এক্সপ্লোর

Udaynarayanpur Flood: হু হু করে জল ঢুকছে একের পর এর গ্রামে, উদয়নারায়ণপুরে প্লাবনের আশঙ্কা

Weather: ডিভুশুট রাস্তার ওপর দিয়ে বইছে জল। চাষের জমি জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা।

উদয়নারায়ণপুর: দফায় দফায় বৃষ্টি ও ডিভিসি জল ছাড়ায়, উদয়নারায়ণপুরে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। দামোদরের জল বাঁধ টপকে উদয়নারায়ণপুরের ডিভুশুট, কুরচি শিবপুর, টোকাপুর, হোদল, হরিহরপুর, শিবানীপুরসহ একাধিক গ্রামে ঢুকতে শুরু করেছে। ডিভুশুট রাস্তার ওপর দিয়ে বইছে জল। চাষের জমি জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা। পুজোর মুখে বন্য়ার আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা। এলাকায় পৌঁছেছে NDRF-এর টিম। ত্রাণ শিবিরে যাওয়ার জন্য় প্রশাসনের তরফে মাইকে প্রচার করা হচ্ছে। আজও দুর্গাপুর ব্য়ারেজ থেকে জল ছাড়া হয়েছে। সকাল ৮টায় ১ লক্ষ ১ হাজার ৭৫০ কিউসেক জল ছাড়া হয়। সকাল ৯টায় জল ছাড়ার পরিমান কমে হয় ৯৯ হাজার ৩৫০ কিউসেক। 

বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনার উপকূলভাগ

বৃষ্টিতে রাজ্যজুড়ে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনার উপকূলভাগ। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সুন্দরবনের নীচু এলাকা। ভেঙে পড়েছে বহু গাছ। কাঁচা, মাটির বাড়ির বাসিন্দাদের কাছাকাছি স্কুল ও আশ্রয় শিবিরে এনে রাখা হয়েছে। সুন্দরবন সহ জেলার প্রতিটি ব্লকে খোলা হয়েছে কন্ট্রোলরুম। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত রয়েছে। আজ দিনভর জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। 

জলমগ্ন রাজপুর-সোনারপুরের পুরসভার বিস্তীর্ণ এলাকা

রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন রাজপুর-সোনারপুরের পুরসভার বিস্তীর্ণ এলাকা। জল থই থই গড়িয়া, সোনারপুর, মিশনপল্লি, সুভাষগ্রাম, রাজপুরের বিস্তীর্ণ এলাকা। চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জল জমে গেছে রাজপুর সোনারপুর পুরসভার অফিসেও। চেয়ারম্য়ান জানিয়েছেন, বিভিন্ন জায়গায় পাম্প বসিয়ে জল নামানো হচ্ছে। আপৎকালীন পরিস্থিতির জন্য় প্রস্তুত রাখা হয়েছে একাধিক স্কুল বিল্ডিং। 

উত্তরে প্রবল বৃষ্টি। তার জেরে জল বাড়ছে মহানন্দার। বিপদ সীমার ওপর দিয়ে বইছে নদী। তার জেরে জল থই থই ইংরেজবাজার শহরের ৮,৯ ১২ এবং ১৩ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। এলাকার মানুষদের অন্য়ত্র সরানোর কাজ শুরু করেছে ইংরেজবাজার পুরসভা। অস্থায়ীভাবে খোলা হয়েছে ত্রাণশিবির। এদিকে, মহানন্দার ওপর আরেকটি বাঁধের দাবি তুলেছে বিজেপি।

পুজোর আগে বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। নিম্নচাপ ছত্রিশগড় সংলগ্ন এলাকা থেকে অভিমুখ বদল করে ঝাড়খণ্ড হয়ে আবার ফিরছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে। ফলে, দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত থাকবে মেঘলা আকাশ ও বৃষ্টির সতর্কতা। উপকূলে ও পশ্চিমের দিকের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। বর্তমানে ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপ। এরফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে।

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget