এক্সপ্লোর

Aditya L1 Launch : সূর্য-মিশনে আদিত্য L1,সফল উৎক্ষেপনের পর টিম-ISRO কে শুভেচ্ছা মোদি-শাহর, লিখলেন...

ভারতের মহাকাশ বিজ্ঞানীদের পরপর সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

চাঁদের পর এবার সূর্যমুখী ভারত। সকাল ১১টা ৫০-এ শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ হল আদিত্য এল ওয়ান-এর। সূর্যের দিকে পাড়ি দেবে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে ৪ মাস পরে। চন্দ্রযানের সাফল্যের পরে সূর্যের ঘরে নজর রাখতে হ্যালো অরবিটে পৌঁছনর লক্ষ্যে রওনা দিল ইসরোর আদিত্য। মহাকাশ বিজ্ঞানে পরপর সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানালেন তিনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি লিখলেন, চন্দ্রযান-৩-এর সাফল্যের পর ভারত তার মহাকাশ যাত্রা এগিয়ে নিয়ে চলেছে। আমাদের বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের অভিনন্দন।   ভারতের প্রথম সৌর মিশন, আদিত্য-এল1-এর সফল উৎক্ষেপণের জন্য ইসরোকে ধন্যবাদ।সমগ্র মানবজাতির কল্যাণে মহাবিশ্ব সম্পর্কে আরও জ্ঞানের বিকাশের জন্য আমাদের অক্লান্ত বৈজ্ঞানিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।


স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এদিন ভারতের মহাকাশ বিজ্ঞান সংস্থাকে তাঁদের সাফল্যের জন্য় অভিবাদন জানান। একই পোস্টে তিনি কুর্নিশ জানান, প্রধানমন্ত্রী মোদিকে। তিনি লেখেন, বারবার আমাদের বিজ্ঞানীরা তাঁদের ক্ষমতা ও প্রতিভার প্রমাণ করে চলেছেন। ভারতের প্রথম সৌর মিশন আদিত্য L1-এর সফল উৎক্ষেপণের জন্য দেশ আজ গর্বিত ও আনন্দিত। ইসরো টিমকে ধন্যবাদ,  এই অতুলনীয় কৃতিত্বের জন্য। তিনি আরও লেখেন, মহাকাশ গবেষণা ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের স্বপ্নপূরণের পথে এটি একটি অতুলনীয় পদক্ষেপ। 

দের পর এবার ইসরোর মিশন সূর্য। সূর্যে নয়, সূর্য থেকে অনেক দূর থেকে নজর রাখবে আদিত্য L1। প্রত্যাশা মতোই সকাল ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L1 এর উদ্দেশে পাড়ি দেয় Aditya L1। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল বা PSLV-C57 রকেটে চেপে রওনা দিল আদিত্য L1। সময় লাগবে ১২৫ দিন। এরপর প্রায় ৫ বছর ধরে চোখ রাখবে সূর্যের বায়ুমণ্ডলের স্তরের উপর। পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিমি অর্থাৎ ১৫ লক্ষ কিলোমিটার দূরে halo কক্ষপথে অবস্থান করবে আদিত্য। জানা গিয়েছে, এই আদিত্য এল ১ পরীক্ষা করবে সূর্যের করোনা, পৃষ্ঠদেশ। সৌর ঝড় পৃথিবীর উপর কী কী প্রভাব ফেলতে পারে তা জানার চেষ্টা চালাবে ইসরোর সৌরযান। 

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Flydubai Flight in Hailstorm: শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
Jagdeep Dhankhar Hospitalised: জগদীপ ধনকড় হাসপাতালে ভর্তি, নিয়ে যাওয়া হয়েছে AIIMS-এ
জগদীপ ধনকড় হাসপাতালে ভর্তি, নিয়ে যাওয়া হয়েছে AIIMS-এ
Train Accident: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ! লাইনচ্যুত চৌরী চৌরা এক্সপ্রেসের চারটি কামরা
ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ! লাইনচ্যুত চৌরী চৌরা এক্সপ্রেসের চারটি কামরা

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget