এক্সপ্লোর

World Asthma Day: গরমেও অ্যাজমার ঝুঁকি! বাঁচতে হবে ধোঁয়া থেকে

Asthma Day: আজ, তেসরা মে বিশ্ব অ্যাজমা দিবস। প্রবল গরমে, তাপপ্রবাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য বেশ কিছু দিকে খেয়াল রাখতে হবে।


কলকাতা: গরমে একাধিক সমস্যা দেখা যায়। বিভিন্ন রোগের প্রাদুর্ভাবও দেখা যায় এই গরমে। ত্বক থেকে মাইগ্রেন--এরকম সমস্যা তো রয়েইছে। তারই সঙ্গে বিপদ বাড়ায় শ্বাসকষ্ট। যাঁদের অ্যাজমার সমস্য়া রয়েছে। তাঁদের বছরের বিভিন্ন সময় শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা যায়। গরমের সময়েও বিপদ থাকে তাঁদের। গ্রীষ্মকালে হাঁপানি, শ্বাসযন্ত্রের নানা সমস্যায় ভোগেন অনেকেই। 

বিশ্ব অ্যাজমা দিবস
আজ, তেসরা মে বিশ্ব অ্যাজমা দিবস। অ্য়াজমা-সংক্রান্ত সমস্যা থেকে কীভাবে বাঁচা যায়। কোন কোন দিকে খেয়াল রাখলে অ্যাজমা অ্যাটাক এড়ানো যাবে? এসব বিষয় নিয়েই সচেতনতা প্রচার করা হয় এই দিনটিতে। প্রবল গরমে, তাপপ্রবাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য বেশ কিছু দিকে খেয়াল রাখতে হবে।

সেগুলি কী কী?

  • শ্বাসকষ্ট থাকলে বা অ্যাজমা থাকলে বেশ কিছু ক্ষেত্রে চিকিৎসকরা প্রয়োজনীয়তা বুঝে বেশ কিছু ওষুধ দিয়ে থাকেন। সেগুলি খেয়ে যেতে হবে। 
  • চিকিৎসক যে ইনহেলার ব্যবহার করতে বলেছেন, যেভাবে ব্যবহার করতে বলেছেন তার অন্যথা করা যাবে না। যেখানেই যাবেন সবসময় সঙ্গে ইনহেলার রাখতে হবে। সমস্যা দেখলেই তা নিতে হবে।
  • ঠান্ডা জায়গায় রাখতে হবে ইনহেলার। সরাসরি রোদে রাখা যাবে না। সেভাবেই ব্যাগেও রাখতে হবে ইনহেলার। 
  • খুব প্রয়োজন না হলে অ্যাজমার সমস্যা রয়েছে এমন ব্যক্তি দিনের বেলা কড়া রোদে বেরোবেন না। 
  • শরীরচর্চা সুস্থ থাকার জন্য প্রয়োজনীয়। রোদ এড়িয়ে সকালে বা বিকেলে প্রাণায়াম, ব্য়ায়াম করলে অনেকটা ভাল থাকবেন অ্যাজমার সমস্যায় ভোগা কোনও ব্যক্তি।
  • খুব বেশি ধুলোবালি, ধোঁয়ার মধ্যে যাবেন না। গেলেও মাস্ক ব্যবহার করবেন। ধুলো-ধোঁয়া থেকে অ্যালার্জি এবং তা থেকে শ্বাসকষ্ট হতে পারে। অনেকের ক্ষেত্রে ফুলের রেণু থেকেও সমস্যা হয়। সেদিকেও খেয়াল রাখতে হবে। 
  • নজর থাকুক স্বাস্থ্যকর খাবারে। প্রতিদিন ফল ও পর্যাপ্ত সব্জি খেতে হবে। দই ও লস্যিজাতীয় খাবারও খেতে হবে। 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: অ্যাজমা রোগীর কোভিড ? গোদের উপর বিষফোঁড়া !

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget