এক্সপ্লোর

Panchayat Election Result 2023:'পঞ্চায়েতের এই রায় রাজ্যপালের সংবিধান বহির্ভূত পদক্ষেপের বিরুদ্ধে রায়', তীব্র আক্রমণ কুণাল ঘোষের

TMC Leader Kunal Ghosh Attacks:ফের তৃণমূলের নিশানায় রাজ্যপাল। 'পঞ্চায়েতের এই রায় রাজ্যপালের সংবিধান বহির্ভূত পদক্ষেপের বিরুদ্ধে রায়', আক্রমণ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। 

কলকাতা: ফের তৃণমূলের নিশানায় রাজ্যপাল (Governor CV Ananda Bose)। 'পঞ্চায়েতের এই রায় রাজ্যপালের সংবিধান বহির্ভূত পদক্ষেপের বিরুদ্ধে রায়। মানুষ রাজ্যপালকে প্রত্যাখ্যান করেছেন', আক্রমণ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (TMC Leader Kunal Ghosh)। 

আক্রমণে কুণাল...
কুণালের কথায়, 'বিজেপির এজেন্ট হয়ে কাজ করেছেন রাজ্যপাল।' ঘটনা হল, পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত  ৪৫ জনের মৃত্য়ু হয়েছে। তা ছাড়া ভোট লুঠ, ব্যালট চুরির মতো অভিযোগও ভূরি ভূরি। এমন পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ফলাফলে যে তৃণমূলের দাপট দেখা গিয়েছে তা আদৌ জনমতের প্রতিফলন নয়। অশান্তির বিষয়টি নিয়ে ভোটপর্বের শুরু থেকেই সরব রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। সাধারণ মানুষ যাতে নিজেদের কথা সরাসরি জানাতে পারেন সে জন্য গত মাসে রাজভবনেই পাবলিক পিস রুম খুলেছিলেন তিনি। খোলা হয় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। একটি ফোন নম্বর দেওয়া হয়। দেওয়া হয় ই-মেল অ্যাড্রেসও। রাজভবন সূত্রে খবর মেলে, অভিযোগ আসতেই সেখান থেকে তা রাজ্য় সরকার ও রাজ্য় নির্বাচন কমিশনের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। খুনের আশঙ্কা করে সেখানে অভিযোগ জানিয়েছিলেন বিজেপি সাংসদ রাজু বিস্তও। তার পর দার্জিলিঙের জেলাশাসককে পদক্ষেপ নিতে নির্দেশ দেয় রাজ্য নির্বাচন কমিশন, খবর রাজভবন সূত্রে। শুধু তাই নয়। সংঘর্ষকবলিত বেশ কিছু এলাকা স্বচক্ষে দেখেন রাজ্য়পাল। এতেই শেষ নয়। ভোটের দিনও ব্যারাকপুর থেকে বারাসতের পরিস্থিতি সরেজমিন দেখেন তিনি। এতেই শেষ নয়। ভোটের পর দিন, হঠাতই তাঁর দিল্লি-সফর ঘিরে তুমুল জল্পনা তৈরি হয়েছিল। রাজভবন সূত্রে খবর, রাজ্যপালের ওই দিল্লি-সফর আগে থেকে নির্ধারিত ছিল না। স্বাভাবিক ভাবেই, তাঁর রাজধানী যাত্রার মধ্যে অন্য তাৎপর্য খুঁজে পায় রাজনৈতিক মহল। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বেরিয়ে এসে ইঙ্গিতপূর্ণ বার্তাও শোনা গিয়েছিল তাঁর মুখে। রাজ্যের শাসকদলের একাধিক নেতারই অভিযোগ, রাজ্যপাল আসলে নিজের সাংবিধানিক এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করেছেন। ফলাফল একরকম স্পষ্ট হতেই সেই আক্রমণই শানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তবে ছেড়ে দেয়নি বিজেপি। রাজ্যে আসা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির মাথায় থাকা, রবিশঙ্কর প্রসাদ  প্রশ্ন করেন, 'অবাধে ভোট লুঠ, সন্ত্রাস চলবে, আর রাজ্যপাল কি চুপ করে বসে থাকবেন?'

আরও পড়ুন:ফেসবুকে কেন, সংবাদমাধ্যমের মুখোমুখি কেন নয়, মমতাকে প্রশ্ন রবিশঙ্করের

সেরা শিরোনাম

Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojona : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget