এক্সপ্লোর

Shantiniketan: দীর্ঘ জট কাটিয়ে শান্তিনিকেতনে শুরু পৌষমেলা, ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Poush Mela, Shantiniketan:পৌষমেলার সঙ্গে পৌষ উৎসব শুরু হয় ৭ই পৌষ ভোরে গৌরপ্রাঙ্গনে বৈতালিকের মধ্যে দিয়ে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: সব মতানৈক্য কাটিয়ে রবিবার থেকে শান্তিনিকেতনে (Shantinektan) শুরু হল পৌষমেলা (Poush Mela)। সব মতানৈক্য কাটিয়ে মেলা শুরু হতেই সর্বত্র খুশির হাওয়া। দেশ বিদেশ থেকে হাজারা হাজার মানুষ ভিড় জমিয়েছে শান্তিনিকেতনে। মেলা চলবে পাঁচ দিন। কড়া নিরাপত্তার পাশাপাশি দূষণ মুক্ত মেলা করতে বদ্ধ পরিকর জেলা প্রশাসন।


পৌষমেলার সঙ্গে পৌষ উৎসব শুরু হয় ৭ই পৌষ ভোরে গৌরপ্রাঙ্গনে বৈতালিকের মধ্যে দিয়ে। সকাল ৬টায় শান্তিনিকেতন গৃহে সানাই, ছাতিমতলায় ৭টায় উপাসনা। বাউল গানের মধ্যে দিয়ে পৌষ মেলার আনুষ্ঠানিক সূচনা হবে মেলা প্রাঙ্গনে সকাল ১১টা নাগাদ।আম্রকুঞ্জে আশ্রমিক সংঘের অনুষ্ঠান দুপুর ৩টে নাগাদ, ৩.৩০ টে নাগাদ আলাপিনী মহিলা সমিতির অনুষ্ঠান। সন্ধ্যা ৬টা নাগাদ ছাতিমতলা এবং উদয়নে আলোকসজ্জা। রাত্রী ১০তায় মেলাপ্রাঙ্গনে যাত্রাভিনয়।

এদিন পৌষমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  পৌষ মেলা বন্ধ করার সিদ্ধান্ত মানুষ ভালভাবে নেয়নি। শান্তিনিকেতনে রাজ্য সরকার পরিচালিত পৌষ মেলার ভার্চুয়াল উদ্বোধনে জানালেন মুখ্যমন্ত্রী। 

এই মেলা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। পাঁচদিনের এই মেলা পূর্বপল্লী মাঠে হওয়ার পেছনে মূলত মুখ্যমন্ত্রীর উদ্যোগ রয়েছে। কারণ তিনি বিশ্বভারতী পৌষমেলা করবে না জানার পরেই জেলা প্রশাসনকে পৌষমেলা করার নির্দেশ দেন এবং তা পূর্বপল্লীর মাঠে হলে আরও ভাল হবে এমন ইঙ্গিত দিয়েছিলেন। রাজ্য সরকার পরিচালিত বিকল্প পৌষ মেলার ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতী কর্তৃপক্ষকে দেন কড়া বার্তা। মুখ্যমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের এই জায়গা কেউ কলুষিত করুক চাই না। কোনও স্বৈরাচারী মনোভাব নিয়ে বিশ্বভারতী চালালে হবে না। আশ্রমিক থেকে পড়ুয়া সকলকেই সম্মান দিতে হবে। বিশ্বভারতী কর্তৃপক্ষের পৌষ মেলা বন্ধের সিদ্ধান্ত মানুষ ভাল ভাবে নেয়নি বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।                                                           

আরও পড়ুন, রাজ্যপালের অপসারণ-নির্দেশ অগ্রাহ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে হাজির বুদ্ধদেব সাউ

পৌষকালে এবার হস্তশিল্পীদের জন্য থাকছে বিশেষ প্যাভিলিয়ন। মেলার সুরক্ষার বিষয়টিও জোরদার করা হয়েছে। ১৬০০-এর বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সূত্রের খবর। বিশেষ করে মেলার মধ্যে থাকছে ওয়াচ টাওয়ার। লাগানো হয়েছে সিসি ক্যামেরা। এর পাশাপাশি পৌষমেলার রুট ম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। যা শহরের বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া হচ্ছে, যাতে দূরদূরান্ত থেকে যাঁরা আসবেন তাঁদের যাতে কোনও অসুবিধা না হয়। ওই ম্যাপ দেখে তাঁরা পৌঁছে যাবেন মেলার মাঠে এবং মেলায় কোথায় কী রয়েছে সেটাও এই ম্যাপের মধ্যে রয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

বালি হল্টে বিধ্বংসী আগুন, পাশের লাইনেই ছিল মালগাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
বালি হল্টে বিধ্বংসী আগুন, পাশের লাইনেই ছিল মালগাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
Weather Update: ৩ ডিগ্রি নামল তাপমাত্রা, কলকাতায় আরও পারদ পতনের সম্ভাবনা আগামী কয়েকদিনে
৩ ডিগ্রি নামল তাপমাত্রা, কলকাতায় আরও পারদ পতনের সম্ভাবনা আগামী কয়েকদিনে
Baranagar Woman Death: পাবজি খেলা নিয়ে বচসা, সেই থেকেই খুনের পরিকল্পনা! বরানগরের তরুণী হত্যা মামলায় বিস্ফোরক তথ্য
পাবজি খেলা নিয়ে বচসা, সেই থেকেই খুনের পরিকল্পনা! বরানগরের তরুণী হত্যা মামলায় বিস্ফোরক তথ্য
West Bengal News LIVE: বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget