এক্সপ্লোর

Mamata Banerjee Writes Poem: ‘কণ্ঠে তার আগুন, সবারে বলে জাগুন’, কোজাগরীতে বাংলার লক্ষ্মীমেয়েদের কবিতা নিবেদন মমতার

Laxmi Puja 2023: লক্ষ্মীপুজো উপলক্ষে শনিবার সোশ্যাল মিডিয়ায় নিজের লেখা কবিতা পোস্ট করেন মমতা।

কলকাতা: মর্ত্য থেকে কৈলাসে পাড়ি দিয়েছেন মা দুর্গা। ধরাধামে এখন পুজো চলছে তাঁর মেয়ের। শনিবার লক্ষ্মীর আরাধনায় মেতেছেন বাঙালি। আর এই দিনেই বাংলার লক্ষ্মীদের বন্দনায় দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee Writes Poem)। সোশ্যাল মিডিয়ায় লক্ষ্মীপুজোর শুভেচ্ছা জানিয়েছিলেন সকালেই। এবার বাংলার লক্ষ্মীমেয়েদের জন্য কবিতা লিখলেন তিনি। জানালেন, লক্ষ্মীমেয়েরা ভাল থাকলেই, ভাল থাকবে বিশ্ববাংলা। (Laxmi Puja 2023)

লক্ষ্মীপুজো উপলক্ষে শনিবার সোশ্যাল মিডিয়ায় নিজের লেখা কবিতা পোস্ট করেন মমতা। কবিতায় বাংলার লক্ষ্মীমেয়েদের কথাই তুলে ধরেছেন তিনি। লিখেছেন-

'আমার লক্ষ্মী আজকের দিনে সবারে করে আহ্বান,

আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনের জয়গান॥

আমার লক্ষ্মী গ্রাম-গঞ্জে মাটির ঘরে আলো,

আমার লক্ষ্মী মুড়ি-পেঁয়াজের শান্তির দূত ভাল॥

আমার লক্ষ্মী বিদ্যালয়ে গায় সরস্বতীর সুর,

আমার লক্ষ্মী গান-বাজনায় জয় করে দূর-সুদূর॥

আমার লক্ষ্মী চন্দ্র-সূর্য মলিন শাড়ির বাহারে,

আমার লক্ষ্মীর গায়ে মাটির ধুলো দেখলে মনে হয়-‘আহারে’!

আমার লক্ষ্মী প্রতিবাদ প্রতিবাদ জানায়, কণ্ঠে তার আগুন,

আমার লক্ষ্মী দেশ জয় করে, সবারে বলে-জাগুন॥

আমার লক্ষ্মী দেশ-বিদেশ দুর্গমকে করে জয়,

আমার লক্ষ্মী প্লেনও চালায়, নির্ভয়-দুর্জয়॥

আমার লক্ষ্মীকে করি কুর্নিশ, অন্ধকারেও সে জোছনা,

আমার লক্ষ্মী সবার ঘরে, বিভেদ-বৈষম্য মানে না॥

আমার লক্ষ্মী-লক্ষ্মীর ভাণ্ডারে সবারে দেন সুমতি,

আমার লক্ষ্মী-লক্ষ্মী মায়ের সর্বত্র অবাধ গতি॥

আমার লক্ষ্মী ঘরে ঘরে জ্বেলেছেন আলো,

আমার লক্ষ্মীরা ভাল থাকুক, হোক বিশ্ববাংলার ভাল॥

আমার লক্ষ্মী মা-মাটি-মানুষ, ভয়কে করে না ভয়,

ওরা দুর্জয়, ওরা দুর্গম, ওরা দুরন্তর বরাভয়॥

আমার লক্ষ্মী ডানা মেলে কখনও হয় পক্ষী,

ওরাই মোহের পাহারাদার, ওরাই মোদের রক্ষী॥

আমার লক্ষ্মী চন্দ্র-সূর্য, আকাশে জ্বলে তারা,

আমার লক্ষ্মী ধন্য ধান্যে, নবান্নে দিয়ে ভরা॥'

আরও পড়ুন: Mahua Moitra: মহুয়ার আর্জিতে সায় নীতি কমিটির, ৩১ অক্টোবর নয়, ২ নভেম্বর হাজিরার নির্দেশ

শনিবার শুক্লপক্ষের পূর্ণিমায় বাংলায় লক্ষ্মীপুজো পালিত হচ্ছে। এটি কোজাগরী লক্ষ্মীপুজো নামেও পরিচিত। কোজাগরী কথার অর্থ কে জাগে, রাত জেগে মায়ের আরাধনা করলে সংসারে সমৃদ্ধি আসে বলে প্রচলিত রয়েছে। সেই থেকেই এমন নাম। এবারে লক্ষ্মীপুজোর দিনই বছরের শেষ চন্দ্রগ্রহণ পড়েছে। 

বাংলার ঘরে ঘরে ধনদেবীর আরাধনায় মেতে উঠেছেন গৃহিণীরা৷ এই লক্ষ্মীপুজোয় শামিল হয়েছেন তারকারাও। কোজাগরী পূর্ণিমার চাঁদ আকাশে ওঠার পর পুজো শুরু বাংলার ঘরে ঘরে। লক্ষ্মী ধনসম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। বিষ্ণুর পত্নী, অপর নাম মহালক্ষ্মী। তাঁর বাহন পেঁচা। কিন্তু যিনি সৌন্দর্য ও সৌকর্যের প্রতীক, তাঁর বাহন কেন পেঁচা? আসলে ধান বাঙালির কাছে লক্ষ্মী। ধানের শত্রু ইদুরকে খায় পেঁচা। রাতে পুজো হয় লক্ষ্মীর, তাই রাতজাগা পাখিই তাঁর বাহন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

TMC News:টুলু মণ্ডল ছিল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। তৃণমূলের সঙ্গে কোনও যোগ নেই এটা মানতে হবে?:ওফেলিয়া
TMC News: 'এই টাকাগুলো কীসের টাকা? কোথা থেকে পেল টুলু মণ্ডল এত টাকা?' বললেন প্রাক্তন পুলিশ কর্তা।
Samik Bhattacharya: 'আমাদের মুখ্যমন্ত্রী জেহাদি কার্যকলাপের বিরুদ্ধে', বললেন শমীক
Taslima Nasrin News:
Taslima Nasrin:বাম আমলে বিতাড়িত, বিজেপি জমানায় প্রত্যাবর্তন।১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget