এক্সপ্লোর

North Bengal News: অবিরাম বৃষ্টিতে বাড়ছে তিস্তার জল, ধস আশঙ্কায় ঘুম উড়ছে পাহাড়ের

Sikkim, Darjeeling Rain Updates: উত্তরবঙ্গ পার্বত্য-সহ ওপরের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজও ভারী বৃষ্টির সতর্কতা।

উমেশ তামাং, দার্জিলিং: দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই, তবে প্রবল বর্ষণে ভাসছে উত্তরবঙ্গ। থামছেই না বৃষ্টি। যার জেরে এখনও বিপর্যস্ত সিকিম, দার্জিলিং, কালিম্পং। সিকিম ও দার্জিলিং-কালিম্পঙে অবিরাম বৃষ্টি, ফের জল বাড়ছে তিস্তার। খরস্রোতা নদী পেরচ্ছে বিপদসীমা। যার জেরে দার্জিলিং-কালিম্পং রোডের ওপর দিয়ে বইছে জল।

আজ থেকে ফের বন্ধ যান চলাচল। প্রবল বৃষ্টিতে ধস নামার আশঙ্কা। ঘুম উড়েছে পাহাড়বাসীর। এর আগে কালিম্পঙের বালুখোলা ও লিখুভিরে ধস নামায় ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়েছিল। গ্যাংটক থেকে উত্তর সিকিমের মঙ্গন যাওয়ার রাস্তাতেও ধস নেমেছিল। এমনকী লাচুংয়ে প্রায় ২ হাজার পর্যটক আটকে থাকার খবর পাওয়া গেছিল। 

এদিকে, উত্তরবঙ্গ পার্বত্য-সহ ওপরের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজও ভারী বৃষ্টির সতর্কতা। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের বাকি জেলা অর্থাৎ মালদা এবং দুই দিনাজপুরে প্রবেশ করার সম্ভাবনা মৌসুমী বায়ুর।  

আরও পড়ুন, NEET থেকে NET, কেন বারবার প্রশ্নের মুখে পড়ছে NTA এর পরীক্ষা পদ্ধতি?

উত্তরবঙ্গে কবে কমবে দুর্ভোগ? 

আলিপুর আবহাওয়া দফতরের খবর, এ সপ্তাহে বৃষ্টি দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গে। অসম, মেঘালয়, সিকিম ও উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিম, ভুটান, উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যের প্রবল বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কাও রয়েছে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। ভারী বৃষ্টি চলবে আরও চার-পাঁচ দিন। উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

অতি-বর্ষণের চরম সর্তকতা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলাতে। এই জেলার কোনও কোনও অংশে প্রায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে। নতুন করে নদীর জলস্তর বাড়তে পারে, এর জেরে প্লাবনের আশঙ্কা রয়েছে! সঙ্গে পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা। উত্তরবঙ্গের দুর্যোগে দুর্ভোগ আরো বাড়বে। সিকিমসহ উত্তর-পূর্ব  ভারতের রাজ্যে প্রবল বৃষ্টির প্রভাব পড়বে। পার্বত্য ও সংলগ্ন জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। সিকিম ভুটান সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির প্রভাব পড়বে উত্তর বঙ্গের নদীগুলিতে।            

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CPM Book Stall : সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা

ভিডিও

Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget