এক্সপ্লোর

নাগরিকত্ব আইনের বিরোধ রাজনৈতিক কারণে, যে জেগে, তাকে জাগানো মুশকিল, এবিপি আনন্দকে বললেন অমিত শাহ

জনগণনা ও এনপিআরে কোনও নথিপত্র চাওয়া হবে না, এই দুই প্রকল্পের সঙ্গে এনআরসির কোনও সম্পর্ক নেই। এনপিআরের মাধ্যমে কাউকে টার্গেটও করা হবে না।

নয়াদিল্লি: ২০১৯ ভাল কেটেছে। ৩০৩টি আসন জিতিয়ে ক্ষমতায় ফেরত এনেছেন মানুষ। ২০২১-এ পশ্চিমবঙ্গের দুই তৃতীয়াংশ আসন বিজেপিই জিতবে, বাংলায় পদ্মের সরকার গড়া নিশ্চিত। নতুন বছরের শুরুতে এবিপি আনন্দকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফের স্পষ্ট করে বলেছেন, সংশোধিত নাগরিকত্ব আইন কারও নাগরিকত্ব হরণের জন্য নয়, এই আইন শুধু নাগরিকত্ব দেওয়ার জন্য আনা হয়েছে। সিএএ নিয়ে যা বিতর্ক উঠেছে তা সবই মিথ্যে প্রচারের জের বলে তাঁর দাবি। সিএএ ও এনআরসিকে এক সঙ্গে দেখানো হচ্ছে, অথচ দুটো বিষয় পুরোপুরি আলাদা। তিনি আরও বলেছেন, সিএএ কোনওভাবেই সংবিধানের ১৪ নম্বর ধারা লঙ্ঘন করছে না, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হচ্ছে না এই আইনে। শরণার্থীরা আমাদের ভাই, তাঁদের সম্মান দেওয়া হচ্ছে। বঞ্চিত মুসলমানদেরও নাগরিকত্ব দেওয়া হয়েছে। এনআরসির ওপর এখনও আলোচনা হয়নি, যখন আনা হবে, তখন আলোচনা শুরু হবে। পাশাপাশি রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী ভঢরার দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে শাহ বলেছেন, তাঁরা নাগরিকত্ব আইনের একটি ধারার কথা বলুন, যাতে নাগরিকত্ব যাওয়ার কথা বলা হয়েছে। মানুষকে ধোঁকা দিতে সিএএ ও এনআরসিকে এক সঙ্গে জুড়ে দেখানোর চেষ্টা চলছে। তাঁর প্রশ্ন, যে সব রাজ্যে কংগ্রেসের সরকার, সেগুলিতে সিএএ বিরোধী প্রতিবাদ কেন ছড়াল না। মানুষ বুঝতে পারছেন, এই সব ঘটনার পিছনে আসলে কাদের হাত রয়েছে। জনগণনা ও এনপিআর নিয়েও অবস্থান স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছেন, ১০ বছর অন্তর জনগণনা হয়। ২০১১-য় শেষবার হয়েছে, আবার হবে ২০২১-এ। জনগণনা ও এনপিআরে কোনও নথিপত্র চাওয়া হবে না, এই দুই প্রকল্পের সঙ্গে এনআরসির কোনও সম্পর্ক নেই। এনপিআরের মাধ্যমে কাউকে টার্গেটও করা হবে না। এনআরসি-সিএএ বিরোধী বিক্ষোভকে রাজনৈতিক বিক্ষোভ বলে মন্তব্য করেছেন তিনি। ঝাড়খণ্ড বিধানসভা ভোটের ফল একটু চিন্তায় রেখেছে নরেন্দ্র মোদী-অমিত শাহদের। শাহ বলেছেন, ওই ভোটের ফল আত্মবিশ্লেষণ দাবি করে। হরিয়ানায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও সরকার গড়েছে বিজেপি। তাঁর বক্তব্য, হরিয়ানার জনাদেশ বিজেপির বিরুদ্ধে যায়নি, তারাই সেখানে সব থেকে বড় দল। তারা সরকার না গড়লে কম আসন পাওয়া দল হয়তো ক্ষমতায় চলে আসত। কাশ্মীরে গৃহবন্দি তিন নেতানেত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিকে কবে ছাড়া হবে তা স্পষ্ট করে জানাননি শাহ। বলেছেন, সে ব্যাপারে প্রশাসন সিদ্ধান্ত নেবে। কিছুদিনের জন্য তাঁদের গৃহবন্দি রাখার সিদ্ধান্ত হয়েছে তারণ ওঁরা এমন কিছু বক্তব্য রেখেছেন যা অত্যন্ত বিপজ্জনক। ৩০৭ ধারা তুলে নিলে কাশ্মীরে আগুন লেগে যাবে, পাকিস্তানের সুবিধে হবে- এ ধরনের বিবৃতি দিয়েছেন তাঁরা। এ জন্য ওঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ৯ ফেব্রুয়ারির আগেই রাম মন্দির ট্রাস্টের ঘোষণা হবে বলে অমিত শাহ জানিয়েছেন। ট্রাস্টই তৈরি করবে কেমন হবে রাম মন্দির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case:
" আমি ছাড়ব কাউকে না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget