এক্সপ্লোর

Primary Recruitment: আগাগোড়া ভিডিওগ্রাফি, ই-মেইলে কল লেটার, ২৭ ডিসেম্বর থেকে প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউ শুরু

Primary TET: প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, প্রথম পর্যায়ে কলকাতার চাকরি প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ে।

কলকাতা: নিয়োগ-দুর্নীতির অভিযোগ ঘিরে উথাল-পাথাল রাজ্য । সেই আবহেই চাকরিপ্রার্থীদের জন্য সুখবর (Primary Recruitment)। প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউ শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর। প্রায় ১২ হাজার শূন্যপদে নিয়োগের প্রথম পর্যায়ের ইন্টারভিউ হবে ওই দিন (Primary TET)। 

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউ শুরু ২৭ ডিসেম্বর

প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, প্রথম পর্যায়ে কলকাতার চাকরি প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ে। ই-মেইলে পাঠানো হবে কল লেটার। প্রাথমিকের পোর্টাল থেকে ডাউনলোড করা যাবে তা। গোটা ইন্টারভিউ পর্ব ভিডিওগ্রাফি করে রাখা হবে বলেও জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার রাতে পর্ষদের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৯-এর দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের প্যানেলভুক্ত না হওয়া চাকরিপ্রার্থীরা মেয়ো রোডে গান্ধী মূর্তির নিচে নতুন করে অবস্থান-বিক্ষোভ শুরু করেছেন। চাকরিপ্রার্থীদের দাবি, নিয়োগ নিয়ে হাইকোর্টের নির্দেশের পর, ৩৭ দিনের মাথায়, গত ৯ নভেম্বর তাঁরা অবস্থান তুলে নেন। কিন্তু তারপরও নিয়োগপত্র মেলেনি। প্রাথমিক শিক্ষা পর্ষদ ১৫০৬ জনের প্যানেল প্রকাশ করলেও, তাতে নাম নেই ৩২৮ জন চাকরিপ্রার্থীর। অবিলম্বে নিয়োগের দাবিতে এদিন থেকে ফের অবস্থানে বসেছেন তাঁরা। 

দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের চাকরিপ্রার্থীদের অনশন কর্মসূচি দু'দিন পার করে মঙ্গলবার। ১৩ বছর ধরে চাকরির জন্য় অপেক্ষা করছেন এই প্রার্থীরা। আদালতের নির্দেশে গতমাসে প্যানেল প্রকাশ হলেও, এখনও নিয়োগপত্র হাতে পাননি কেউ। এ নিয়ে প্রশাসনের হস্তক্ষেপও দাবি করেছেন অনশনরত চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন: Recruitment Scam : 'সাদা ওএমআর শিটে চাকরি', নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডি-তদন্তের নির্দেশ হাইকোর্টের

এ দিকে, নিয়োগে আরও দুর্নীতি হয়েছে বলে কার্যত মেনে নিল স্কুল সার্ভিস কমিশন। তাতে নবম-দশমের মোট ৯৫২ জনের ওএমআর শিট ওয়েবসাইটে প্রকাশ করেছে তারা। তবে ওয়েবসাইটে সংশ্লিষ্ট পরীক্ষার্থীই নিজের ওএমআর শিট দেখতে পাবেন।  

প্রথম পর্যায়ে কলকাতার চাকরি প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ে

এই ৯৫২ জনেরও ওএমআর শিটে কারচুপি হয় বলে দুর্নীতির তদন্তে নেমে দাবি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদের মধ্যে ৭৯৬ জন শিক্ষক পদে কর্মরত রয়েছেন, দাবি সিবিআই-এর। ওএমআর বিকৃতির অভিযোগে তথ্য প্রকাশ এসএসসি-র। ২০১৬-র চাকরিপ্রাপক ও ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের ওএমআর শিট প্রকাশ। প্রায় ১৮ হাজার ওএমআর শিট প্রকাশিত, দাবি এসএসসি-র। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget