিলার ক্ষেত্রে৫০ পেরিয়ে ঋতুবন্ধ হয়। 
এবার এক ঝলকে দেখে নিন কোন কোন লক্ষণগুলি মেনোপজের আর কোন কোন লক্ষণ হার্ট অ্যাটাকের । ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডা. অর্পণ চক্রবর্তী ( ECMO Physician Consultant Cardiac Anesthesia and Critical) জানাচ্ছেন - 

মহিলাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের লক্ষণগুলি অন্যভাবে আসতে পারে। খুব বেশ বুকে যন্ত্রণা না হলেও অন্য কিছু লক্ষণ দেখা যায়। 

  • হালকা থেকে বেশি শ্বাসকষ্ট হতে পারে। 
  • যখন মনে হয়, শরীরে অক্সিজেনের ঘাটতি হচ্ছে । একটু অক্সিজেন পেলে ভাল হত। 
  • প্রচণ্ড ঘাম হওয়া। 
  • হঠাৎ মাথা ঘুরে যেতে পারে। 
  • রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাথা ঘুরে পড়ে যাওয়া । 
  • হালকা ফেন্টিং অ্যাটাক হওয়া 
  • অনিয়মিত হার্ট বিট । হঠাৎ বুক ধড়ফড়ানি হওয়া । 

    এই কোনও উপসর্গগুলিকেই কিন্তু এড়িয়ে গেলে হবে না। প্রতিটিই হতে পারে হার্ট অ্যাটাকের লক্ষণ। বুকে ব্যথা হৃদরোগের উপসর্গ ঠিকই, কিন্তু শরীরের অন্য জায়গায় ব্যথাও কিন্তু হার্ট অ্যাটাকের উপসর্গ হতে পারে । 

    আবার মেনোপজের লক্ষণের সঙ্গে এর কিছুটা মিল পাওয়া যায় । স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. অরুণা তাঁতিয়া ( Dr. Aruna Tantia, Director & Consultant Surgeon, Gynaecology & Obstetrics, ILS Hospitals) জানাচ্ছেন,  নিচের কোনও লক্ষণ যদি আপনার শরীরে এসে থাকে, তাহলে বুঝতে হবে এটি মেনোপজের আগমন বার্তাও হতে পারে। 

    হট ফ্লাশ ( Hot Flushes  ) : বুক থেকে মাথা পর্যন্ত হঠাৎ করে তাপপ্রবাহ অনুভব হল?  তারপর কুলকুল করে ঘাম। হ্যাঁ এটা মেনোপজেরই লক্ষণ। 

    নাইট সোয়েট ( Night Sweats )  :   ঘুমের মধ্যে যদি হঠাৎ করে হট ফ্লাশের অনুভূতি হয়, তাহলে তাকে নাইট সোয়েটিং বলে। 

    ইনসোমনিয়া ( Insomnia )  রাতের পর রাত ঘুম আসছে না, বার বার ঘুম ভেঙে যাচ্ছে। আপনার বয়স যদি মাঝ চল্লিশ পেরিয়ে থাকে, তাহলে এটা মেনোপজের অ্যালার্ম হতে পারে।

    যৌনাঙ্গে শুষ্কতা ( Vaginal Dryness ) :  স্বাভাবিকের থেকে যৌনাঙ্গ বেশি শুষ্ক হয়ে যাওয়া 

    মেজাজে পরিবর্তন  ( Mood Swings ) :   কারও কারও উদ্বেগ বেড়ে যায়। সহজেই রেগে যাওয়া, মেজাজ খারাপ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget