এক্সপ্লোর

TMC Delhi Protests: কাল রাজঘাটে সত্যাগ্রহ, পরদিন যন্তরমন্তরে, নেতা-মন্ত্রীদের নিয়ে রণকৌশল বৈঠক করলেন অভিষেক

Abhishek Banerjee: সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দি রায়, বাবুল সুপ্রিয়, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ তৃণমূলের নেতা-সাংসদরা এদিন সৌগতর বাড়ির রণকৌশল বৈঠকে অংশ নেন।

কলকাতা: প্রাপ্য বকেয়ার দাবিতে, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নিয়ে দিল্লিতে ধর্না কর্মসূচি তৃণমূলের (TMC Delhi Protests)। ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ধর্না-আন্দোলন জোড়াফুল শিবিরের, যাতে নেতৃত্ব দেবেন  তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee। সেই মতো রাজধানীতে পৌঁছে গিয়েছেন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা। কিছু বাস পৌঁছবে সোমবার সকালে। তার আগে রবিবার রাতে দিল্লিতে সাংসদ সৌগত রায়ের বাসভবনে রণকৌশল বৈঠকে যোগ দিলেন দলের নেতা-সাংসদরা। অভিষেক সেই বৈঠকে নেতৃত্ব দেন। সেখানে তিনি জানান, ধর্নার জন্য মৌখিক অনুমতি মিললেও, এখনও পর্যন্ত লিখিত অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। অনুমতি চাওয়া হলেও, সব বাতিল করে দেওয়া হয়েছে। 

সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দি রায়, বাবুল সুপ্রিয়, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ তৃণমূলের নেতা-মন্ত্রী-সাংসদরা এদিন সৌগতর বাড়ির রণকৌশল বৈঠকে অংশ নেন। তৃণমূল সূত্রে খবর, সেখানে অভিষেক বলেন, "কেন্দ্রীয় বঞ্চনার জেরে মানুষের জীবন কতটা বিপর্যস্ত, তা নবজোয়ার কর্মসূচির সময় উপলব্ধি করেছি। জেলায় জেলায় গিয়ে মানুষের অভাব-অভিযোগ শুনেছি। তখনই দিল্লিতে গিয়ে প্রতিবাদ করতে হবে বলে সিদ্ধান্ত নিই। প্রশাসনের কাছে আমরা অনুমতি চেয়েছিলাম। কিন্তু সমস্ত অনুমতি বাতিল করে দেওয়া হয়েছে। যন্তরমন্তরে কর্মসূচির জন্য মৌখিক অনুমতি মিললেও, লিখিত অনুমতি দেওয়া হয়নি এখনও।"

তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সোমবার রাজঘাটে দেড়টা নাগাদ ধর্না কর্মসূচি করবে তৃণমূল। মহাত্মনা গাঁধীকে শ্রদ্ধা জানিয়ে চলবে সত্যাগ্রহ। তার পর তাঁর বাড়িতে আবারও বৈঠক রয়েছে। সেখানে মঙ্গলবার যন্তরমন্তরে অবস্থান কর্মসূচি, ডেপুটেশন দেওয়া নিয়ে আলোচনা চলবে। দিল্লি পুলিশ যেহেতু অনুমতি দেয়নি, তাই কোন কৌশলে এগনো হবে, ঠিক হবে। পুলিশের আচরণ নেতিবাচক হলে, সেই মতো পদক্ষেপ গৃহীত হবে। এদিনের বৈঠকে আরও যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তা হল, ১০০ দিনের কাজ করেও যাঁরা টাকা পাননি, তাঁদের যন্তরমন্তরে নিয়ে আসার পাশাপাশি ছাত্রযুবদের মাধ্যমে একাধিক সমস্যা তুলে ধরা হবে। নতুন সংসদভবন তৈরিতে ১৫০০ কোটি টাকা ব্যয় করলেও ১০০ দিনের কাজ, আবাসের টাকা আটকে রাখা হয়েছে কেন, প্রশ্ন তোলা হবে সেখানে। 

আরও পড়ুন: Abhishek Banerjee: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, 'এই টাকা কারও পৈতৃক সম্পত্তি নয়', সরাসরি মোদিকে নিশানা অভিষেকের

অনুমতি না মিললেও কর্মসূচি চলবে বলে ইতিমধ্যেই জানিয়েছে তৃণমূল। তার কৌশল রচনার জন্যই এদিন বৈঠক হয়। সোমবার, গাঁধী জয়ন্তীতে রাজঘাটে ধর্না কর্মসূচি রয়েছে তাদের। মঙ্গলবার যন্তরমন্তরে মূল অবস্থান বিক্ষোভের কথা রয়েছে। সেখান থেকে কৃষিভবন অভিযানের পরিকল্পনা জোড়াফুল শিবিরের। কিন্তু লিখিত অনুমতি না মেলায়, তা আদৌ সম্ভব হবে কিনা, সেটাই দেখার।

তবে বাংলার প্রাপ্য টাকা হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন অভিষেক। রবিবার দিল্লিতে নেমেই বিমানবন্দরের বাইরে অভিষেক বলেন, "বাংলার প্রাপ্য টাকা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পারলে আটকে দেখাও।" কর্মসূচি আটকাতে ট্রেন, বিমান বাতিল করেছে বিজেপি, এই অভিযোগও তোলেন তিনি। ১০০ দিনের কাজ করেও দু'বছর ধরে যে জব কার্ড হোল্ডাররা টাকা পাননি, তাঁরাও দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। প্রয়োজনে অনন্তকাল ধরে আন্দোলন চলবে বলে জানিয়েছেন অভিষেক। 

যদিও এর পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "কেউ টাকা আটকায়নি। হিসেব চাওয়া হয়েছে। যন্তরমন্তরে যা খুশি করুন, এপাং, ওপাং, ঝপাং, আমরা সবাই কোলা ব্যাঙ। যন্তরমন্তর্রে বাইরে কিছু করতে যান, ওখানে কিন্তু বিনীত গোয়েল নেই, অমিত শাহের পুলিশের লাঠির দৈর্ঘ্য ৬ ফুট।" সবমিলিয়ে রাজনীতির পারদ চরমে।

সেরা শিরোনাম

Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget