এক্সপ্লোর

Eye Bleeding Virus : নেই কোনও ভ্যাকসিন, চোখ থেকে গলগলিয়ে রক্তপাত, মৃত্যু, বিশ্বজুড়ে রকেট-গতিতে ছড়াচ্ছে এই ভাইরাস

ভাইরাস-অ্যাটাকের উপসর্গের মধ্যে রয়েছে মাথাব্যথা, পেশীতে ব্যথা, জয়েন্টে শক্ত হয়ে যাওয়া, আলোর প্রতি সংবেদনশীলতা এবং বমি ।

বিশ্বজুড়ে ছড়াচ্ছে নতুন আতঙ্ক। আর এর প্রধান টার্গেটই হল চোখ । ইতিমধ্যেই ১৭ টি দেশে ছড়িয়ে পড়েছে এই রোগ। মারবার্গ ভাইরাস। এর আক্রমণে প্রাণহানির আশঙ্কা পর্যন্ত তৈরি হচ্ছে। চোখ থেকে রক্তপাত ঘটছে । একে আই ব্লিডিং ভাইরাসও বলা হচ্ছে। তারপর রোগটি এমনভাবে শিকড় বিস্তার করছে যে, প্রাণ যাওয়ার উপক্রম হচ্ছে। এই বিষয়ে বিশেষ ভাবে সতর্ক করা হচ্ছে, যাঁরা দেশ-বিদেশে ভ্রমণ করেন, তাঁদের। 

এখনও পর্যন্ত এই বিপজ্জনক ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৭ টি দেশে। এর সংক্রমণের হারও বেশ বেশি।  দ্রুত একজনের থেকে অন্যজনের শরীরে ছড়াচ্ছে মারবার্গ ভাইরাস। ডেইলি মেইলে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, যে সময় দেশে রোগটি ছড়াচ্ছে, সেই দেশে যাতায়াতকারীদের বিশেষভাবে সতর্ক করা হচ্ছে। কারণ, ইতিপূর্বে দেখা গিয়েছে সংক্রামক ভাইরাসগুলি এভাবে এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়ে। 

 মারবার্গ ভাইরাসকে সবচেয়ে মারাত্মক ভাইরাসগুলির মধ্যে একটি বলে মনে করছেন ভাইরোলজিস্টদের একাংশ।  আফ্রিকার রুয়ান্ডায় ১৫ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন ভাইরাসের আক্রমণে। এই ভাইরাস শরীরের মধ্যে রক্তক্ষরণ ঘটাতে পারে। এই ভাইরাসের প্রথম লক্ষণ হল জ্বর। তারপর ভাইরাস ধীরে ধীরে থাবা চওড়া করে আর তারপর শরীরের ভেতরে রক্তক্ষরণ ঘটে। এতে ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্ত হয় অভ্যন্তরীণ অঙ্গ ও রক্তনালী। আক্রান্তদের  চোখ, কান এবং মুখ থেকে রক্তপাত হতে দেখা গিয়েছে। সেই সঙ্গে রোগীরা ধুম জ্বরে আক্রান্ত হচ্ছেন। ক্লান্তি গ্রাস করছে শরীরকে।   মারবার্গ ভাইরাসের এখনও কোনো ভ্যাকসিন পাওয়া যায়নি। 

এই ভাইরাস দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ছে। ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, ইকুয়েডর, ডোমিনিকান রিপাবলিক, গায়ানা, পেরু এবং পানামায় এর প্রাদুর্ভাব ইতিমধ্যেই ভয়াবহ। ভাইরাস-অ্যাটাকের উপসর্গের মধ্যে রয়েছে মাথাব্যথা, পেশীতে ব্যথা, জয়েন্টে শক্ত হয়ে যাওয়া, আলোর প্রতি সংবেদনশীলতা এবং বমি । এই ভাইরাসের আক্রমণে  এনসেফালাইটিসের মতো লক্ষণও দেখা যাচ্ছে। প্রাণহানির কারণ হচ্ছে। 

বিভিন্ন কারণে যাঁরা  বিদেশ ভ্রমণ করেন, তাঁদের বেশি করে সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা। বিশেষভাবে সচেতন হতে হবে এই দেশগুলির কোনওটিতে গেলে। সংক্রমিত এলাকার হাসপাতালে চিকিৎসা করানো এড়িয়ে চলা ভাল। সেখানে কারও অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ না নেওয়া ভাল। এছাড়া এই পরিস্থিতিতে বন্য প্রাণীর সংস্পর্শ এড়িয়ে চলতে হবে।  বাদুড় আছে , এমন জায়গায় যাওয়া চলবে না। মশা থেকে বাঁচতে  ফুল হাতা জামা পরতে পারলে ভাল। ব্যবহার করতে হবে মশা তাড়ানোর স্প্রে । বিদেশ ভ্রমণের আগে ও পরে , অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করান । যেহেতু মারবার্গ ভাইরাসের কোনও ভ্যাকসিন নেই এখনও, তাই সতর্কতাই সর্বোত্তম উপায়। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget