এক্সপ্লোর

Ration Distribution Scam : ধানেও দুর্নীতির 'পোকা' ! সমবায় সমিতির যোগসাজশেই কৃষকদের ঠকিয়ে চলত রেশন বণ্টন দুর্নীতি

ED : অভিযানের পর জনৈক মিল মালিকের স্বীকারোক্তি, 'মন্ত্রী জ্যোতিপ্রিয়র নির্দেশে তাঁর পরিচারকের নামে স্থাবর সম্পত্তি দানপত্রও করে দিতে হয়েছিল', দাবি ইডির।

কলকাতা : সরকারি রেশন বন্টন ব্যবস্থাকে ব্যবহার করে নির্দিষ্ট এক মডেলে চালানো হয়েছে দুর্নীতি। রেশন বন্টন দুর্নীতির (Ration Distribution Scam) তদন্তের মাঝে ইডির (ED) দাবি, কৃষকদের ঠকিয়ে এজেন্ট মারফত সমবায় সমিতির সাহায্যে চালানো হত পরিকল্পনামাফিক এক দুর্নীতি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এজেন্ট মারফত কৃষকের থেকে ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) ২০০ টাকা কমে কেনা হত ধান। যে ধান কিনে নেওয়ার পরে সেই ধান সমবায় সমিতিকে বেচতেন মিল মালিকরা। ইডি-র চাঞ্চল্যকর দাবি, তারপর বিনিময়ে সহায়ক মূল্য যেত মিল মালিকদের 'ভুয়ো' কৃষকদের অ্যাকাউন্টে। বছরের পর বছর, এভাবেই বঞ্চিত করা হয়েছে দরিদ্র কৃষকদের (Farmers)। দুর্নীতির ফাঁদে ফেলে ঠকানো হয়েছে তাঁদের, দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ধানেও দুর্নীতির 'পোকা'-ই শুধু লাগেনি, ইডির দাবি সেই যোগ ছিল একেবারে শীর্ষমহল পর্যন্ত। যে দাবির পিছনে তাঁদের ভিত্তি, মিল মালিকদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া বিভিন্ন তথ্য। রাজ্যের বিভিন্ন জায়গায় ইডির তরফে রেশন বন্টন দুর্নীতির গোড়ায় পৌঁছতে চালানো হচ্ছে অভিযান। এর মাঝেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে, অভিযানের পর জনৈক মিল মালিকের স্বীকারোক্তি, 'মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mullick) নির্দেশে তাঁর পরিচারকের নামে স্থাবর সম্পত্তি দানপত্রও করে দিতে হয়েছিল'। পাশাপাশি জিজ্ঞাসাবাদে মিল মালিক কবুল করেছেন, 'পাশাপাশি ৫০ লক্ষ নগদ দিতে হয়েছিল ৩ সন্দেহভাজন ভুয়ো কোম্পানির অ্যাকাউন্টে', দাবি ইডির।

রেশন বন্টন দুর্নীতির সামনে নেমে ইতিমধ্যে গম-আটা লুঠের তথ্য সামনে এনেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছিল, মিল থেকে বেরিয়ে যাওয়া আটা ডিস্ট্রবিউটার, ডিলারদের মাধ্যমে ২০ থেকে ৪০ শতাংশ লুঠ হয়ে তারপর পৌঁছেছে সাধারণের কাছে। 

ইতিমধ্যে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমানকে গ্রেফতার করেছে ইডি। হেফাজতে রেখে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর দাবিও সামনে রাখছে ইডি। কীভাবে গম বন্টনে দুর্নীতি হয়েছে, সেটা আগেই জানিয়েছে ইডি। পাশাপাশি কয়েকটি ভুয়ো সংস্থা খুলে কীভাবে রেশন বন্টন দুর্নীতিতে কালো টাকা সাদা করা হয়েছে, সেই তথ্যপ্রমাণও ইতিমধ্যে আদালতের সামনে পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।         

               

আরও পড়ুন- শিক্ষক নিয়োগ মামলার তদন্ত শেষ করতে এবার সুপ্রিম কোর্টের ডেডলাইন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
West Bengal News Live : কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget