এক্সপ্লোর

এবার ৫ বছর পর্যন্ত কর্মীদের বিনা বেতনে ছুটিতে পাঠাতে পারবে এয়ার ইন্ডিয়া, প্রস্তাব পাশ, জারি নির্দেশিকা

সংশ্লিষ্ট কর্মীর দক্ষতা, উপযুক্ততা, যোগ্যতা, কর্মক্ষমতা, কর্মচারীর স্বাস্থ্য, অসুস্থতা বা অন্য কারণে অতীতে কাজে গরহাজিরার উদাহরণ বিচার্য হবে।

নয়াদিল্লি: এবার থেকে কর্মীদের পাঁচ বছর পর্যন্ত বিনা বেতনে ছুটিতে পাঠাতে পারবে এয়ার ইন্ডিয়া। এই মর্মে সম্প্রতি একটি প্রস্তাব পাশ করে নির্দেশিকা জারি করেছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা।

প্রবল আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকা এয়ার ইন্ডিয়া কর্মী সংকোচনের জন্য সম্প্রতি এই প্রকল্প বেছে নিয়েছে। রাষ্ট্রায়ত্ত এই বিমান সংস্থার জারি করা সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, যে কোনও কর্মী যদি চান, তাহলে ৬ মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বিনা বেতনে ছুটিতে নিতে পারবেন।

তবে, একইসঙ্গে বিমান সংস্থা চাইলে বাধ্যতামূলকভাবে কোনও কর্মীকে বিনা বেতনে ৫ বছরের জন্য ছুটিতে পাঠাতে পারবে। সেক্ষত্রে সংশ্লিষ্ট কর্মীর দক্ষতা, উপযুক্ততা, যোগ্যতা, কর্মক্ষমতা, কর্মচারীর স্বাস্থ্য, অসুস্থতা বা অন্য কারণে অতীতে কাজে গরহাজিরার উদাহরণ বিচার্য হবে।

সূত্রের খবর, সংস্থার সদর দফতরের কর্তাব্যক্তি থেকে শুরু করে আঞ্চলিক প্রধানরা এই বিষয়গুলিকে মাথায় রেখে কর্মীদের চিহ্নিত ও তাঁদের পর্যালোচনা করার কাজ শুরু করেছে। পাশাপাশি, কাদের বাধ্যতামূলক বিনা বেতনে ছুটিতে পাঠানো যায়, সেই দিকটাও খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদসংস্থা সূত্রে খবর, গত মঙ্গলবার এই মর্মে সরকারিভাবে নির্দেশিকা জারি করেছে বিমান সংস্থাটি। সেখানে বলা হয়েছে কর্মীদের চিহ্নিত করে নামগুলি জেনারেল ম্যানেজার(কর্মীবর্গ)-র কাছে পাঠাতে হবে। সেই অনুযায়ী, সংস্থার সিএমডি চূড়ান্ত অনুমোদন দেবেন।

গত সপ্তাহেই, শিক্ষানবিশ কেবিন ক্রু-দের ছাঁটাই করেছে এয়ার ইন্ডিয়া। সংস্থার তরফে জানানো হয়, করোনা সঙ্কটের জেরে সমগ্র বিমান চলাচল ক্ষেত্রের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। যার জেরে এই পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে। শুধু এয়ার ইন্ডিয়া নয়, বিশ্বের একাধিক বিমান সংস্থা বিপুল হারে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া চালিয়েছে।

মাত্র কয়েকদিন আগেই আমেরিকার ইউনাইটেড এয়ারলাইন্স ৯৫ হাজার কর্মীসংখ্যা থেকে প্রায় ৩৬ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। একইভাবে, গতমাসে একাধিক পাইলট থেকে কেবিন ক্রু-কে ছাঁটাই করেছে দুবাইয়ের এমিরেটস বিমান সংস্থা। সংবাদসংস্থা সূত্রের খবর, করোনাকালে প্রায় ৪৩০০ পাইলট ও প্রায় ২২ হাজার কেবিন ক্রু চাকরি হারাতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Nitin Gadkari : এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget