এক্সপ্লোর

Fake Vaccine Case : "এই মুহূর্তে সিবিআই তদন্তের প্রয়োজন নেই", ভুয়ো ভ্যাকসিন মামলায় হাইকোর্টে স্বস্তি রাজ্যের

ভুয়ো ভ্যাকসিন মামলায় কলকাতা হাইকোর্টে স্বস্তি রাজ্যের। এই মুহূর্তে সিবিআই তদন্তের প্রয়োজন নেই বলে আজ জানিয়ে দিল আদালত।

কলকাতা : ভুয়ো ভ্যাকসিন মামলায় কলকাতা হাইকোর্টে স্বস্তি রাজ্যের। এই মুহূর্তে সিবিআই তদন্তের প্রয়োজন নেই বলে আজ জানিয়ে দিল আদালত। তবে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় জানান, "ভবিষ্যতে প্রয়োজন হলে খতিয়ে দেখা যেতে পারে। রাজ্যের তদন্তে এই মুহূর্তে হস্তক্ষেপ করবে না আদালত।" 

বিচাপতি মুখোপাধ্যায়ের পর্যবেক্ষণ, "এই ধরনের অপরাধ বিরল। এটা অত্যন্ত আশ্চর্যের ব্যাপার যে কীভাবে দেবাঞ্জন এই ঘটনা ঘটালো। সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।" 

আদালতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সওয়াল করেন, "রাজ্যপালের সঙ্গে দেবাঞ্জনের দেহরক্ষীর ছবি আছে। রাজ্যপালকে কি তাহলে কাঠগড়ায় তোলা হবে ? প্রধামন্ত্রীর সঙ্গে একটি ভ্যাকসিনেশন ক্যাম্পে এক মহিলার ছবি ছিল। মহিলা বলেছেন তিনি কখনও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেননি। প্রধানমন্ত্রীকে কি তাহলে কাঠগড়ায় তোলা হবে ? এটা কি আমাদের দেশের আইন?"

পাশাপাশি তিনি আদালতে জানান, "খুব দ্রুত ভুয়ো ভ্যাকসিন মামলায় চার্জশিট পেশ করা হবে। কয়েকটি রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। সেগুলি এলেই চার্জশিট পেশ করা হবে। ৩০ জুন পর্যন্ত ৪জনকে গ্রেফতার করা হয়েছে। ৫০ জনের বয়ান নথিবদ্ধ করা হয়েছে । ২জনের গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে।"

প্রসঙ্গত, কসবা ও আমহার্স্টস্ট্রিট সিটি কলেজে, দেবাঞ্জন দেবের ভুয়ো ক্যাম্পে নকল করোনা ভ্যাকসিন নিয়ে বিপাকে পড়েছেন ২ হাজারেরও বেশি গ্রাহক। বাগড়ি মার্কেটের যে দোকান থেকে নকল ভ্যাকসিন কেনা হয়েছিল, বুধবার সেই দোকান মালিকের গোপন জবানবন্দি নেওয়া হয়। কসবায়, ভ্যাকসিন কেনার নামে, যে সংস্থার থেকে টাকা নেওয়া হয়, জবানবন্দি নেওয়া হয় সেই সংস্থার মালিকেরও। 

এদিকে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে আজই মামলা রুজু করতে চলেছে ইডি। দিল্লির সদর দফতর থেকে গতকালই মিলেছে সবুজ সঙ্কেত। ইডি সূত্রে খবর, ইসিআইআর রুজু করে দেবাঞ্জন দেবকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। পাশাপাশি, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে কেউ জামিনের আবেদন করেছেন কিনা, খতিয়ে দেখা হবে তাও। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Gold Price : বাড়ল নাকি কমল ? আজ সোনা কিনলে কত লাভ গ্রাহকদের ?
বাড়ল নাকি কমল ? আজ সোনা কিনলে কত লাভ গ্রাহকদের ?
Silver Price Prediction : চলতি সপ্তাহেই ৩ লাখ টাকা ছাড়াবে রুপোর দাম ? জানুয়ারিতে বেড়েছে ২২ শতাংশ
চলতি সপ্তাহেই ৩ লাখ টাকা ছাড়াবে রুপোর দাম ? জানুয়ারিতে বেড়েছে ২২ শতাংশ
Wipro Stock Crashed : এক ধাক্কায় ৯% কমল উইপ্রোর শেয়ারের দাম, রেটিং কমাল ব্রোকারেজ ফার্ম, এখন কিনবেন ? 
এক ধাক্কায় ৯% কমল উইপ্রোর শেয়ারের দাম, রেটিং কমাল ব্রোকারেজ ফার্ম, এখন কিনবেন ? 
Bank Holidays : খুব দরকারেও ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, চলতি সপ্তাহে এই দিনগুলিতে বন্ধ থাকবে শাখা 
খুব দরকারেও ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, চলতি সপ্তাহে এই দিনগুলিতে বন্ধ থাকবে শাখা 

ভিডিও

Singur : প্রধানমন্ত্রীর সভা ঘিরে, সিঙ্গুরে বিক্ষোভ, পোস্টার বিরোধীদের। Narendra Modi
Narendra Modi : 'তৃণমূলের রাজত্বে মেয়েরা সুরক্ষিত নয়,' সিঙ্গুরের সভায় বললেন প্রধানমন্ত্রী
Abhishek Banerjee : 'পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে নিয়েছে... তৃণমূলকে শিক্ষা দেবে,' মন্তব্য প্রধানমন্ত্রীর
Banglar Bidhan: সিঙ্গুরের সভা থেকে তৃণমূলকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
Banglar Bidhan: বাংলায় মহা-জঙ্গলরাজের পতন হবে, সিঙ্গুর থেকে হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : বাড়ল নাকি কমল ? আজ সোনা কিনলে কত লাভ গ্রাহকদের ?
বাড়ল নাকি কমল ? আজ সোনা কিনলে কত লাভ গ্রাহকদের ?
Silver Price Prediction : চলতি সপ্তাহেই ৩ লাখ টাকা ছাড়াবে রুপোর দাম ? জানুয়ারিতে বেড়েছে ২২ শতাংশ
চলতি সপ্তাহেই ৩ লাখ টাকা ছাড়াবে রুপোর দাম ? জানুয়ারিতে বেড়েছে ২২ শতাংশ
Wipro Stock Crashed : এক ধাক্কায় ৯% কমল উইপ্রোর শেয়ারের দাম, রেটিং কমাল ব্রোকারেজ ফার্ম, এখন কিনবেন ? 
এক ধাক্কায় ৯% কমল উইপ্রোর শেয়ারের দাম, রেটিং কমাল ব্রোকারেজ ফার্ম, এখন কিনবেন ? 
Bank Holidays : খুব দরকারেও ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, চলতি সপ্তাহে এই দিনগুলিতে বন্ধ থাকবে শাখা 
খুব দরকারেও ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, চলতি সপ্তাহে এই দিনগুলিতে বন্ধ থাকবে শাখা 
Stocks to watch : আজ নজরে রাখুন এই ১০ স্টক, রিলায়েন্স ছাড়াও রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক ও আরও কোম্পানি, না জানলে ক্ষতি !
আজ নজরে রাখুন এই ১০ স্টক, রিলায়েন্স ছাড়াও রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক ও আরও কোম্পানি, না জানলে ক্ষতি !
Gold Price : আজ কিনলে লাভবান হবেন ? জেনে নিন রাজ্যে কত চলছে সোনার দাম
আজ কিনলে লাভবান হবেন ? জেনে নিন রাজ্যে কত চলছে সোনার দাম
BSNL Recharge Plan: ৫০০০ জিবি ডেটা, ২০০ এমবিপিএস গতি, বিএসএনএল নিয়ে এসেছে দারুণ অফার
৫০০০ জিবি ডেটা, ২০০ এমবিপিএস গতি, বিএসএনএল নিয়ে এসেছে দারুণ অফার
IND vs NZ: সিরিজ় নির্ণায়ক ম্যাচে ভারতীয় দল সুযোগ পেলেন অর্শদীপ, দল থেকে বাদ গেলেন কে?
সিরিজ় নির্ণায়ক ম্যাচে ভারতীয় দল সুযোগ পেলেন অর্শদীপ, দল থেকে বাদ গেলেন কে?
Embed widget